অক্টোবরে বাজারে আসছে Google Pixel 4

Pixel 4 ফোনের পিছনে একাধিক ক্যামেরা দেখা গিয়েছে। এই প্রথম Pixel সিরিজের কোন স্মার্টফোনে একের বেশি ক্যামেরা থাকবে।

অক্টোবরে বাজারে আসছে Google Pixel 4

Photo Credit: Twitter/ Google

অক্টোবর লঞ্চ হবে Google Pixel 4 আর Pixel 4 XL

হাইলাইট
  • 15 লঞ্চ হতে পারে Pixel 4
  • এই ফোনের ক্যামেরায় উন্নতি করেছে Google
  • থাকছে 'মোশন সেন্স' প্রযুক্তি
বিজ্ঞাপন

কয়েক দিনের মধ্যেই লঞ্চ হবে 2019 সালে Google এর ফ্ল্যাগশিপ স্মার্টফোন Google Pixel 4 আর Pixel 4 XL। এখনও এই দুই ফোন লঞ্চের দিন ঘোষনা করেনি Google। সম্প্রতি ইন্টারনেটে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী 15 অক্টোবর লঞ্চ হবে Google Pixel 4 আর Pixel 4 XL। ট্যুইটারে Google Pixel 4 ফোনের লকস্ক্রিনের রকড়ি স্ক্রিনশট সামনে এসেছে। সেখানে 15 অক্টোবর তারিখ আর সকাল 10 টা সময় দেখা গিয়েছে। অর্থাৎ 15 অক্টোবর সকাল 10 টায়  Pixel 4 লঞ্চ ইভেন্ট শুরু হতে পারে।

Pixel সিরিজের নতুন ফোনের ক্যামেরা ও ডিসপ্লে ঢেলে সাজিয়েছে Google। নাইট সাইট মোডে উন্নতি হতে চলেছে। এছাড়াও নতুন জেসচার কন্ট্রোল যোগ হচ্ছে Pixel 4 সিরিজে। বিগত কয়েক বছরে অক্টোবর মাসেই Pixel সিরিজের প্রোডাক্ট লঞ্চ করেছে Google। গত বছর 9 অক্টোবর লঞ্চ হয়েছিল Pixel 3 সিরিজ। নতুন রিপোর্ট দেখে মনে করা হচ্ছে 2019 সাল তার ব্যাতিক্রম হবে না।

pixel 4 evleaks large pixel 4 evleaks

ছবি: ট্যুইটার/ ইভান ব্লাস

Pixel 4 সিরিজে ‘মোশন সেন্স' প্রযুক্তি ব্যবহার হয়েছে। এর ফলে স্মার্টফোনে হাত না দিয়েই বিভিন্ন কাজ করা যাবে। সম্প্রতি প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে Pixel 4 ফোনে অ্যাকশন ফটোগ্রাফির জন্য একটি বিশেষ মোশান মোড ব্যবহার হয়েছে। এই মোডে খুব সহজেই খুব দ্রুত বেগে চলা জিনিসের ছবি তোলা যাবে। এমনকি সেই ছবির ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারবে Pixel 4।

Pixel 3 সিরিজে প্রথম নাইট সাইট মোড নিয়ে এসেছিল Google। Pixel 4 ফোনে সেই মোডে উন্নতি হবে। আগে নাইট সাইটে ছবি তুলতে অনেকটা সময় লাগত। আপডেটের পরে নাইট সাইট মোডে কম সময়ে ছবি তোলা সম্ভব হবে।

ক্যামেরা স্পেসিফিকেশন ছাড়াও সম্প্রতি XDA Developers ওয়েবসাইটে Pixel 4 ফোনের ছবি সামনে এসেছে। সেখানে সামনে ও পিছন থেকে এই ফোন দেখা গিয়েছে। Pixel 4 ফোনের ডিসপ্লের চারপাশে চওড়া বেজেল থাকছে। ফোনের পিছনে থাকছে কোম্পানির লোগো। এছাড়াও Pixel 4 ফোনের পিছনে একাধিক ক্যামেরা দেখা গিয়েছে। এই প্রথম Pixel সিরিজের কোন স্মার্টফোনে একের বেশি ক্যামেরা থাকবে।

অন্য এক ভিডিওতে জানানো হয়েছে Pixel 4 ফোনের ক্যামেরায় থাকছে 8x জুম। এছাড়াও এই ফোনে লেটেস্ট Android 10 অপারেটিং সিস্টেম চলবে। তবে 8x অপ্টিকাল জুম না ডিজিটাল জুম তা জানা যায়নি।

Pixel 4 ফোনের ভিতরে 6GB RAM থাকবে। সাথে এই ফোনের ক্যামেরায় থাকবে একটি 12 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর আর একটি 16 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. iPhone Duo: আজ অর্ডার করলে পরের বছর ডেলিভারি, রেকর্ড চাহিদা ফোল্ডিং আইফোনের
  2. ভিডিও বানিয়ে 2.85 লাখ টাকা আয়ের সুযোগ দিচ্ছে X, কোনও ভিউ লাগবে না
  3. Krafton লঞ্চ করল Battlin অ্যাপ, গেম খেলে 20 লাখ টাকা জেতার সুযোগ
  4. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  5. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  6. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  7. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  8. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  9. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  10. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »