সস্তায় পুষ্টিকর গ্রাফিক্স কার্ড লঞ্চ করল Nvidia

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 26 মে 2018 16:31 IST
হাইলাইট
  • GTX 1050Ti ও GTX 1050 এর মাঝে রয়েছে নতুন এই GeForce GTX 1050 3GB
  • ভারতে নতুন এই গ্রাফিক্স কার্ড কবে থেকে পাওয়া যাবে তা এখনো জানানো হয়নি
  • কোম্পানি শিঘ্রই ঘোষনা করবে তাদের নতুন GPU আর্কিটেকচার

Nvidia কম দামে লঞ্চ করল গেমিং GeForce GTX 1050 3GB গ্রাফিক্স কার্ড

গেমিং PC বানানোর অনেক ঝক্কি। এছাড়াও পকেটে জোড় না থাকলে বানানো সম্ভব নয় গেমিং PC। আর গেমিং PC তে অবশ্যই চাই একটি ধাঁসু গ্রাফিক্স কার্ড। কিন্তু বাজারে কম দামে গেমিং গ্রাফিক্স কার্ড পাওয়া খুবই শক্ত। আর তাই এবার Nvidia কম দামে লঞ্চ করল গেমিং GeForce GTX 1050 3GB গ্রাফিক্স কার্ড।সম্প্রতি কোম্পানির ওয়েবসাইটে দেখা গিয়েছে নতুন এই বাজেড় গ্রাফিক্স কার্ডটি।  
 
কনফিগারেশানের দিক থেকে GTX 1050Ti ও GTX 1050 এর মাঝে রয়েছে নতুন এই GeForce GTX 1050 3GB গ্রাফিক্স কার্ড। 96 bit বাস পাওয়া যাবে GeForce GTX 1050 3GB গ্রাফিক্সে কার্ডে। যেখানে GeForce GTX 1050 ও GTX 1050 Ti তে পাওয়া যায় 128 bit বাস। নতুন এই গ্রাফিক্স কার্ডে আছে 3GB DDR5 মেমারি। যদিও অন্য দুটি গ্রাফিক্স কার্ড GeForce GTX 1050 ও GTX 1050 Ti তে আছে 2GB মেমারি।
 
নতুন GeForce GTX 1050 3GB তে থাকবে একটি 768 CUDA কোর গ্রাফিক্স প্রসেসার। এই একই প্রসেসার ব্যাবহার হয় GTX 1050 Ti তেও। যদিও GTX 1050 এ আছে 640 প্রসেসার। নতুন 3GB GTX 1050 1518MHz পর্যন্ত যেতে পারে। অন্যদিকে GTX 1050 গ্রাফিক্স কার্ডের ক্লক স্পিড 1455MHz আর 1392MHz ক্লকস্পিডে পৌঁছায় GTX 1050 Ti।
 
প্রায় দেড় বছর আগে লঞ্চ হয়েছিল GTX 1050 ও GTX 1050 Ti গ্রাফিক্স কার্ডদুটি। তাই বাজেট সেগমেন্টে নতুন একটি গ্রাফিক্স কার্ড লঞ্চের প্রয়োজনীয়তা অনুভব করেছিল Nvidia। এছাড়াও কোম্পানি শিঘ্রই ঘোষনা করবে তাদের নতুন GPU আর্কিটেকচার।

তবে ভারতে নতুন এই গ্রাফিক্স কার্ড GTX 1050 3GB কবে থেকে পাওয়া যাবে তা এখনো জানায়নি Nvidia। ভারতের গেমিং বাজার দামের প্রতি খবই সংবেদনশীল। আর তাই এই বাজেট গ্রাফিক্স কার্ডটি খুব জলদি ভারতের বাজারে লঞ্চ করা হবে বলেই মনে করছেন টেক গুরুরা। তবে কোম্পানি জানিয়েছে বিশ্বব্যাপী এই গ্রাফিক্স কার্দের দাম GTX 1050 এর 140 মার্কিন ডলার ও GTX 1050 Ti এর 200 মার্কিন ডলারের মাঝামাঝি হবে। যদিও বিশ্ব বাজারে GTX 1050 3GB এর নির্দিষ্ট দাম সম্পর্কে এখনো কিছু জানায়নি Nvidia। কোম্পানি জানিয়েছে বাজারে অন্যতম সস্তা গ্রাফিক্স কার্ড হতে চলেছে এটি।

If you're a fan of video games, check out Transition, Gadgets 360's gaming podcast. You can listen to it via Apple Podcasts or RSS, or just listen to this week's episode by hitting the play button below.

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 120W ফাস্ট চার্জিং ও 32MP সেলফি ক্যামেরার Realme ফোন 8,000 টাকা ডিসকাউন্টে বিক্রি হচ্ছে
  2. Moto Tab 70 Pro ফোনের চেয়েও সস্তায় 10,200mAh ব্যাটারি, 13 ইঞ্চি ডিসপ্লে, ও চারটি JBL স্পিকার-সহ লঞ্চ হল
  3. Oppo Reno 16 FS দুর্দান্ত 50MP সেলফি ক্যামেরা ও 6,500mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল, ছবি তোলা যাবে রিমোটে
  4. Vivo Y6a বিশাল 7,200mAh ব্যাটারি ও 50MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হল, দাম কত
  5. Vivo X Fold 6 লঞ্চ হল 200MP Zeiss ক্যামেরা এবং 7,000mAh ব্যাটারি-সহ, ফোনেই এবার DSLR-এর ম্যাজিক
  6. IBM বিশ্বের প্রথম সাব-1 ন্যানোমিটার চিপ বানিয়ে চমকে দিল, বদলে যাবে AI থেকে স্মার্টফোন-কম্পিউটারের ভবিষ্যত
  7. Xiaomi 18 Pro: শাওমির ফোনেও এবার দুটো 200MP ক্যামেরা, লঞ্চ কবে জেনে নিন
  8. Nothing Phone 4b-এর ছবি প্রকাশের 24 ঘন্টার মধ্যেই স্পেসিফিকেশন ফাঁস, ক্যামেরা-ডিসপ্লে, ব্যাটারি কেমন?
  9. Apple-এর বড় ধাক্কা, একলাফে 1 লক্ষ টাকা পর্যন্ত বাড়ল ম্যাকবুক-আইপ্যাডের দাম
  10. Lava Smart 4 Plus মাত্র 9,999 টাকায় বাজারে এল, এত সস্তায় কী কী ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.