লঞ্চ হল নতুন macOS High Sierra 10.13.5, কীভাবে ডাউনলোড করবেন এই আপডেট?

কিছু এন্টারপ্রাইজ সিকিউরিটি আপডেটের সাথে সাথেই iCloud মেসেজিং ফিচার এসেছে নতুন macOS High Sierra তে। iOS 11.4 এ i

লঞ্চ হল নতুন  macOS High Sierra 10.13.5, কীভাবে ডাউনলোড করবেন এই আপডেট?
হাইলাইট
  • লঞ্চ হল নতুন macOS High Sierra 10.13.5 আপডেট
  • নতুন আপডেটে iCloud মেসেজিং ফিচার এসেছে
  • কিছু এন্টারপ্রাইজ সিকিউরিটি আপডেট এসেছে এই আপডেটে
বিজ্ঞাপন

iOS 11.4 লঞ্চের কিছু দিনের মধ্যেই লঞ্চ হল নতুন  macOS High Sierra 10.13.5 আপডেট। কিছু এন্টারপ্রাইজ সিকিউরিটি আপডেটের সাথে সাথেই iCloud মেসেজিং ফিচার এসেছে নতুন macOS High Sierra তে। iOS 11.4 এ iCloud মেসেজিং এ নতুন  ফিচার এনেছিল অ্যাপেল। যদিও এই ফিচার গত বছদের ডেভেলপার কনফারেন্সে ঘোষনা করেনি কোম্পানি। ইতিমধ্যেই Mac App Store থেকে সব কমপ্যাটেবেল মডেলে macOS High Sierra শুরু হয়ে গিয়েছে। এর আগে মার্চ মাসে আপডেট হয়েছিল macOS। তখন macOS 10.13.4 তে আলাদা GPU সাপোর্ট, বিজনেস চ্যাট এর মতো ফিচারগুলি যোগ হয়েছিল।

নতুন iCloud মেসেজিং ফিচারের ফলে আপনার iMessage এর সব ব্যাক আপ এবার থেকে ক্লাউডে পাওয়া যাবে। Mac ইউজারদের জন্য আরও উন্নত করা হয়েছে এই ক্লাউড সিঙ্ক। মেসেজ সেকশানে গিয়ে Preferences > Accounts > Enable Messages in iCloud থেকে অ্যাকটিভ করা যাবে নতুন এই ফিচার। এই iCloud মেসেজ ফিচার ছাড়াও স্টেবিলিটি, পারফর্মেন্স ও সিকিউরিটিতে উন্নতি ঘটেছে এই আপডেটের ফলে।

এক নোটে অ্যাপেল জানিয়েছে, “ macOS High Sierra 10.13.5 আপডেটের ফলে সব গ্রাহকের স্টেবিলিটি, পারফর্মেন্স ও সিকিউরিটিতে উন্নতি ঘটবে।”

নতুন macOS High Sierra 10.13.5 তে যোগ হয়েছে একাধিক সিকিউরিটি আপডেট। কোম্পানির ওয়েবসাইটে বিস্তারে জানানো হয়েছে এই বদলের খবর। এনক্রিপটেড ইমেলের জন্য মেল অ্যাপ এ পরিবর্তন এনেছে অ্যাপেল। এছাড়াও Accessibility Framework, ATS, Bluetooth এ পরিবর্তন আনা হয়েছে এই আপডেটে। আর macOS High Sierra 10.13.5 এ এন্টারপ্রাইজ নেভেলে একাধিক আপডেট আনা হয়েছে বলে জানিয়েছে অ্যাপেল।

নতুন macOS High Sierra 10.13.5 আপডেড ডাউনলোড করতে আপনাকে Mac থেকে App Store ওপেন করতে হবে। এখানে আপডেট সেকশানে ল্রট্রস্ট macOS আপডেট টি খুঁজে বার করতে হবে। এরপরে ডাউনলোড বাটনে ক্লিক করলে আপনার অ্যাপেল অ্যাকাউন্টের ID ও পাসওয়ার্ড দিতে অনুরোধ জানাবে অ্যাপেল। ডাউনলোডের পরে আপনার স্ক্রিনে একটি ইনফর্মেশান ইউন্ডো ফুটে উঠবে। এখানে Continue তে ক্লিক করে আপডেট শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।

 

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. ফেসবুকে ভোলবদল, অ্যালগরিদম পাল্টে দেখতে পাবেন পছন্দের পোস্ট ও রিলস
  2. Oppo Pad Mini ম্যাট ডিসপ্লে এডিশন ও Enco X4 আগামী সপ্তাহে ভারতে লঞ্চ
  3. Samsung পুজোয় বাম্পার অফার আনল, কেনাকাটা করলে দেড় লাখের AI টিভি ফ্রি
  4. Android 17 ভিত্তিক ColorOS 17 লঞ্চ হল, Oppo, Realme, ও OnePlus ফোনে কবে আপডেট আসবে দেখুন
  5. Itel City 300 5G: 15,000 টাকার মধ্যে 5G স্মার্টফোন বাজারে আনল আইটেল
  6. পুজোর মুখে Google এর বড় ঘোষণা, রিওয়ার্ড বাড়ল Flex ক্রেডিট কার্ডে
  7. 202 টাকায় 32 দিন মেয়াদ, 1 লাখের ফ্রি ইন্সুরেন্স, BSNL আনল নয়া রিচার্জ প্ল্যান
  8. Apple TV 4K (4th Gen) ও HomePod Mini 2 ভারতে এল, জানুন দাম-ফিচার্স
  9. Apple HomeView: লঞ্চ হল অ্যাপলের প্রথম স্মার্ট ডিসপ্লে, ভিডিও কল ও গান থেকে বাড়ির নিয়ন্ত্রণ এক পর্দায়
  10. WhatsApp স্টিকারে অডিও যোগ করার সুবিধা আসছে, চ্যাট হবে আরও মজাদার
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »