Google Pixel 11 ভারতে 89,999 টাকায় লঞ্চ হয়েছে ও বেস মডেলে 12 জিবি র্যাম এবং 256 জিবি স্টোরেজ আছে।
Photo Credit: Google
Google Pixel 11 Series is powered by the Tensor G6 chipset
Google Pixel 11 সিরিজ বুধবার রাতে ভারতে লঞ্চ হয়েছে। সংস্থা একঝাঁক নতুন ফ্ল্যাগশিপ ফোন এ দেশে নিয়ে এসেছে। Pixel 11, Pixel 11 Pro, এবং Pixel 11 Pro XL তিনটি মডেলেই Tensor G6 প্রসেসর, অনবদ্য ট্রিপল রিয়ার ক্যামেরা, ওয়্যারলেস চার্জিং, OLED স্ক্রিন, ও Android 17 অপারেটিং সিস্টেম রয়েছে। Google তাদের Pixel 11 Pro মডেলগুলির পিছনের ক্যামেরা মডিউলে বিশেষ লাইটিং সিস্টেম রেখেছে, যার পোশাকি নাম "HiLight"। এটি নোটিফিকেশনের জন্য বিভিন্ন রঙে জ্বলে উঠবে। আগস্ট 20 থেকে তিনটি ফোনই গুগল স্টোর, ফ্লিপকার্ট, ও পার্টনার স্টোরে পাওয়া যাবে।
স্ট্যান্ডার্ড Pixel 11 ভারতে 89,999 টাকায় লঞ্চ হয়েছে। বেস মডেলে 12 জিবি র্যাম এবং 256 জিবি স্টোরেজ আছে। 12 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ ভার্সনের মূল্য 1,04,999 টাকা। এটি ফ্রস্ট, পেস্তা, হিবিস্কাস, ও অবসিডিয়ান কালার অপশনে উপলব্ধ।
অন্য দিকে, Pixel 11 Pro-এর 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ এবং 16 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজের দাম যথাক্রমে 1,19,999 টাকা ও 1,34,999 টাকা। Pixel 11 Pro XL-এর 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ এবং 16 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজের মূল্য যথাক্রমে 1,34,999 টাকা ও 1,49,999 টাকা। ফোন দুটি ক্যানিয়ন, অলিভ, ফগ, ও অবসিডিয়ান (ম্যাট) কালার অপশনের মধ্যে বেছে নেওয়া যাবে।
গুগল পিক্সেল 11 প্রো ও পিক্সেল 11 যথাক্রমে 6.3 ইঞ্চি (1.5K রেজোলিউশন) ও 6.78 ইঞ্চি ডিসপ্লের (QHD+) সঙ্গে এসেছে। দুই স্মার্টফোনেই এলটিপিও ওলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এটি 1-120 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, 3,600 নিট পিক ব্রাইটনেস, HDR, ও 16 মিলিয়ন কালার সাপোর্ট করে। স্ক্রিনের নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বর্তমান।
Pixel 11 Pro ও Pixel 11 Pro XL-এর রিয়ার ও ফ্রন্ট ক্যামেরা প্রায় একইরকম। ফোনগুলি 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 48 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, এবং 5x অপটিক্যাল জুম-সহ 48 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা অফার করে। ক্যামেরায় 120x প্রো জুম, ও 8K ভিডিও রেকর্ডিং সাপোর্ট আছে। সেলফি ক্যামেরা 42 মেগাপিক্সেলের।
Pro ভার্সনে 4,850mAh ব্যাটারি আছে, যা 30W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। Pro XL মডেলটি 45W ফাস্ট চার্জিং সহ 5,115mAh ব্যাটারি পেয়েছে। দুই ফোনেই 25W পর্যন্ত Qi2.2 Pixelsnap ওয়্যারলেস চার্জিং ফিচার আছে। ফোনগুলি Android 17 অপারেটিং সিস্টেমে রান করে। গুগল সাতটি মেজর OS আপগ্রেড প্রদান করবে।
পিক্সেল 11 ফুল-এইচডি+ রেজোলিউশনের 6.3 ইঞ্চি ওলেড ডিসপ্লে পেয়েছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 3,000 নিট পিক ব্রাইটনেস, কর্নিং গরিলা গ্লাস 2 ভিক্টাস প্রোটেকশন, ও HDR অফার করে। ফোনে 4,985mAh ব্যাটারি আছে। এতে 30W ফাস্ট চার্জিং ও 25W Qi2.2 সার্টিফায়েড ওয়্যারলেস চার্জিং সাপোর্ট মিলবে।
ছবি ও ভিডিয়ো তোলার জন্য, Pixel 10-এর পিছনের প্যানেলে তিনটি ক্যামেরা রয়েছে। এটি ম্যাক্রো ফোকাস এবং f/1.70 অ্যাপারচার সহ 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা 13 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স, ও 10.8 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা (5x অপটিক্যাল জুম) দিয়ে সজ্জিত। সামনে একটি 10.5 মেগাপিক্সেল ক্যামেরা আছে।
Pixel 11 স্মার্টফোনটি Android 17 সফটওয়্যার দ্বারা পরিচালিত। এটি সাত বছর অ্যান্ড্রয়েড আপডেট এবং সিকিউরিটি প্যাচ পাবে বলে নিশ্চিত করা হয়েছে। এই সিরিজের তিনটি ফোনেই ক্যামেরা, ভিডিও, এডিটিং, ও এআই সম্পর্কিত একাধিক সফটওয়্যার ফিচার্স যুক্ত করা হয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন