ভিডিও চুরি রুখতে কড়া পদক্ষেপ নিল YouTube

YouTube কনটেন্ট ক্রিয়েটারদের ভিডিও চুরির হাত থেকে বাঁচাতে নতুন এক টুল নিয়ে এলো ভিডিও শেয়ারিং ওয়েবসাইট YouTube। কপিরাইট ম্যাচ টুল নামের এই টুল ব্যবহার করে YouTube এ ভিডিও চুরি আটকানো সম্ভব।

ভিডিও চুরি রুখতে কড়া পদক্ষেপ নিল YouTube
বিজ্ঞাপন

নিজের তৈরী করা যে কোন জিনিস চুরি হলেই আমাদের মন খারাপ হয়। আর এই ডিজিটাল যুগে চুরি আটকানো খুবই কঠিন কাজ। বিশেষ করে YouTube এর মতো প্ল্যাটফর্ম যেখানে প্রতি সেকেন্ডে কয়েক হাজার ভিডিও আপলোড হচ্ছে সেখানে নিজের কষ্ট করে তৈরী করা ভিডিও অন্য কেউ চুরি করে আপলোড করে দিলে তা বোঝার উপায় থাকে না। কোনভাবে তা নজরে এলে তখন আমাদের মন খারাপ হয়ে যায়।

YouTube এ ভিডিও আপলোড করে টাকা রোজগার করা এখন বিশ্বব্যাপী এক ট্রেন্ড। বিশ্বের জনপ্রিয় YouTuber রা মাসে করেক লক্ষ মার্কিন ডলার রোজগার করেন। আর YouTube ভিডিও যখন রুজিরোজগার তখন তা চুরির হাত থেকে বাঁচানো গুরুত্বপূর্ণ কাজ।

এবার YouTube কনটেন্ট ক্রিয়েটারদের ভিডিও চুরির হাত থেকে বাঁচাতে নতুন এক টুল নিয়ে এলো ভিডিও শেয়ারিং ওয়েবসাইট YouTube। কপিরাইট ম্যাচ টুল নামের এই টুল ব্যবহার করে YouTube এ ভিডিও চুরি আটকানো সম্ভব। ‘দ্য ভার্জ’ এ এক রিপোর্টে জানানো হয়েছে এই টুল ব্যবহার করে কনটেন্ট ক্রিয়েটাররা নিজের কোন ভিডিও চুরি হয়েছে কী না তা যাচাই করে নিতে পারবেন। চুরি ধরা পড়লে কপিরাইট ম্যাচ টুল ব্যবহার করেই সেই ভিডিওর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে।

আপাতত যে সব YouTube চ্যানেলে 100,000 বা তার বেশি সাবস্ক্রাইবার আছে সেই সব গ্রাহক এই টুল ব্যবহার করতে পারবেন। আগামী সপ্তাহ থেকে এই টুল ব্যবহার করা যাবে। ক্রিয়েটারের কোন ভিডিও যদি অন্য কোন চ্যানেলে আপলোড হয় তবে এই টুল কনটেন্ট ক্রিয়েটারকে সেই খবর জানিয়ে দেবে।   

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

#সর্বশেষ খবর
  1. Oppo Find N6 চমকে দিয়ে হাফ ডজন ক্যামেরার সাথে লঞ্চ হল, কাঁপাবে বাজার
  2. Poco X8 Pro ও X8 Pro Max লঞ্চ হল ভারতে, অবিশ্বাস্য 9000mAh ব্যাটারি ও 100W ফাস্ট চার্জ রয়েছে
  3. 7,000mAh ব্যাটারি সহ Oppo K14 5G লঞ্চ হল ভারতে, IP69 রেটিং ও 50MP AI ক্যামেরা রয়েছে
  4. ভিডিও থেমে যাচ্ছে, অ্যাপ খুলতে দেরি? মোবাইলে ইন্টারনেট স্পিড বাড়ানোর 5 কৌশল জেনে রাখুন
  5. Vivo T5x 5G বিশাল 7,200mAh ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরার সাথে লঞ্চ হল, দাম সবার সাধ্যের মধ্যে
  6. Samsung Galaxy M17e 5G ভারতে 13 হাজার টাকার কমে লঞ্চ হল, ফুল চার্জে 26 ঘন্টা ভিডিও দেখা যাবে
  7. AC কেনার আগে এই 5 বিষয় না জানলে বিপদ নিশ্চিত, ভুল সিদ্ধান্তে বাড়বে খরচ
  8. Realme C100 5G শক্তিশালী 7000mAh ব্যাটারি, 50MP ক্যামেরা, 144Hz ডিসপ্লের সাথে লঞ্চ হচ্ছে
  9. ফোনে WhatsApp ইনস্টল না থাকলেও করা যাবে চ্যাট, নতুন ফিচার আনছে Meta
  10. OnePlus Nord 6 সিরিজের প্রথম টিজার প্রকাশ হল, 9000mAh ব্যাটারি সহ শীঘ্রই ভারতে লঞ্চ
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »