নতুন 6GB RAM/64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 14,999 টাকা। এই দামে বাজারে টপ সেলিং Redmi Note 5 Pro কে দারুন প্রতিযোগিতার সামনে ফেলবে নতুন এই 6GB RAM এর ZenFone Max Pro M1।
জুলাই মাসে ভারতে লঞ্চ হবে 6GB RAM ভেরিয়েন্টের Asus ZenFone Max Pro M1। বুধবার নতুন ZenFone 5Z ফোনটি লঞ্চ করেছেন কোম্পানি। এপ্রিল মাসে ভারতে Asus ZenFone Max Pro M1 ফোনটি লঞ্চ হয়েছিল। লঞ্চের সময় 3GB RAM/32GB স্টোরেজ আর 4GB RAM/64GB স্টোরেজ ভেরিয়েন্টে এই ফোন লঞ্চ করেছিল তাইওয়ানের কোম্পানিটি। সেই সময় 6GB RAM/64GB স্টোরেজ ভেরিয়েন্টের কথা জানালেও এতোদিন বাজারে আসেনি সেই ফোন। এই ফোনে আলাদা 16MP ও 5MP ডুয়াল রিয়ার ক্যামেরা ও 16MP ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে।
ভারতে 3GB RAM/32GB স্টোরেজ ভেরিয়েন্টের ZenFone Max Pro M1 এর দাম 10,999 টাকা। আর 4GB RAM/64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 12,999 টাকা। নতুন 6GB RAM/64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 14,999 টাকা। এই দামে বাজারে টপ সেলিং Redmi Note 5 Pro কে দারুন প্রতিযোগিতার সামনে ফেলবে নতুন এই 6GB RAM এর ZenFone Max Pro M1। শুধুমাত্র Flipkart থেকেই এই ফোন কেনা সম্ভব।
Asus Zenfone Max Pro 1 তে রয়েছে একটি 5.99 ইঞ্চি FHD+ ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 18:9। এছাড়াও এই ফোনে থাকছে Snapdragon 636 চিপসেট। Redmi Note 5 Pro তে একই চিপসেট ব্যবহার করা হয়েছে। এছাড়াও থাকছে স্টক Android 8.1 Oreo। Asus Zenfone Max Pro 1 এর ভিতরে থাকবে একটি বিশাল 5000 mAh ব্যাটারি।
Asus Zenfone Max Pro 1 এর সব ভেরিয়েন্টেই microSD কার্ড স্লট রয়েছে। এছাড়াও আছে ডুয়াল সিম, 4G VoLTE, Wi-Fi, Bluetooth 5 আর GPS। 6GB RAM এর AsusZenFone Max Pro M1 তে নতুন 16MP ও 5MP ডুয়াল রিয়ার ক্যামেরা ও 16MP ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে। Asus Zenfone Max Pro 1 এ আছে ফেস আনলক ও ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹62,479
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Lava Diwali Sale Offers Announced on Smartphones and Feature Phones in India
Third-Party Android App Stores Can Now Enrol in Google's Registered App Stores Programme