Acer ডুয়াল স্ক্রিনের চমকপ্রদ Android স্মার্টফোন লঞ্চ করল, রয়েছে 64MP AI ক্যামেরা

Acer Sospiro A15-এর পিছনে 1.88 ইঞ্চি সেকেন্ডারি স্ক্রিন আছে, যা প্রাইমারি ক্যামেরা দিয়ে সেলফি তোলার সময় ভিউফাইন্ডার হিসেবে কাজ করবে।

Acer ডুয়াল স্ক্রিনের চমকপ্রদ Android স্মার্টফোন লঞ্চ করল, রয়েছে 64MP AI ক্যামেরা

Photo Credit: Acer

Acer Sospiro A15 has a 64MP AI camera and a TFT display on the rear

হাইলাইট
  • Acer Sospiro A15 ডুয়াল ডিসপ্লের সঙ্গে এসেছে
  • স্মার্টফোনে 64 মেগাপিক্সেল AI ক্যামেরা আছে
  • Acer Sospiro A15 রান করে Unisoc T615 প্রসেসরে
বিজ্ঞাপন

ল্যাপটপ তৈরির জন্য পরিচিত Acer এবার একটি নতুন স্মার্টফোন বাজারে আনল। তাইওয়ানের সংস্থাটি Acer Sospiro A15 লঞ্চের ঘোষণা করেছে। এই নয়া ফোনের মুখ্য আকর্ষণ হল ডুয়াল ডিসপ্লে। হ্যান্ডসেটের রিয়ার ক্যামেরা মডিউলের পাশে একটি 1.88 ইঞ্চির সেকেন্ডারি স্ক্রিন আছে। এটি প্রাইমারি ক্যামেরা দিয়ে সেলফি তোলার সময় ভিউফাইন্ডার হিসেবে কাজ করবে। অর্থাৎ, পিছনের ক্যামেরা ব্যবহার করেই ব্যাক স্ক্রিনে নিজের ছবি দেখে আরও ভাল মানের সেলফি তোলা যাবে। এছাড়াও, এটি নোটিফিকেশন এবং মিউজিক প্লেব্যাকের কন্ট্রোল-সহ বিভিন্ন তথ্য দেখাবে। এসারের নতুন ফোনে 64MP AI ক্যামেরা পাওয়া যাবে।

Acer Sospiro A15 স্পেসিফিকেশন ও ফিচার্স

Acer Sospiro A15 ওয়াটারড্রপ নচ-সহ 6.67 ইঞ্চির আইপিএস ডিসপ্লের সাথে এসেছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট এবং HD+ রেজোলিউশন (720 x 1,600 পিক্সেল) অফার করে। ফোনটি Android 16 অপারেটিং সিস্টেমে রান করে। বায়োমেট্রিক সিকিউরিটির জন্য, ফোনে ফেস আনলক এবং সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে।

নতুন এসার ফোনের পিছনের প্যানেলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তির 64 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং একটি সেকেন্ডারি সেন্সর আছে। সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য, সামনে একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান। ব্যাক ডিসপ্লে থাকার ফলে প্রাইমারি রিয়ার ক্যামেরার মাধ্যমে হাই কোয়ালিটি সেলফি তুলতে পারবে ইউজাররা।

Acer Sospiro A15 অক্টা-কোর Unisoc T615 প্রসেসর দ্বারা চালিত, যার পিক ক্লক স্পিড হল 1.8 গিগাহার্টজ। তবে এতে 5G কানেক্টিভিটি সাপোর্ট নেই। ডিভাইসটি 6 জিবি পর্যন্ত র‍্যাম ও সর্বোচ্চ 128 জিবি স্টোরেজের সঙ্গে যুক্ত। র‍্যাম ভার্চুয়ালি 14 জিবি (6 জিবি ফিজিক্যাল + 8 জিবি ডাইনামিক) পর্যন্ত বৃদ্ধি করা যাবে।

আবার SD কার্ডের মাধ্যমে স্টোরেজ 1 টেরাবাইট অব্দি প্রসারিত করা সম্ভব হবে৷। হ্যান্ডসেটে 5,000mAh ব্যাটারি ব্যবহার করেছে কোম্পানি, যা ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এতে NFC, 3.5 মিমি অডিও জ্যাক, এবং IP64 ওয়াটার রেজিস্ট্যান্স রেটিংয়ের মতো ফিচার্স পাওয়া যাবে।

Acer Sospiro A15

Acer Mobile লাতিন আমেরিকার ওয়েবসাইটে নতুন Sospiro A15 তালিকাভুক্ত হয়েছে। এটি নীল ও কমলা রঙের বিকল্পে উপলব্ধ। ফোনটির দাম এখনও ঘোষণা হয়নি।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক
#সর্বশেষ খবর
  1. ভারতে Redmi Note 17 5G লঞ্চের দিন অবশেষে ঘোষণা, 8,000mAh ব্যাটারি ও AMOLED ডিসপ্লের সঙ্গে আসছে
  2. Redmi K100 সিরিজ এই মাসে উন্মোচিত হচ্ছে, 200MP ক্যামেরা ও 10,000mAh ব্যাটারি থাকতে পারে
  3. স্মার্টফোন, ল্যাপটপ-সহ বিভিন্ন প্রোডাক্টে বড় ছাড় নিয়ে শুরু হচ্ছে Amazon Great Freedom Sale
  4. Vi মাত্র 200 টাকায় আনলিমিটেড 5G প্ল্যান চালু করল, সঙ্গে 20টি OTT ও 200+ লাইভ টিভি চ্যানেল
  5. iQOO Z11 আগস্টে ভারতে লঞ্চ হবে, 9,025mAh ব্যাটারি ও 3D কার্ভড স্ক্রিন থাকতে পারে
  6. Poco M8 Power আগস্ট 4 ভারতে লঞ্চ হচ্ছে 8,000mAh ব্যাটারি ও AMOLED ডিসপ্লে কনফার্মড
  7. Vivo T5e লঞ্চ হল 15,000 টাকার কমে, এক চার্জে 18 ঘন্টা ভিডিও চলার দাবি
  8. Oppo-এর প্রথম 10,000mAh ব্যাটারির ফোন আসছে, প্রকাশ্যে A7 Pro Max-র ফার্স্ট লুক
  9. Vivo X300 E অসাধারণ Zeiss ট্রিপল ক্যামেরা, 90W চার্জিং ও 7,200mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল
  10. Vivo S2 ভারতের বাজারে আসার তারিখ ফাঁস হল, দাম জানা গিয়েছিল আগেই
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »