Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e

ফোনের দাম যে হারে বাড়ছে তাতে Amazon Great Indian Festival Sale-এর আইফোনের অফার লাভজনক হতে পারে।

Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e

Photo Credit: Apple

Prime members can get the iPhone 16 for an effective Rs. 72,249

হাইলাইট
  • Amazon Great Indian Festival Sale 2026 এখন সমস্ত গ্রাহকদের জন্য লাইভ
  • iPhone 16 ও iPhone 17e মডেলে বিশেষ অফার
  • SBI ক্রেডিট কার্ডে 1,250 টাকা পর্যন্ত ডিসকাউন্ট
বিজ্ঞাপন

Amazon Great Indian Festival Sale 2026 বিভিন্ন ধরনের স্মার্টফোনের উপর লোভনীয় ডিসকাউন্ট দিচ্ছে। অ্যামাজনের মেগা ফেস্টিভ সেলে মোবাইল ফোন, ট্যাব, ল্যাপটপ, স্মার্টওয়াচ, পাওয়ারব্যাঙ্ক, ও ইয়ারবাডস-সহ নানা বৈদ্যুতিন পণ্যে বিশেষ ডিল পাওয়া যাচ্ছে। Apple এর প্রোডাক্টের মধ্যে iPhone 16 ও iPhone 17e মডেলে বিশেষ অফার দিচ্ছে ই-কমার্স সংস্থাটি। সরাসরি দাম কমানো ছাড়াও ব্যাঙ্ক অফার, কুপন, এক্সচেঞ্জ অফার, ও নো-কস্ট EMI অপশন পাওয়া যাচ্ছে। ফলে আপনি যদি প্রথমবার iPhone কিনতে চান বা পুরনো আইফোন থেকে আপগ্রেডের পরিকল্পনা করেন, তাহলে এটাই উপযুক্ত সময়।

Amazon Great Indian Festival Sale 2026: আইফোনে অফার

অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যালে iPhone 16-এর 128 জিবি ভ্যারিয়েন্ট 76,999 টাকায় পাওয়া যাচ্ছে। ফোনটির এমআরপি ছিল 89,900 টাকা। অর্থাৎ, সেলে 12,901 টাকা সাশ্রয় করা যাবে। প্রাইম সদস্যরা কুপন ব্যবহার করলে ফোনটির কার্যকর দাম 72,249 টাকায় নেমে আসবে। আবার অ্যামাজনের পেমেন্ট অফার আরও টাকা বাঁচাতে পারে।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্রেডিট কার্ডে পেমেন্ট করলে 1,250 টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। এছাড়াও, Amazon Pay ব্যালেন্সের মাধ্যমে সর্বোচ্চ 3,849 টাকা ক্যাশব্যাক মিলবে। তবে ফোন অর্ডার দেওয়ার আগে প্রোডাক্ট পেজে থাকা অফারগুলি ভাল করে দেখে নিন। কারণ কার্ড ও পেমেন্টের পদ্ধতির উপর ভিত্তি করে অফার আলাদা হতে পারে।

অন্য দিকে, iPhone 17e এর 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট অ্যামাজনে 71,999 টাকায় লিস্টেড আছে। ফোনটির MRP উল্লেখ আছে 79,900 টাকা। অর্থাৎ, 7,901 টাকা ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। ফোনটির সঙ্গে 1,000 টাকা কুপন দিচ্ছে। এটি প্রয়োগ করলে দাম নেমে আসবে 70,999 টাকায়। এই ফোনের ক্ষেত্রেও স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্রেডিট কার্ডের করা পেমেন্টে 1,250 টাকা পর্যন্ত ছাড় মিলবে।

Amazon Pay ICICI ক্রেডিট কার্ডে দাম মেটালে পে ব্যালেন্সে 3,599 টাকা পর্যন্ত ক্যাশব্যাক যোগ হবে। এই কার্ডে নো-কস্ট ইএমআই সুবিধাও আছে। ফলে সুদের খরচেও সাশ্রয় করা যাবে। এখন স্মার্টফোনের দাম যে হারে বাড়ছে তাতে এই অফার লাভজনক হতে পারে।

প্রসঙ্গত, Amazon Great Indian Festival 2026-এ Apple Watch Series 11-এর 46 মিমি GPS মডেল 36,499 টাকা দামে পাওয়া যাচ্ছে। স্মার্টঘড়িটির লিস্টেড প্রাইস হল 46,900 টাকা। অর্থাৎ, সরাসরি 10,401 টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। অ্যামাজনের প্রোডাক্ট পেজে অতিরিক্ত 500 টাকার কুপন দেওয়া হচ্ছে, যা ব্যবহার করলে কার্যকর দাম 35,999 টাকায় নেমে আসবে। Apple Watch Series 11 প্রচুর হেলথ ট্র্যাকিং ফিচার্স  অফার করে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »