Flipkart Freedom সেলে iPhone 17 বড়সড় ডিসকাউন্টে কেনার সুযোগ চলে এসেছে।
Photo Credit: Apple
Phone 17 is now available at a much lower effective price on Flipkart
Flipkart Freedom Sale প্লাস ও ব্ল্যাক সদস্যদের জন্য শুক্রবার থেকেই ভারতে শুরু হয়ে গিয়েছে। এই সেলে iPhone 17 বড়সড় ডিসকাউন্টে কেনার সুযোগ চলে এসেছে। আইফোনের এই মডেল 50,000 টাকার কমে পকেটস্থ করার সুবর্ণ সুযোগ। ফ্লিপকার্টের স্মার্টফোন এক্সচেঞ্জ অফার ও ব্যাঙ্ক ডিসকাউন্ট মিলিয় কার্যকর দাম প্রচুর কমে যাবে। যাঁরা পুরনো iPhone বা Android ফোন বদলে নতুন iPhone 17 কিনতে চান, এটি তাঁদের জন্য আকর্ষণীয় সুযোগ হতে পারে।
ফ্লিপকার্টের লিস্টিং অনুসারে, iPhone 17 এর বর্তমান দাম 81,900 টাকা (256 জিবি স্টোরেজ), যা MRP-এর তুলনায় 1,000 টাকা কম। iPhone 15 বা একই দামের কোনও Android ডিভাইসের সঙ্গে এক্সচেঞ্জ করলে 30,000 টাকা এক্সচেঞ্জ ডিসকাউন্ট পাওয়া যেতে পারে। ক্রেতারা Flipkart SBI অথবা Flipkart Axis ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 2,595 টাকা ক্যাশব্যাক পাবে।
উপরের পদ্ধতিতে সাশ্রয়ের অঙ্ক পৌঁছে যাবে 32,595 টাকায়। ফলে iPhone 17 কেনা যাবে 49,305 টাকায়৷ এছাড়াও, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা প্রিপেইড অর্ডার এবং EMI লেনদেনের উপর 10 শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবে। ফোনটি ল্যাভেন্ডার, মিস্ট ব্লু, সেজ, হোয়াইট, ও ব্ল্যাক কালার অপশনের মধ্যে বেছে নেওয়া যাবে।
মনে রাখবেন, এক্সচেঞ্জ ভ্যালু সম্পূর্ণরূপে আপনার পুরনো স্মার্টফোনের মডেল, স্টোরেজ ভ্যারিয়েন্ট, বয়স, ও বর্তমান অবস্থার উপর নির্ভর করবে। একইভাবে, ব্যাঙ্ক ডিসকাউন্ট শুধুমাত্র যোগ্য পেমেন্ট অপশনের উপর প্রযোজ্য। ফলে সব অফার অর্ন্তভুক্ত করার পর চূড়ান্ত মূল্য গ্রাহকভেদে কিছুটা আলাদা হতে পারে।
আইফোন 17 একটি 6.3 ইঞ্চি এলটিপিও সুপার রেটিনা এক্সডিআর ওলেড ডিসপ্লের সঙ্গে এসেছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, HDR10, ডলবি ভিশন, এবং 3,000 নিট পিক ব্রাইটনেস অফার করে। এই ফোনে নতুন 18 মেগাপিক্সেল সেন্টার স্টেজ ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে। ডিভাইসটি রান করে A19 চিপসেটে, যা ছয়টি কোর নিয়ে গঠিত একটি 3 ন্যানোমিটার প্রসেসর।
iPhone 17-এর পিছনে 48 মেগাপিক্সেল ফিউশন সেন্সর আছে, যা f/1.6 অ্যাপারচার ও সেন্সর-শিফট অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন অফার করে। মেইন ক্যামেরাকে যোগ্য সঙ্গত দেয় ম্যাক্রো ক্ষমতা সমৃদ্ধ 48 মেগাপিক্সেল ফিউশন আল্ট্রা-ওয়াইড ক্যামেরা। ব্যাক ও ফ্রন্ট উভয় ক্যামেরা ডলবি ভিশনের সাথে 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Tom Clancy's Ghost Recon: Future Soldier Is Free to Claim on Ubisoft Store for a Week
Amazon Great Freedom Sale 2026: Best Deals on Refrigerators from Haier, LG, Samsung and More Brands
Samsung Galaxy S26 FE Design Revealed in Fresh Leak Ahead of Launch