Amazon ও Flipkart কে টেক্কা দিতে ই-কমার্স দুনিয়ায় প্রবেশ করছে Reliance

ভারতের ই-কমার্স দুনিয়ায় পা থাকতে চলেছে Reliance। মুকেশ আম্বানির ই-কমার্স রিটেল দুনিয়ায় প্রবেশ Amazon ও Flipkart সহ সব কোম্পানিগুলির ঘুম কেড়ে নিয়েছে।

Amazon ও Flipkart কে টেক্কা দিতে ই-কমার্স দুনিয়ায় প্রবেশ করছে Reliance
বিজ্ঞাপন

এবার ভারতের ই-কমার্স দুনিয়ায় পা থাকতে চলেছে Reliance। মুকেশ আম্বানির ই-কমার্স রিটেল দুনিয়ায় প্রবেশ Amazon ও Flipkart সহ সব কোম্পানিগুলির ঘুম কেড়ে নিয়েছে। Reliance এর প্রবেশ ভারতের ই-কমার্স বাজারের ছবি চিরতরে বদলে দিতে পারে।

গ্লোবাল মার্কেট রিসার্স ফার্ম ফরেস্টার জানিয়েছে, আগামী পাঁচ বছরে ভারতের ই-কমার্স বাজারে 25.8 শতাংশ বৃদ্ধি হবে। 2023 সালে ভারতের ই-কমার্স বাজারের পরিমান হবে 85 বিলিয়ান মার্কিন ডলার। নোটবন্দি, পণ্য পরিষেবা কর এর মতো বড় আর্থিক পরিবর্তন সত্বেও ভারতে ই-কমার্স বাজারে জোয়ার আসতে চলেছে বলে জানানো হয়েছে।

এই মুহুর্তে গোটা দেশে 6,600 শহরে Reliance  এর 10,415 টি রিটেল স্টোর রয়েছে। গোটা বছরে 50 কোটি গ্রাহক এই রিটেল স্টোরগুলিতে কেনাকাটা করেন। এর ফলে শুরুতেই অনেকটা সুবিধা নিয়ে ব্যবসা শুরু করেছে মুকেশ আম্বানির কোম্পানি।

ফরেস্টার্স এর এক বিশেষজ্ঞ জানিয়েছেন, “আগে যে কোন নতুন পরিষেবা লঞ্চ করার সময় বিপুল ডিসকাউন্ট দিয়ে শুরু করেছে Reliance। এর ফলেই চিন্তায় পরেছে Amazon ও Flipkart।”

2003 সালে প্রথম টেলিকম ব্যবসায় প্রবেশ করেছিল Reliance। তখন এক ধাক্কা ফোন করার খরচ অনেকটা কমিয়ে দিয়েছিল মুম্বাই এর কোম্পানিটি। 2003 সালে Reliance টেলিকম ব্যবসায় প্রবেশ করার আগে প্রতি মিনিটে ফোন করতে 2 টাকা খরচ হতো। সেই খরচ কমিয়ে এক ধাক্কায় 40 পয়সায় নিয়ে এসেছিল Reliance। 2016 সালে Jio লঞ্চ করে টেলিকম দুনিয়ায় আবার বিল্পব নিয়ে এসেছিলেন মুকেশ আম্বানি।

“এই ধরনের বিশাল ডিসকাউন্ট ই-কমার্স বাজারকে নাড়িয়ে দিতে পারে।” জানিয়েছেন এক ফরেস্টার্স বিশেষজ্ঞ।

সম্প্রতি ই-কমার্স আইনে বড় পরিবর্তন এনেছে কেন্দ্র। এর ফলে Reliance এর অনেকটা সুবিধা হতে পারে ব্লে মত বিশেষজ্ঞদের। সেই তুলনায় অনেকটা পিছিয়ে থাকবে Amazon ও Walmart-Flipkart এর মতো বিদেশী কোম্পানিগুলি।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. iPhone Duo: আজ অর্ডার করলে পরের বছর ডেলিভারি, রেকর্ড চাহিদা ফোল্ডিং আইফোনের
  2. ভিডিও বানিয়ে 2.85 লাখ টাকা আয়ের সুযোগ দিচ্ছে X, কোনও ভিউ লাগবে না
  3. Krafton লঞ্চ করল Battlin অ্যাপ, গেম খেলে 20 লাখ টাকা জেতার সুযোগ
  4. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  5. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  6. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  7. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  8. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  9. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  10. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »