Amazon ও Flipkart বধে এই ফন্দি এটেছেন মুকেশ আম্বানি

বিজ্ঞাপন
Saritha Rai, Bloomberg, আপডেট: 19 জানুয়ারী 2019 14:13 IST
হাইলাইট
  • ই-কমার্স দুনিয়ায় প্রবেশ করতে চলেছেন মুকেশ আম্বানি
  • 12 লক্ষ রিটেলার ও দোকানদারকে নিয়ে এই অনলাইন শপিং প্ল্যাটফর্ম শুরু হবে
  • ভারতে Amazon ও Flipkart কে প্রতিযোগিতার মুখোমুখি করবে এই সার্ভিস

Photo Credit: Bloomberg

এবার ই-কমার্স দুনিয়ায় প্রবেশ করতে চলেছেন মুকেশ আম্বানি। ভারতে Amazon ও Flipkart কে টেক্কা দিতে নতুন ই-কমার্স পোর্টাল আনছে মুকেশের Relience। আপাতত পশ্চিম ভারতে 12 লক্ষ রিটেলার ও দোকানদারকে নিয়ে এই অনলাইন শপিং প্ল্যাটফর্ম শুরু হবে। বিশ্বের সবথেকে দ্রুত বাড়তে থাকা ই-কমার্স বাজার এখন লক্ষ্য মুকেশ আম্বানির।

 

আরও পড়ুন: মোট কত গ্রাহক Jio ব্যবহার করেন? কত লাভ করেছে Jio? জেনে নিন

 

“শুরুতে গুজরাটের 12 লক্ষ দোকানদারকে নিয়ে শুরু হবে এক নতুন ই-কমার্স প্ল্যাটফর্ম। Jio ও Relience Retail একসাথে এই পরিষেবা শুরু করবে।” শুক্রবার গুজরাটে এক ইভেন্টে এই কথা জানিয়েছেন মুকেশ আম্বানি।

 

আরও পড়ুন: এই ওয়েবসাইটগুলি ব্লক করে দিয়েছে Jio

 

এই মুহুর্তে সারা ভারতে Jio –র গ্রাহক সংখ্যা 28 কোটি। সারা দেশের 6,500  শহর ও শহরতলিতে 10,000 আউটলেট রয়েছে Jio –র। Jio অ্যাপ ব্যবহার করে এই ব্যবসা শুরু হবে। সম্প্রতি এই কথা জানিয়েছেন কোম্পানির রিটেল বিভাগের প্রধান ভি সুভ্রমনিয়াম।

Advertisement

 

আরও পড়ুন: Jio Phone এ সহজ হবে কুম্ভ যাত্রা

 

গত মাসে ই-কমার্স দুনায়ায় বিদেশী কোম্পানিগুলির ব্যবসা করার নিয়ম আঁটোসাঁটো করেছে কেন্দ্র। নতুন নিয়মে কোন প্রোডাক্ট শুধুমাত্র একটি ওয়াবসাইট থেকে বিক্রি করা যাবে না। অথবা শুধুমাত্র অনলাইনে কোন প্রোডাক্ট বিক্রি করা যাবে না। নতুন নিয়মে Amazon ও Flipkart এর মালিক Wallmart এর মতো বিদেশী কোম্পানিগুলি চাপে পড়লেও লাভবান হবে Relience এর মতো দেশীয় কোম্পানিগুলি।

Advertisement

 

আরও পড়ুন: বাংলা ভাষায় ইন্টারনেট ব্যবহার আরও সহজ করে দিল মুকেশের Jio

Advertisement
 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Mukesh Ambani, Reliance, Reliance Retail, Reliance Jio
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  2. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  3. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  4. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  5. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  6. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  7. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  8. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  9. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  10. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.