26 জুলাই বিক্রি শুরু হবে 6GB RAM এর Asus ZenFone Max Pro M1

নতুন 6GB RAM/64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 14,999 টাকা। এই দামে বাজারে টপ সেলিং  Redmi Note 5 Pro কে দারুন প্রতিযোগিতার সামনে ফেলবে নতুন এই  6GB RAM এর ZenFone Max Pro M1।

26 জুলাই বিক্রি শুরু হবে 6GB RAM এর Asus ZenFone Max Pro M1
হাইলাইট
  • 26 জুলাই থেকে ভারতে এই ফোন বিক্রি শুরু হবে
  • এই ফোনে নতুন 16MP ও 5MP ডুয়াল রিয়ার ক্যামেরা ব্যবহার হয়েছে
  • শুধুমাত্র Flipkart থেকেই এই ফোন কেনা যাবে
বিজ্ঞাপন

 

এপ্রিল মাসে ভারতে Asus ZenFone Max Pro M1লঞ্চ হয়েছিল। লঞ্চের সময় 6 GB ভেরিয়েন্টের ফোনের ঘোষনা করলেও এখনো পর্যন্ত তা বাজারে আসেনি। লঞ্চের সময় 3GB RAM/32GB স্টোরেজ আর 4GB  RAM/64GB স্টোরেজ ভেরিয়েন্টে এই ফোন লঞ্চ করেছিল তাইওয়ানের কোম্পানিটি। সেই সময় 6GB RAM/64GB স্টোরেজ ভেরিয়েন্টের কথা জানালেও এতোদিন বাজারে আসেনি সেই ফোন। 26 জুলাই থেকে ভারতে 6GB RAM ভেরিয়েন্টের Asus ZenFone Max Pro M1 বিক্রি শুরু হবে।  এই ফোনে নতুন 16MP ও 5MP ডুয়াল রিয়ার ক্যামেরা ও 16MP ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে।

Asus ZenFone Max Pro M1 এর দাম

ভারতে 3GB RAM/32GB স্টোরেজ ভেরিয়েন্টের ZenFone Max Pro M1 এর দাম 10,999 টাকা।  আর 4GB  RAM/64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 12,999 টাকা। নতুন 6GB RAM/64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 14,999 টাকা। এই দামে বাজারে টপ সেলিং  Redmi Note 5 Pro কে দারুন প্রতিযোগিতার সামনে ফেলবে নতুন এই  6GB RAM এর ZenFone Max Pro M1। শুধুমাত্র Flipkart থেকেই এই ফোন কেনা সম্ভব।

Asus Zenfone Max Pro 1 স্পেসিফিকেশান

Asus Zenfone Max Pro 1 তে রয়েছে একটি 5.99 ইঞ্চি FHD+ ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 18:9। এছাড়াও এই ফোনে থাকছে Snapdragon 636 চিপসেট। Redmi Note 5 Pro তে একই চিপসেট ব্যবহার করা হয়েছে। এছাড়াও থাকছে স্টক Android 8.1 Oreo। Asus Zenfone Max Pro 1 এর ভিতরে থাকবে একটি বিশাল 5000 mAh ব্যাটারি।

Asus Zenfone Max Pro 1 এর সব ভেরিয়েন্টেই microSD কার্ড স্লট রয়েছে। এছাড়াও আছে ডুয়াল সিম, 4G VoLTE, Wi-Fi, Bluetooth 5 আর GPS। 6GB RAM এর AsusZenFone Max Pro M1 তে নতুন 16MP ও 5MP ডুয়াল রিয়ার ক্যামেরা ও 16MP ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে। Asus Zenfone Max Pro 1 এ আছে ফেস আনলক ও ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।

 

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Variants
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Good looks and construction quality
  • Vibrant screen
  • Great performance
  • Decent cameras
  • Excellent value for money
  • Bad
  • Relatively disappointing battery life
  • Awkward camera app interface
Display 5.99-inch
Processor Qualcomm Snapdragon 636
Front Camera 8-megapixel
Rear Camera 13-megapixel + 5-megapixel
RAM 3GB
Storage 32GB
Battery Capacity 5000mAh
OS Android 8.1 Oreo
Resolution 1080x2160 pixels
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

#সর্বশেষ খবর
  1. Moto G37 Power লঞ্চ হল, শক্তিশালী 7,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা রয়েছে
  2. OnePlus Pad 4: 13,380mAh ব্যাটারির সাথে ভারতের প্রথম Snapdragon 8 Elite Gen 5 ট্যাব লঞ্চ হল
  3. Moto G87 লঞ্চ হল 200MP ডুয়াল ব্যাক ক্যামেরা ও 32MP সেলফি ক্যামেরার সাথে, দাম জেনে নিন
  4. Redmi Note 15 Pro সিরিজের Prime Edition ভারতে লঞ্চ হল, অফারে 3,000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে
  5. Oppo F33 5G: 3,800 টাকা ছাড়ে ওপ্পোর নতুন ফোনের সেল শুরু, 80W ফাস্ট চার্জিং, 7,000mAh ব্যাটারি পাবেন
  6. Moto G87 মিড-রেঞ্জে 200 মেগাপিক্সেল ক্যামেরার সাথে লঞ্চ হচ্ছে, ছবি ফাঁস হল
  7. Realme 16x 5G শীঘ্রই লঞ্চ হবে ভারতে, ফাঁস হল র‍্যাম, স্টোরেজ, ও কালার অপশন
  8. OnePlus Ace 6 Ultra গেমিং কন্ট্রোলারের সাথে লঞ্চ হল, ফিচার্স শুনলে চোখ কপালে উঠবে
  9. 2,000 টাকা ছাড়ে Motorola Edge 70 Pro-এর সেল শুরু, রয়েছে 50MP সেলফি ক্যামেরা ও 90W ফাস্ট চার্জিং
  10. 7,000 টাকা দাম কমল Realme GT 7T স্মার্টফোনের, সবচেয়ে সস্তায় ফ্ল্যাগশিপ ফিচার্স
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »