মে মাসে সবথেকে বেশি বিক্রি হল কোন স্মার্টফোন?

মে মাসে সারা বিশ্বে সবথেকে বেশি বিক্রি হয়েছে Apple  iPhone 8 ফোনটি। যদিও খুব সামান্য নম্বরে Samsung Galaxy S9+ কে পরাস্ত করেছে Apple।

মে মাসে সবথেকে বেশি বিক্রি হল কোন স্মার্টফোন?

Photo Credit: Counterpoint Research

হাইলাইট
  • iPhone 8 2.4 শতাংশ বাজারের দখল রেখেছে
  • Samsung Galaxy S9+ সামান্য ব্যবধানে দুই নম্বর স্থানে আছে
  • Samsung Galaxy S9 ছয় নম্বর স্থানে রয়েছে
বিজ্ঞাপন

এপ্রিল মাসে স্মার্টফোন বিক্রিতে বিশ্বে এক নম্বর স্থান পেয়েছিল  Samsung। কিন্তু সেই স্থান বেশিদিন ধরে রাখতে পারল না দক্ষিণ কোরিয়ার কোম্পানি। মে মাসে সারা বিশ্বে সবথেকে বেশি বিক্রি হয়েছে Apple  iPhone 8 ফোনটি। যদিও খুব সামান্য নম্বরে Samsung Galaxy S9+ কে পরাস্ত করেছে Apple। বিশ্বব্যাপী মোট স্মার্টফোন বিক্রিতে এই দুই ফোনই 2.4 শতাংশ জায়গা নিয়েছে। এপ্রিল মাসে পঞ্চম স্থানে ছিল  iPhone 8।

কাউন্টারপয়েন্ট রিসার্চ নতুন এই তথ্য দিয়েছে। এই রিপোর্টে খুব সামান্য ব্যবধানে  Samsung কে পরাস্ত করেছে Apple। এই লিস্টে তিন নম্বরে আছে iPhone X। এপ্রিল মাসের মতোই মে মাসেও বিশ্বব্যাপী মোট ফোনের 2.3 শতাংশ iPhone X। ফুটবল বিশ্বকাপের সময় দারুন বিপননের জন্যই আবার এক নম্বর স্থান পেয়েছে Apple।

এপ্রিল মাসে দ্বিতীয় স্থান থেকে মে মাসে ছয় নম্বরে চলে গিয়েছে Samsung Galaxy S9। মে মাসে মোট বিক্রি হওয়া ফোনের 2.1 শতাংশ Samsung Galaxy S9। ইউরোপে ফোনের বিক্রিতে সামান্য ভাঁটা পড়ায় এই তালিকায় নেমে গিয়েছে ফোনটি।

চার নম্বরে আছে বাজেট স্মার্টফোন Xiaomi Redmi 5A। ভারতে দারুন বিক্রির কারনেই বিশ্ব বাজারে এই ফোন এতোটা উপরে উঠে এসেছে। সারা বিশ্বে মে মাসে বিক্রি হওয়া মোট স্মার্টফোনের 2.2 শতাংশ ফোন Xiaomi Redmi 5A। এপ্রিল মাসে এই সংখ্যাটি ছিল 1.5 শতাংশ। ভারতে ফোনের বিক্রি আরও বাড়াতে একের পর এক নতুন পদ্ধতি অবলম্বন করছে চিনের কোম্পানিটি।

এই লিস্টে সাত নম্বরে আছে আর একটি বাজেট ফোন Huawei's P20 Lite। P20 সিরিজের সবকটি ফোন একসাথে মোট 2.6 শতাংশ মার্কেট শেয়ার ধরে থাকলেও, শুধু Huawei P20 Lite বিক্রি হয়েছে 1.4 শতাংশ। চিন ও ভারতের বাজারে দারুন জনপ্রিয় হয়েছে এই ফোন। প্রথম দশে অন্য ফোনগুলি হল Vivo X21 ও Oppo A83।  

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Apple ফেস্টিভ সেল শুরু, 15,000 টাকা ছাড় আইফোন-ম্যাকে, আলপনার নকশায় AirPods 5
  2. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  3. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  4. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  5. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  6. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  7. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  8. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  9. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  10. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »