50 হাজারে 16GB র‍্যামের দুর্দান্ত Asus AI ল্যাপটপ, Flipkart সেলে অবিশ্বাস্য অফার

Flipkart Big Billion Days সেলে Snapdragon X প্রসেসর চালিত Asus Vivobook 14 কেনা যাচ্ছে মাত্র 50,240 টাকায়।

50 হাজারে 16GB র‍্যামের দুর্দান্ত Asus AI ল্যাপটপ, Flipkart সেলে অবিশ্বাস্য অফার

Photo Credit: Asus

Asus Vivobook 14 features a 45 TOPS NPU

হাইলাইট
  • Flipkart সেলে 50,240 টাকায় কেনা যাচ্ছে Asus Vivobook 14 AI ল্যাপটপ
  • এটি Snapdragon X প্রসেসর ও 16 জিবি র‍্যামের সাথে এসেছে
  • ল্যাপটপে 45 TOPS NUP-সহ অফলাইনে AI মডেল চালানোর সুবিধা
বিজ্ঞাপন

50,000 বাজেটে 16 জিবি র‍্যাম ও Snapdragon X প্রসেসর চালিত AI ল্যাপটপ! আজকে এমনই এক অফারের কথা বলবো, যা শুনলে অবিশ্বাস্য মনে হতে পারে। গত এক বছরে মেমরি চিপের দাম লাগামছাড়া বেড়েছে। ফলে স্মার্টফোন থেকে শুরু করে ল্যাপটপের দাম হাতের বাইরে চলে যাচ্ছে। 50 হাজারের বাজেটে ল্যাপটপে 8 জিবির বেশি র‍্যাম মিলছে না। প্রসেসর i3 অথবা Ryzen 3। কিন্তু Flipkart Big Billion Days সেল উপলক্ষ্যে Asus Vivobook 14 (2025) কেনা যাচ্ছে মাত্র 50,240 টাকায়। এতে নিউরাল প্রসেসিং ইউনিট বা NPU রয়েছে, যা ইন্টারনেটের উপর নির্ভরশীল না থেকে অন-ডিভাইস এআই মডেল চালাতে সাহায্য করবে।

Asus Vivobook 14 Snapdragon X দাম ও অফার

Asus Vivobook 14 ফ্লিপকার্টে 60,990 টাকায় লিস্টেড আছে। Flipkart Axis ক্রেডিট কার্ডে পেমেন্ট করলে 10,184 টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে। ICICI বা Axis ক্রেডিট কার্ডে দাম মেটালে 9,750 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হবে। তবে সবচেয়ে বড় অফার ICICI ব্যাঙ্কেরই নো-কস্ট EMI স্কিমে।

ক্রেতারা আইসিআইসি ক্রেডিট কার্ডে সর্বোচ্চ 18 মাস নো-কস্ট ইএমআই অফারে ল্যাপটপটি কিনতে পারবে। মাসিক কিস্তির বিকল্প নিলেই 10,750 টাকা ছাড় মিলবে। অর্থাৎ, ল্যাপটপের কার্যকর দাম 50,240 টাকায় নেমে আসবে। এটি প্ল্যাটিনাম গোল্ড ও ব্ল্যাক কালারের মধ্যে বেছে নেওয়া যাচ্ছে।

Asus Vivobook 14 (X1407QA) ল্যাপটপে 14 ইঞ্চি  এলইডি ব্যাকলিট ডিসপ্লে আছে, যা 60 হার্টজ রিফ্রেশ রেট, 300 নিট ব্রাইটনেস, FHD+ রেজোলিউশন, এবং অ্যান্টি-গ্লেয়ার অফার করে। এর স্ক্রিন টু বডি রেশিও 87 শতাংশ। কনফারেন্স কলের জন্য সামনে ফুল-এইচডি ক্যামেরা আছে। এটি উইন্ডোজ হ্যালো এবং প্রাইভেসি শাটার অফার করে।

আসুসের ল্যাপটপ শক্তিশালী ও পাওয়ার এফিশিয়েন্ট স্ন্যাপড্রাগন এক্স প্রসেসরে রান করে। এতে 16 জিবি LPDDR5X র‍্যাম, 512 জিবি M.2 NVMe PCIe 4.0 SSD, Qualcomm Adreno গ্রাফিক্স, এবং 45 TOPS এনপিইউ রয়েছে। কোম্পানি এই ল্যাপটপের সাথে MS Office 2024 এর লাইফটাইম সাবস্ক্রিপশন দিচ্ছে। আবার 1 বছরের জন্য ফ্রি-তে Microsoft 365 Basic পাওয়া যাবে।

Asus Vivobook 14 ল্যাপটপে 50Whr এর থ্রি সেল ব্যাটারি আছে। এর সঙ্গে 65W অ্যাডাপ্টার মিলবে। ডিভাইসটি AI নয়েজ ক্যান্সেলিং, Pluton সিকিউরিটি প্রসেসর, Dolby Atmos, ও CopilOt Key এর সঙ্গে এসেছে। ARM প্রসেসর থাকার জন্য নির্দিষ্ট কয়েকটি সফটওয়্যারের সঙ্গে কম্প্যাটিবিলিটি নিয়ে কিছুটা সমস্যা দেখা যেতে পারে। তবে সাধারণ কাজে ব্যবহারের ক্ষেত্রে এই ল্যাপটপের বিকল্প নেই।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Apple TV 4K (4th Gen) ও HomePod Mini 2 ভারতে এল, জানুন দাম-ফিচার্স
  2. Apple HomeView: লঞ্চ হল অ্যাপলের প্রথম স্মার্ট ডিসপ্লে, ভিডিও কল ও গান থেকে বাড়ির নিয়ন্ত্রণ এক পর্দায়
  3. WhatsApp স্টিকারে অডিও যোগ করার সুবিধা আসছে, চ্যাট হবে আরও মজাদার
  4. 50 হাজারে 16GB র‍্যামের দুর্দান্ত Asus AI ল্যাপটপ, Flipkart সেলে অবিশ্বাস্য অফার
  5. দারুণ খবর, UPI পেমেন্টে এখনই বসছে না মাসুল, স্বস্তির নিঃশ্বাস আমজনতার
  6. Muse Wonder: মেটার প্রথম ফ্রন্টিয়ার AI মডেল রিলিজ হল, ওপেনএআই ও অ্যানথ্রপিক-কে দেবে টেক্কা
  7. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চের তারিখ ঘোষণা হল, প্রথমবার দেশে তিনটি 200MP ক্যামেরার ফোন
  8. 50,000 টাকার মধ্যে ভাল ল্যাপটপ চাই? Amazon ও Flipkart দিচ্ছে বাম্পার ছাড়
  9. OnePlus 16 ঝড় তুলে লঞ্চ হল, 185Hz গেমিং ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা, 9,000mAh ব্যাটারি রয়েছে
  10. Oppo Pad Mini এবং Enco X4 শীঘ্রই আসছে ভারতে, ফিচার্স প্রকাশ করা হল
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »