জাপানে বন্যায় ক্ষতিগ্রস্ত iPhone, Mac সহ কোম্পানির অন্যান্য প্রোডাক্ট বিনামূল্যে সারিয়ে দেবে Apple

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 30 জুলাই 2018 13:06 IST

 

সম্প্রতি ভয়াবহ বন্যার সম্মুখীন হয়েছেন জাপান বাসী। এই মাসের শুরুতে জাপানের পশ্চিমভাগে এই বন্যা হয়েছিল। জাপানে এই বন্যায় ক্ষতিগ্রস্ত সব iPhones, iPads, iPods, Mac কমপিউটার, Apple Watches আর Apple ডিসপ্লে বিনামূল্যে সারিয়ে দেবে Apple।

বন্যায় গ্রাহকের Appleপ্রোকাক্ট ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে বিনামূল্যে তা সারিয়ে নেওয়ার জন্য আবেদন করতে পারবেন গ্রাহকরা। কোম্পানির সাপোর্ট পেজে এই কথা জানানো হয়েছে। iPhones, iPads, iPods, Mac কমপিউটার, Apple Watches আর Apple ডিসপ্লে ডিভাইসগুলি বিনামূল্যে সারিয়ে দেবে কোম্পানি। তবে শুধুমাত্র জলে ক্ষতিগ্রস্ত ডিভাইস বিনামূল্যে সারিয়ে দেবে Apple। প্রসঙ্গত কোম্পানির কোন প্রোডাক্টে জল ঢুকে নষ্ট হলে তা বিনামূল্যে ঠিক করে না Apple।

সেপ্টেম্বর মাস পর্যন্ত গ্রাহকদের কাছ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত ফোনের বিনামূল্যে ঠিক করে দেওয়ার আবেদন গ্রহন করবে Apple। তবে শুধুমাত্র ব্যক্তিগত কাজে ব্যবহৃত প্রোডাক্ট বিনামূল্যে সারানো হবে। কোন সংস্থার প্রোডাক্ট বিনামূল্যে সারিয়ে দেবে না ক্যালিফোর্ণিয়ার টেক জায়েন্ট কোম্পানিটি।

এই মাসে জাপানের পশ্চিম ভাগে ভয়ঙ্কর বন্যা হয়েছে। এই বন্যায় 224 নাগরিকের প্রাণহানীর খবর পাওয়া গিয়েছে। জাপানের ক্যোডো নিউজ এই খবর জানিয়েছে। এই বন্যার ফলে এখনো কয়েক হাজার জাপানবাসী গৃহহীন রয়েছেন।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Apple
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. রাত বারোটার পর ইনস্টাগ্রাম-ফেসবুক বন্ধ, সোশ্যাল মিডিয়াতে কার্ফু চালু করছে ব্রিটেন
  2. 8,000mAh ব্যাটারি-সহ Redmi Note 17 আগস্টে ভারতে আসতে পারে, লঞ্চের দিন ফাঁস হল
  3. Realme C100x: 15,000 টাকার নিচে প্রথম 8,000mAh ব্যাটারির ফোন এল ভারতে
  4. Vivo T5 Lite 5G কম দামে 6,500mAh ব্যাটারি ও 50MP ডুয়াল ক্যামেরার সঙ্গে ভারতে লঞ্চ হল
  5. OnePlus ভারতে ব্যবসা বন্ধ করতে চলেছে, আর কি মিলবে না সংস্থার ফোন?
  6. OnePlus N সিরিজের দ্বিতীয় ফোন N6x শীঘ্রই ভারতে আসছে, Amazon-এ টিজার প্রকাশ
  7. ভারতকে বিশ্বের ইলেকট্রনিক্স হাব বানাতে 62,500 কোটি টাকার MPMS প্রকল্পে সিলমোহর
  8. মানুষের চুলের থেকেও পাতলা, শোরগোল ফেলল Samsung-এর নতুন ডিসপ্লে প্রযুক্তি
  9. Poco M8 Power স্মার্টফোনের প্রথম তথ্য ফাঁস, 8,000mAh ব্যাটারি নিয়ে ভারতে লঞ্চ
  10. Realme Narzo 100x 5G সস্তায় ভারতে 8,000mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল, এক চার্জে 3 দিন চলবে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.