Google-এর সবচেয়ে দামি Android ফোন Pixel 11 Pro Fold লঞ্চ হল, ফিচার্স কেমন

Google Pixel 11 Pro Fold ভারতে 1,86,999 টাকায় লঞ্চ হয়েছে।

Google-এর সবচেয়ে দামি Android ফোন Pixel 11 Pro Fold লঞ্চ হল, ফিচার্স কেমন

Photo Credit: Google

Google Pixel 11 Pro Fold has a 8-inch OLED foldable display

হাইলাইট
  • Pixel 11 Pro Fold বর্তমানে Google-এর সবচেয়ে দামি ফোন
  • এটি Tensor G6 প্রসেসর ব্যবহার করে
  • Google Pixel 11 Pro Fold অত্যাধুনিক ট্রিপল রিয়ার ক্যামেরা পেয়েছে
বিজ্ঞাপন

বুধবার অনুষ্ঠিত Google Pixel 11 লাইনআপের লঞ্চ ইভেন্টের অন্যতম আকর্ষণ ছিল Pixel 11 Pro Fold। বুক-স্টাইলের ফোল্ডেবল ফোনটি Pixel 11, Pixel 11 Pro, ও Pixel 11 Pro XL মডেলের সঙ্গে আত্মপ্রকাশ করেছে। এটি Tensor G6 প্রসেসর, 16 জিবি র‍্যাম, অত্যাধুনিক ট্রিপল ব্যাক ক্যামেরা, হাইলাইট এলইডি নোটিফিকেশন সিস্টেম, এবং একাধিক সফটওয়্যার ফিচার্স দিয়ে সজ্জিত। ফোনের প্রাইমারি ও কভার স্ক্রিনে দুইটি 10 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। এতে Android 17 প্রি-ইনস্টলড আছে। তাছাড়া, Google সাতটি মেজর অপারেটিং সিস্টেম আপগ্রেড প্রদান করবে বলে ঘোষণা করেছে।

Google Pixel 11 Pro Fold দাম

Google Pixel 11 Pro Fold ভারতে একটাই স্টোরেজ অপশনে এসেছে। 16 জিবি + 512 জিবি ভার্সনের দাম 1,86,999 টাকা। এটি অলিভ কালার অপশনে উপলব্ধ।

Google Pixel 11 Pro Fold স্পেসিফিকেশন ও ফিচার্স

Google Pixel 11 Pro Fold-এর ভিতরে 8 ইঞ্চি ওলেড ফোল্ডেবল ডিসপ্লে রয়েছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 3,600 নিট পিক ব্রাইটনেস, 2,076 x 2,152 পিক্সেল রেজোলিউশন, ও HDR সাপোর্ট অফার করে। ফোনের বাইরেও ওলেড প্যানেল ব্যবহার হয়েছে, যার দৈর্ঘ্য 6.5 ইঞ্চি। এটি প্রাইমারি ডিসপ্লের মতো একই রিফ্রেশ রেট ও পিক ব্রাইটনেস অফার করে।

Pixel 11 Pro Fold মডেলের পিছনে f/1.70 অ্যাপারচার সহ 48 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 127 ডিগ্রি ফিল্ড অফ ভিউ-সহ 10.5 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড সেন্সর, ও 5x অপটিক্যাল জুমের সঙ্গে 10.8 মেগাপিক্সেল টেলিফটো সেন্সর বর্তমান। ফোনের প্রাইমারি এবং কভার স্ক্রিনে 10 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আছে।

গুগল পিক্সেল 11 প্রো ফোল্ড টেনসর জি6 প্রসেসরের সঙ্গে এসেছে। গুগলের নতুন ফোল্ডেবল স্মার্টফোনে 4,086mAh ব্যাটারি রয়েছে। এটি 30W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। চার্জারে 50 শতাংশ চার্জ হতে 30 মিনিট সময় লাগবে। ফোনে 25W Qi2.2 Pixelsnap ওয়্যারলেস চার্জিং ফিচারও আছে। ভাঁজ খোলা অবস্থায় ডিভাইসটি 5 মিমি পুরু।

Pixel 11 Pro Fold-এ Titan M3 সিকিউরিটি চিপ, মাল্টি-লেয়ার হার্ডওয়্যার সিকিউরিটি, 30x সুপার জুম, ম্যাজিক ক্যাপচার, ক্যামেরা কোচ, 4K ভিডিও রেকর্ডিং, অডিও জুম, ও স্টেরিও রেকর্ডিং-এর মতো ফিচার যুক্ত করা হয়েছে। এছাড়াও, এতে NFC, IP68 রেটিং, HiLight, ও সার্কেল টু সার্চ বৈশিষ্ট্য পাওয়া যাবে।

  • KEY SPECS
  • NEWS
Display (Primary) 8.00-inch
Cover Display 6.50-inch
Cover Resolution 1080x2342 pixels
Front Camera 10-megapixel + 10-megapixel
Rear Camera 48-megapixel + 10.5-megapixel + 10.8-megapixel
RAM 16GB
Storage 512GB
Battery Capacity 4,806mAh
OS Android 17
Resolution 2,076x2,152 pixels
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক
#সর্বশেষ খবর
  1. Google Pixel Watch 5 ও Pixel Tag ভারতে লঞ্চ হল, দাম 3,799 টাকা থেকে শুরু
  2. Google-এর সবচেয়ে দামি Android ফোন Pixel 11 Pro Fold লঞ্চ হল, ফিচার্স কেমন
  3. বাজার কাঁপিয়ে Google Pixel 11 সিরিজ ভারতে লঞ্চ হল, দুর্ধর্ষ ক্যামেরা ও ফিচার্সে বাজিমাত
  4. বাইক ও গাড়ি চালকদের জন্য দারুণ খবর, ইথানলমুক্ত 100% খাঁটি পেট্রোল এই অ্যাপে খুঁজে পাবেন
  5. Airtel-এর সস্তা রিচার্জ প্ল্যানে তালা, বাড়ল দৈনিক ডেটা ও আনলিমিটেড কলের খরচ
  6. Realme 16x 5G ভারতে 144Hz ডিসপ্লে, 7,000mAh ব্যাটারি, ও 50MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  7. 3,000 টাকা ছাড়ে শুরু Redmi Note 17 5G-এর সেল, 8,000mAh ব্যাটারি ও 6.9 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে রয়েছে
  8. 74,999 টাকা দামের ফোন মাত্র 35,525 টাকায়, Samsung-এর এই মডেল বিপুল সস্তায় কেনার সুযোগ
  9. সেপ্টেম্বরে লঞ্চের আগেই ফাঁস Samsung Galaxy S26 FE-র সম্পূর্ণ স্পেসিফিকেশন
  10. Redmi K100 Pro এবং K100 Pro Max বাজার কাঁপিয়ে লঞ্চ হল, 200MP ট্রিপল ক্যামেরা ও 9,070mAh ব্যাটারি আছে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »