ফাঁস হয়ে গেল নতুন Pixel ফোনের ডিজাইন ও স্পেসিফিকেশান

ডিসপ্লে নচ বাদ দিলে Pixel 3 XL এর ডিজাইনের সাথে  Pixel 3 এর ডিজাইনে কোন তফাৎ নেই।  Pixel 3 এর ডিসপ্লের উপরে ও নীচে কিছুটা ফাঁকা জায়গা দেখা গিয়েছে। এই ফোনের সামনে দুটি ক্যামেরা সেন্সার দেখা গিয়েছে।

ফাঁস হয়ে গেল নতুন  Pixel ফোনের ডিজাইন ও স্পেসিফিকেশান

Photo Credit: OnLeaks/MySmartPrice

হাইলাইট
  • Pixel 3 আর Pixel 3 XL ফোনদুটির ৩৬০ ডিগ্রি ভিউ ইন্টারনেটে ফাঁস হয়ে গেল
  • Pixel 3 XL এর ডিস্পপ্লের উপরে একটি কালো নচ দেখা গিয়েছে
  • দুটি ফোনের পিছনেই সিঙ্গেল ক্যামেরা থাকছে
বিজ্ঞাপন

কয়েক মাসের মধ্যেই  Pixel 3 আর Pixel 3 XL ফোনদুটি লঞ্চ করবে Google। একই সাথে লঞ্চ হবে লেটেস্ট Android P। আর এবার এই দুটি ফোনের ৩৬০ ডিগ্রি ভিউ ইন্টারনেটে ফাঁস হয়ে গেল। এই ছবিতেই দেখা যাচ্ছে Pixel 3 XL এর ডিসপ্লের উপরে একটি কালো নচ থাকবে। যদিও দুটি ফোনের ক্যামেরার পিছনেই সিঙ্গেল ক্যামেরা দেখা গিয়েছে।

নতুন এই ৩৬০ ডিগ্রি ভিউ ফাঁস করেছে ওয়ানলিকস ও মাই স্মার্ট প্রাইস।  2018 সালের অধিকাংশ ফোনের মতোই Pixel 3 XL এর ডিস্পপ্লের উপরে একটি কালো নচ দেখা গিয়েছে। iPhone X এ প্রথম এই ধরনের নচ দেখা গিয়েছিল। এই নচে দুটি ডুয়াল ফ্রন্ট ক্যামেরা দেখা যাচ্ছে। যদিও এর মধ্যে একটি হয়তো অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সার। Pixel 3 XL এর পিছনে সিঙ্গেল ক্যামেরা থাকছে। এর সাথেই ফোনের পিছিনে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার ও কোম্পানির লোগো। ফোনের নীচে থাকবে সিম ট্রে ও USB Type-C পোর্ট। ভলিউম বাটন ও পাওয়ার বাটন ফোনের বাঁ দিকে থাকবে।

ডিসপ্লে নচ বাদ দিলে Pixel 3 XL এর ডিজাইনের সাথে  Pixel 3 এর ডিজাইনে কোন তফাৎ নেই।  Pixel 3 এর ডিসপ্লের উপরে ও নীচে কিছুটা ফাঁকা জায়গা দেখা গিয়েছে। এই ফোনের সামনেও দুটি ক্যামেরা সেন্সার দেখা গিয়েছে। দুটি ফোনেই নীচে স্টিরিও স্পিকার থাকবে বলে জানা গিয়েছে।

অন্য এক রিপোর্টে জানা গিয়েছে দুটি ফোনেই থাকবে Snapdragon 845 চিপসেট। বড় ভার্সানে 6GB RAM থাকবে।  Pixel 3 তে থাকবে একটি 5.34 ইঞ্চি ডিসপ্লে। অন্যদিকে Pixel 3 XL এ থাকবে একটি 6.3 ইঞ্চি ডিসপ্লে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. BGMI আরও 50টি রিডিম কোড ছাড়ল, বিনামূল্যে কী কী রিওয়ার্ড পাবেন দেখুন
  2. 1 টাকায় 24GB ডেটা ও 3 সপ্তাহের বেশি আনলিমিটেড কল, BSNL বাম্পার অফার আনল
  3. মাত্র 13,999 টাকায় বাজারে দেশীয় 5G ফোন Lava Bold N4 Pro, ফিচার কেমন
  4. 16 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হল OnePlus 13s, ক্রেতাদের জন্য 2,000 টাকা ছাড়
  5. দোকানে যেতে হবে না, 10 মিনিটের মধ্যে বাড়িতে পাবেন iPhone 18 Pro
  6. AI নিয়ন্ত্রণের বাইরে গেলে কে থামাবে? সংশয় কৃত্রিম বুদ্ধিমত্তার জনকের
  7. 5,000 টাকা দিয়ে iPhone 18 Pro Max কেনার সুযোগ, Vi দিচ্ছে বিশেষ অফার
  8. WhatsApp অ্যাপে একসঙ্গে তিনটি আলাদা অ্যাকাউন্ট ব্যবহারের সুবিধা আসছে
  9. ভারতীয় সংস্থার তৈরি 5G স্মার্টফোন Ai+ Nova 2 Power লঞ্চ হচ্ছে এই তারিখে
  10. 17 সেপ্টেম্বরের 50টি নতুন BGMI রিডিম কোড দেখে নিন, পুরস্কারে বড় চমক আছে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »