আকর্ষণীয় নতুন ডিজাইন ও দামে সাথে ভারতে HMD Barbie Phone লঞ্চ হলো

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 22 এপ্রিল 2025 10:50 IST
হাইলাইট
  • ভারতে মার্চ মাসে HMD Barbie Phone-টি লঞ্চ হয়েছিল
  • এই ফ্লিপ ফোনটিতে একটি 1,450mAh ব্যাটারী আছে
  • শুধুমাত্র গোলাপী রঙের বিকল্পে ফোনটি কিনতে পাওয়া যাবে

গত বছরের আগস্টে নির্বাচিত কিছু বিশ্ব বাজারে HMD Barbie Phone বাজারে আসে।

Photo Credit: HMD

আজ 21সে এপ্রিল ভারতে HMD Barbie Phone বিক্রি হতে চলেছে। এই প্রথমবার এটি বিক্রি করা হবে দেশের বাজারে । বিগত মার্চ মাসে ভারতের বাজারে এই ফ্লিপ-স্টাইল ফোনটি একটি 2.8 ইঞ্চির অভ্যন্তরীণ ডিসপ্লে এবং একটি 1.77-ইঞ্চির কভার ডিসপ্লের সাথে লঞ্চ হয়েছিল। এর আগে ফোনটি আগের বছর আগস্ট মাসে বিশ্বের কিছু বাজারে উন্মোচিত হয়েছিল। বার্বি থিম যুক্ত HMD ফোনটি শুধুমাত্র গোলাপী রঙ দ্বারা সজ্জিত হয়ে এসেছে এবং সাথে কিছু নিজস্ব জিনিসপত্রও এনেছে। ফোনটির বাক্সকে গয়নার বাক্সের মত করে ব্যবহার করা যাবে বলে দাবি করা হয়েছে।ভারতে HMD Barbie Phone-এর দাম,কোম্পানি ঠিক করেছে যে, ভারতে এই HMD Barbie Phone-এর মূল্য 7,999 টাকা হবে। 21সে এপ্রিল থেকে ফোনটি ভারতীয় HMD ইন্ডিয়া পোর্টালের মাধ্যমে দুপুর 12টা থেকে একমাত্র গোলাপী রঙের বিকল্পে কেনা যাবে।এই ফোনটির সাথে দেওয়া বাক্সটিকে গয়নার বাক্স হিসেবে ব্যবহার করা যেতে পারে বলে কোম্পানি জানিয়েছে। এটির সাথে আকর্ষণীয় বার্বি থিমের ব্যাক কভার, স্টিকার এবং পুঁথি দিয়ে সাজানো স্ট্র্যাপ দিয়েছে কোম্পানী। বিগত বছরে এই ফ্লিপ-ফোনটি আমেরিকাতে $129 (প্রায় 10,800 টাকায়) লঞ্চ করা হয়েছিল।

HMD Barbie Phone-এর বৈশিষ্ট্য:

HMD Barbie Phone-টি ডুয়াল সিম যুক্ত। HMD Barbie Phone-টি S30+ অপারেটিং সিস্টেম পেয়েছে। ফোনটি বার্বি থিমের ওয়ালপেপার ও অনেকগুলি ওইরকম অ্যাপ আইকন সহ উপস্থিত হয়েছে। ফোনটির অভ্যন্তরীণ QVGA স্ক্রিনটি 2.8 ইঞ্চির এবং এটিতে একটি 1.77 ইঞ্চির QQVGA কভার ডিসপ্লে আছে। ফোনটির বাইরে যে স্ক্রিনটি আছে সেটিকে আয়নার মতো করে ব্যবহার যাবে বলে জানানো হয়েছে। এটি 64MB RAM এবং 128MB স্টোরেজ সহ Unisoc T107 SoC -তে চলবে। এই স্টোরেজটিকে চাইলে মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে 32 জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

এছাড়াও এই নতুন HMD Barbie Phone-টিতে ব্লু-টুথ 5.0, একটি 3.5 মিমির অডিও জ্যাক এবং একটি USB Type-C-পোর্ট দেওয়া হয়েছে। এটি তারযুক্ত এবং তারবিহীন FM রেডিও এবং একটি MP3 প্লেয়ার দ্বারা সজ্জিত হয়ে উপস্থিত হয়েছে। ফোনটিতে একটি LED ফ্ল্যাশ লাইট সহ 0.3 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং একটি 1,450mAh ব্যাটারীও আছে।

এই ফোনটি পরিমাপ 18.9×108.4×55.1 মিমি (বন্ধ থাকাকালীন) এবং এর ওজন 123.5 গ্রাম।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  3. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  4. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  5. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  6. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  7. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  8. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  9. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  10. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.