যুগান্তকারী এই ফিচার নিয়ে আসছে Google Pixel 4, দেখুন ভিডিও

Pixel 4 ফোনে থাকছে হ্যান্ডস ফ্রি জেসচার সাপোর্ট। যা ব্যবহার করে কোম্পানির পরবর্তী ফ্ল্যাগশিপ ফোনের একাধিক কাজ করা যাবে।এছাড়াও ফোনের ফ্রন্ট ক্যামেরা ব্যবহার না করে ফেস আনলকের জন্য থাকছে বিশেষ সেন্সর।

যুগান্তকারী এই ফিচার নিয়ে আসছে Google Pixel 4, দেখুন ভিডিও

2019 সালের শেষে লঞ্চ হবে Google Pixel 4

হাইলাইট
  • Pixel 4 ফোনের সামনে একটি ক্যামেরা থাকবে
  • থাকছে 'মোশন সেন্স' ফিচার
  • এর ফলে জেসচার নেভিগেশন সাপোর্ট পাওয়া যাবে
বিজ্ঞাপন

Google Pixel 4 লঞ্চ হতে এখনও কয়েক মাস বাকি। ইতিমধ্যেই এই ফোন সম্পর্কে একাধিক তথ্য সামনে এসেছে। 2019 সালেই প্রথম কোন Pixel সিরিজ স্মার্টফোনের পিছনে একাধিক ক্যামেরা ব্যবহার হতে চলেছে। তবে সম্প্রতি Pixel 4 ফোনের একটি টিজার প্রকাশ করেছে Google। সেখানে এই ফোনের এক যুগান্তকারী ফিচার সামনে নিয়ে এসেছে কোম্পানিটি।

সম্প্রতি প্রকাশিত 22 সেকেন্ডের এক টিজার ভিডিওতে Google জানিয়েছে Pixel 4 ফোনে থাকছে হ্যান্ডস ফ্রি জেসচার সাপোর্ট। যা ব্যবহার করে কোম্পানির পরবর্তী ফ্ল্যাগশিপ ফোনের একাধিক কাজ করা যাবে।এছাড়াও ফোনের ফ্রন্ট ক্যামেরা ব্যবহার না করে ফেস আনলকের জন্য থাকছে বিশেষ সেন্সর। সোলি নামের একটি রাডার বেসড সিস্টেম ব্যবহার করে এই ফিচার কাজ করবে। গত পাঁচ বছর ধরে এই প্রযুক্তি তৈরী করেছে মার্কিন কোম্পানিটি।

2015 সালে প্রথম্ন সোলি রাডার সিস্টেম সামনে নিয়ে এসেছিল Google। এই সিস্টেমের মাধ্যমে ফোনের সামনে হাত নড়াচড়া করে করে গান বদল বা ফোনের আওয়াজ কম-বেশি করা সম্ভব। ইতিমধ্যেই কিছু স্মার্টওয়াচে এই নেভিগেশন সিস্টেম ব্যবহার হলেও Pixel 4 ফোনের হাত ধরে স্মার্টফোন দুনিয়ায় প্রবেশ করতে চলছে নতুন এই নেভিগেশন জেসচার সিস্টেম।

radarpixel4 Pixel 4

Pixel 4 ফোনের সামনে থাকবে একগুচ্ছ সেন্সর

বিভিন্ন হার্ডওয়্যার সেন্সর ও সফটওয়্যার অ্যালগোরিদমের মাধ্যমে নতুন এই জেসচার সিস্টেম কাজ করবে। ‘মোশন সেন্স' নামের নতুন এই নেভিগেশন সিস্টেমের মাধ্যমে ফোনের প্লে ব্যাক কন্ট্রোল, ফোন কল সাইলেন্ট, অ্যালার্ম স্নুজ সহ বিভিন্ন কাজ করা যাবে। Google জানিয়েছে ধীরে ধীরে আরও বেশি কাজে ‘মোশন সেন্স' ব্যবহার করা সম্ভব।

এছাড়াও Pixel 4 ফোনে ফেস আনলকের জন্য থাকছে বিশেষ হার্ডওয়্যার সেন্সর। অন্য সব ফোনে ফেস আনলকের জন্য আগে ফোনের ডিসপ্লে অন করতে হয়। তবে স্লিপ মোড থেকে Pixel 4 এর ফেস আনলক কাজ করবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  2. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  3. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  4. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
  5. WhatsApp অ্যাকাউন্ট ছাড়াই ভয়েস ও ভিডিও কলে যুক্ত হওয়া যাবে, চালু হল নতুন ফিচার
  6. ফেসবুকে ভোলবদল, অ্যালগরিদম পাল্টে দেখতে পাবেন পছন্দের পোস্ট ও রিলস
  7. Oppo Pad Mini ম্যাট ডিসপ্লে এডিশন ও Enco X4 আগামী সপ্তাহে ভারতে লঞ্চ
  8. Samsung পুজোয় বাম্পার অফার আনল, কেনাকাটা করলে দেড় লাখের AI টিভি ফ্রি
  9. Android 17 ভিত্তিক ColorOS 17 লঞ্চ হল, Oppo, Realme, ও OnePlus ফোনে কবে আপডেট আসবে দেখুন
  10. Itel City 300 5G: 15,000 টাকার মধ্যে 5G স্মার্টফোন বাজারে আনল আইটেল
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »