iPhone 18 সিরিজ নিয়ে বিশাল আপডেট, অবশেষে যুক্ত হতে পারে 24 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 9 নভেম্বর 2025 19:17 IST
হাইলাইট
  • iPhone 18 সিরিজে 24 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকতে পারে
  • Apple-এর প্রথম ফোল্ডেবল আইফোনে আন্ডার-ডিসপ্লে ক্যামেরা থাকবে
  • iPhone 18 Pro সিরিজে ট্রান্সপারেন্ট ব্যাক প্যানেল মিলতে পারে

iPhone 17 Series Features a Center Stage Front Camera

Photo Credit: Apple

Apple-এর নেক্সট জেনারেশন iPhone 18 সিরিজের সেলফি ক্যামেরায় বড় আপডেট আসতে পারে। শোনা যাচ্ছে, আগামী বছর নতুন প্রজন্মের আইফোনে ফ্রন্ট ক্যামেরা 24 মেগাপিক্সেলে আপগ্রেড করা হতে পারে। বর্তমানে iPhone 17, iPhone 17 Pro, ও iPhone 17 Pro Max-এর-এর সামনে 18 মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যায়। টেক জায়ান্টটির সেলফি ক্যামেরায় এই আপগ্রেড আরও শার্প ইমেজ, কম আলোয় ভাল ছবি, এবং উন্নত পোট্রেট শট প্রদান করবে বলে আশা করা হচ্ছে। জানিয়ে রাখি, অফিসিয়াল লঞ্চের আগে iPhone 17 লাইনআপে 24 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকার জল্পনা ছড়িয়েছিল।

iPhone 18 সিরিজে 24 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকতে পারে

মার্কিন অর্থনেতিক সংস্থা জেপি মর্গ্যান (ভায়া ম্যাকরিউমার্স)-এর রিপোর্ট সত্যি হলে, iPhone 18, iPhone 18 Pro, iPhone 18 Pro Max, iPhone Air 2, এবং Apple-এর প্রথম ফোল্ডেবল আইফোনের সামনে একটি 24 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে। এখন iPhone 17 সিরিজে 'সেন্টার স্টেজ' ফ্রন্ট ক্যামেরা আছে, যেখানে প্রথমবার একটি বর্গাকৃতি সেন্সর ব্যবহার করেছে সংস্থা। এটি সেলফি, ভিডিও কল বা ভ্লগ রেকর্ড করার সময় ক্যামেরাকে ফ্রেমের কেন্দ্রবিন্দুতে ফোকাস করতে সাহায্য করে।

Foldable iPhone মডেলে আন্ডার-ডিসপ্লে ক্যামেরা

প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, অ্যাপলের প্রথম ফোল্ডেবল স্মার্টফোনেও 24 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকবে। তবে এটি বাইরে থেকে দৃশ্যমান হবে না, কারণ ফোনের স্ক্রিনের নিচে বসানো থাকবে। কোনও নচ বা কাটআউট না থাকার ফলে ফুল-ডিসপ্লে এক্সপিরিয়েন্স পাবে ব্যবহারকারীরা। এটি অ্যাপলের ইতিহাসে প্রথম আন্ডার-ডিসপ্লে ক্যামেরাযুক্ত ফোন হতে পারে।

বাজেট iPhone আপগ্রেড পাবে?

অ্যাপলের বাজেট-ফ্রেন্ডলি আইফোন মডেলগুলোর সামনের ক্যামেরায় আপগ্রেড আসবে না বলে অনুমান করা হচ্ছে। সেকেন্ড-জেনারেশন iPhone 17e এবং হার্ড জেনারেশন iPhone 18e পূর্বসূরীর মতোই একটি 12 মেগাপিক্সেল ক্যামেরার সঙ্গে আসবে। অর্থাৎ, প্রিমিয়াম এবং বাজেট আইফোনের ফিচারের মধ্যে তফাৎ বজায় রাখা হবে।

iPhone 18 সিরিজে ট্রান্সপারেন্ট ডিজাইন?

iPhone 18 Pro ও iPhone 18 Pro Max-এর পিছনে ট্রান্সপারেন্ট (স্বচ্ছ) প্যানেল ব্যবহার হতে পারে বলে দাবি করা হয়েছে, যার ডিজাইন Nothing এবং HTC থেকে অনুপ্রেরণা নেবে। আবার iPhone 18 Pro Max মডেলটির ব্যাটারি স্টিলের কভার দিয়ে আবৃত থাকতে পারে। এছাড়াও, DSLR-এর কায়দায় iPhone 18 Pro সিরিজের ক্যামেরায় ভ্যারিয়েবল অ্যাপারচার বৈশিষ্ট্য থাকবে বলেও শোনা যাচ্ছে।

iPhone 18 Pro, iPhone 18 Pro Max, iPhone Air 2, এবং ফোল্ডেবল iPhone (অফিসিয়াল নাম অজানা) লঞ্চ হতে পারে 2026 সালের সেপ্টেম্বরে। অন্য দিকে, স্ট্যান্ডার্ড iPhone 18 ও iPhone 18e বাজারে আসতে পারে 2027 সালের প্রথমার্ধে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. RBI Plastic Notes: ছেঁড়া-ফাটা নোটের দিন শেষ, আসছে প্লাস্টিকের নতুন টাকা, জাল করা হবে কঠিন
  2. Honor Win Turbo বিশাল 10,000mAh ব্যাটারি ও 16GB র‍্যাম-সহ লঞ্চ হল, দাম জেনে নিন
  3. Oppo Find X10 সিরিজ বিশ্বের প্রথম 100MP চৌকো সেলফি ক্যামেরার সঙ্গে বাজারে আসতে পারে
  4. Vivo T5 বিশাল 7,200mAh ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরার সঙ্গে লঞ্চ হল, দাম জেনে নিন
  5. Xiaomi 17T ও Xiaomi 17T Pro দুর্দান্ত Leica ট্রিপল ক্যামেরা, 100W পর্যন্ত ফাস্ট চার্জিংয়ের সঙ্গে লঞ্চ হল
  6. Jio-এর এক্সক্লুসিভ 4G রিচার্জ প্ল্যান সমস্ত ফোনে চালু হল, মাত্র 123 টাকায় 28 দিন আনলিমিটেড কলিং ও ডেটা
  7. OnePlus 16 স্মুথ 185Hz স্ক্রিন, 200MP ক্যামেরা, ও 9,000mAh ব্যাটারি সহ লঞ্চ হতে পারে
  8. Jio OTT Pass: জিওর বড় ঘোষণা, 200 টাকার রিচার্জে দেখা যাবে 15টি OTT অ্যাপ ও 1000+ লাইভ টিভি চ্যানেল
  9. 8,000mAh ব্যাটারির সঙ্গে Realme 16T 5G-এর সেল শুরু, 3,000 টাকার বেশি ছাড়ে কেনার সুযোগ
  10. Jio, Airtel-এর ঘুম কেড়ে 51 টাকার প্ল্যান আনল BSNL, আনলিমিটেড কল ও রোজ 2GB ডেটা 28 দিনের জন্য
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.