স্যামসাং কোম্পানী কিছু নতুন হ্যান্ডসেট লঞ্চ করার পরিকল্পনা করছে, ফাঁস হয়েছে বেশ কিছু অভ্যন্তরীণ তথ্য

দ্রুত চার্জিং ব্যবস্থা থাকতে পারে স্যামসাংয়ের দুটি নতুন হ্যান্ডসেটে

স্যামসাং কোম্পানী কিছু নতুন হ্যান্ডসেট লঞ্চ করার পরিকল্পনা করছে, ফাঁস হয়েছে বেশ কিছু অভ্যন্তরীণ তথ্য

Photo Credit: Samsung

স্যামসাং ফোনগুলির পূর্বসূরিগুলির মতো একই ডিজাইন রয়েছে বলে জানা গেছে

হাইলাইট
  • তালিকায় Galaxy A26-হ্যান্ডসেটটি 25W-এর চার্জিং ব্যবস্থাকে সমর্থন করবে
  • স্যামসাং খুব শীঘ্রই নতুন মডেলগুলি বিশ্বের বাজারে লঞ্চ করতে পারে
  • Galaxy A56 হ্যান্ডসেটটি FCC-র ওয়েবসাইটে ব্লুটুথ 5.3 এবং Wi-Fi 6-এর সাথ
বিজ্ঞাপন

বিগত সপ্তাহে অনুষ্ঠিত স্যামসাং গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টে ফ্লাগশিপ গ্যালাক্সি S25-সিরিজটি উন্মোচন করা হয়েছে, আশা করা যাচ্ছে এবার কোম্পানি আরো তিনটি নতুন স্মার্টফোন আনতে চলেছে। সম্প্রতি Galaxy A56, Galaxy A36 এবং Galaxy A26 ফোনগুলি একটি সার্টিফিকেশন ওয়েবসাইটে দেখা গিয়েছে যেখানে এগুলির আসন্ন লঞ্চ সম্পর্কে ধারনা পাওয়া যাচ্ছে। এছাড়াও তালিকায় এই তিনটি মডেলের চার্জিং ক্ষমতার উপর আলোকপাত করা হয়েছে, যেখানে দেখানো হয়েছে Galaxy A56 এবং A36 মডেল দুটি এই দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি সংস্থার সম্প্রতি উন্মোচিত ফ্লাগশিপ S-সিরিজের ফোনগুলোর মত দ্রুত চার্জিং তারযুক্ত ব্যবস্থাকে সমর্থন করতে পারে।

Samsung Galaxy A56, Galaxy A36 এবং Galaxy A26- কে তালিকাভুক্ত করা হয়েছে:

একটি Gizmochina-এর রিপোর্টে বলা হয়েছে, তিনটি ফোনই TUV Rheinland ওয়েবসাইটে দেখা গেছে। এই ওয়েবসাইটটি Cologne-এর একটি সংস্থা, যারা বিশ্বজুড়ে বিভিন্ন জিনিসপত্রের পরীক্ষণ,পরিদর্শন এবং সার্টিফিকেশন করে।

Galaxy A56-ফোনটি মডেল নম্বর SM-A566B/DS, SM-A566B, SM-A566E/DS এবং SM-A566E নিয়ে আসতে পারে। সেখানে Galaxy A36-ফোনটি সম্ভবত SM-A366B, SM-A366B/DS, SM-A366E, SM-A366E/DS, SM-A366U, SM-A366U1, SM-A366W, SM-S366V এবং SM-A3660 মডেল নম্বরের সাথে উপলব্ধ থাকবে।

অনেক গুজবের মধ্যে থেকে দুটি আলোচিত স্মার্টফোন সম্পর্কে বেশ কিছু তথ্য জানা গিয়েছে এবং এর পাশাপাশি TUV রাইনল্যান্ড ওয়েবসাইটটি নতুন নম্বর সিরিজের একটি মডেলের খুব শীঘ্রই লঞ্চের ইঙ্গিত দিচ্ছে। Galaxy A26-ডিভাইসটি SM-A266B, SM-A266M/DS এবং SM-A266M মডেল নম্বরগুলির সাথে তালিকাভুক্ত করা হয়েছে।

এছাড়াও এই তালিকায় Galaxy A56 এবং Galaxy A36 ফোনগুলি 45W-এর দ্রুত চার্জিং ব্যবস্থাকে সমর্থন করবে বলে প্রকাশিত হয়েছে। অন্যদিকে Galaxy A26 সামান্য কম 25W এর চার্জিং ব্যবস্থাকে সমর্থন করবে।

FCC-সার্টিফিকেশন:

একটি রিপোর্ট অনুযায়ী, আলোচিত Samsung Galaxy A56 হ্যান্ডসেটটি US Federal Communications Commision (FCC) ওয়েবসাইটে মডেল নম্বর SM-A566E/DS-এর সাথে তালিকাভুক্ত করা হয়েছে। তালিকায় দেখা যাচ্ছে যে, এটি ব্লুটুথ 5.3, Wi-Fi 6, NFC এবং GNSS-এর সংযোগ ব্যবস্থাকে সমর্থন করবে।

এছাড়াও এটি 10V 4.5A (প্রায় 45W) চার্জিং ব্যবস্থাকে সমর্থন করবে বলে বলা হয়েছে, এটিকে স্যামসাংয়ের EP-TA800 অ্যাডাপ্টারের সাথে FCC ডেটাবেসে দেখা গিয়েছে, যা সচরাচর 25W-তারযুক্ত চার্জিং রেটিংয়ের ক্ষেত্রে দেখা যায়।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Gadgets 360 Staff রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. WhatsApp অ্যাপে একসঙ্গে তিনটি আলাদা অ্যাকাউন্ট ব্যবহারের সুবিধা আসছে
  2. ভারতীয় সংস্থার তৈরি 5G স্মার্টফোন Ai+ Nova 2 Power লঞ্চ হচ্ছে এই তারিখে
  3. 17 সেপ্টেম্বরের 50টি নতুন BGMI রিডিম কোড দেখে নিন, পুরস্কারে বড় চমক আছে
  4. 5,500 টাকা ডিসকাউন্টে মিলছে দুর্দান্ত ক্যামেরা ও বিশাল ব্যাটারির Oppo ফোন
  5. মাত্র 51 টাকায় আনলিমিটেড 5G ডেটা দিচ্ছে Jio, পুরো মাস অফুরন্ত ইন্টারনেট
  6. 8,000mAh ব্যাটারি ও 144Hz ডিসপ্লের Realme 5G স্মার্টফোন বিক্রি হচ্ছে সস্তায়
  7. Alexa+ ভারতে লঞ্চ হল, চ্যাটজিপিটি ও জেমিনিকে টক্কর দেবে Amazon-এর AI
  8. 50MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির দুর্দান্ত Realme ফোনের দাম 2,500 টাকা কমল
  9. Oppo K14 Lite মাত্র 16,999 টাকায় লঞ্চ হল ভারতে, সমস্ত ফিচার্স জেনে নিন
  10. পুজোর আগে Jio-র বড় উপহার, ফ্রি-তে 4,000 টাকার এই স্পেশাল সাবস্ক্রিপশন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »