1,000 টাকা সস্তা হল এই Honor স্মার্টফোন

গত বছর নভেম্বর মাসে ভারতে লঞ্চ হয়েছিল এই স্মার্টফোন। Honor 8C তে রয়েছে Snapdragon 632 চিপসেট আর আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের সেলফি ক্যামেরা।

1,000 টাকা সস্তা হল এই Honor স্মার্টফোন

1,000 টাকা সস্তা হয়েছে Honor 8C ফোনের বেস ভেরিয়েন্ট

হাইলাইট
  • 8,999 টাকায় Honor 8C ফোনের বেস ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে
  • সিমীত সময়ের জন্য এই ফোনের দাম কমেছে
  • একই দামে বিক্রি হচ্ছে 64GB স্টোরেজ ভেরিয়েন্ট
বিজ্ঞাপন

ভারতে সস্তা হল Honor 8C। Amazon.in থেকে 9,999 টাকায় এই ফোন পাওয়া যায়। এবার 8,999 টাকায় এই ফোন পাওয়া যাবে। সম্প্রতি Gadgets 360 কে এই ফোনের দাম কমার খবর জানিয়েছে Huawei এর সাব ব্র্যান্ড Honor। গত বছর নভেম্বর মাসে ভারতে লঞ্চ হয়েছিল এই স্মার্টফোন। Honor 8C তে রয়েছে Snapdragon 632 চিপসেট আর আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের সেলফি ক্যামেরা। সোমবার ভারতে বিক্রি শুরু হল লেটেস্ট Honor স্মার্টফোন।

সস্তা হয়ে 4GB RAM/32GB স্টোরেজে Honor 8C কিনতে খরচ হবে 8,999 টাকা। তবে 64GB স্টোরেজে Honor 8C কিনতে খরচ হবে 12,999 টাকা। চারটি আলাদা রঙে ভারতে পাওয়া যাবে Honor 8C। শুধুমাত্র Amazon.in আর HiHonor স্টোর থেকে এই ফোন কেনা যাবে।

Honor 8C স্পেসিফিকেশান

Honor 8C এর সামনে রিয়েছে 6.26 ইঞ্চি HD+ ডিসপ্লে।  এই ফোনের ভিতরে রয়েছে Snapdragon 632 চিপসেট, আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স ক্যামেরা, নচ ডিসপ্লে।  4GB RAM/ 32GB স্টোরেজ আর 6GB RAM/64GB স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে এই স্মার্টফোন।

ছবি তোলার জন্য Honor 8C তে রয়েছে 13MP+2MP রিয়ার ক্যামেরা সেট আপ। ফোনের সামনে সেলফি তোলার জন্য থাকছে 8MP ক্যামেরা। কানেক্টিভিটির জন্য Honor 8C তে থাকছে Wi-Fi 802.11 b/g/n, Bluetooth v4.2 LE with aptX, GPS/ A-GPS, GLONASS, BeiDou একটি Micro-USB পোর্ট আর একটি 3.5 মিমি হেডফোন জ্যাক। ফোনের ভিতরে থাকবে 4,000 mAh ব্যাটারি। থাকছে ফাস্ট চার্জ সাপোর্ট।

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Variants
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Solid battery life
  • Quick and accurate fingerprint sensor
  • Dedicated microSD slot
  • Bad
  • Bloat and lag in the UI
  • Weak cameras
  • All-plastic body
  • Low-res display
Display 6.26-inch
Processor Qualcomm Snapdragon 632
Front Camera 8-megapixel
Rear Camera 13-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 32GB
Battery Capacity 4000mAh
OS Android 8.1 Oreo
Resolution 720x1520 pixels
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Apple-এর প্রথম ফোল্ডেবল আইফোনের খামতি মেটাতে আসছে iPhone Duo 2
  2. 36,999 টাকার দুর্দান্ত Samsung ফোন 24,999 টাকায় কেনার সুযোগ, অফার বারবার আসবে না
  3. Airtel ফ্রি-তে YouTube Premium দিচ্ছে, বিজ্ঞাপন ছাড়াই ভিডিও দেখুন ইউটিউবে
  4. Oppo Reno 17 সিরিজ ভারতে লঞ্চের আগেই প্রসেসর ফাঁস, Snapdragon ও Dimensity দুটোই থাকছে
  5. Oppo আনল অত্যাধুনিক 10,000mAh পাওয়ার ব্যাঙ্ক, একসঙ্গে তিনটি ডিভাইস চার্জ হবে
  6. iPhone Duo: 3 লাখি আইফোনের বিক্রি শুরু, টপ মডেল গাড়ির থেকেও দামি
  7. SIM Binding: 1 জানুয়ারি থেকেই চালু হচ্ছে সিম বাইন্ডিং, সমস্যায় পড়তে পারে লক্ষ লক্ষ মানুষ
  8. প্রিমিয়াম ফিচার্সের Oppo Pad Mini ও Enco X4 লঞ্চ হল ভারতে, জানুন দাম
  9. Oppo Find X10 Pro Max তিনটি 200 মেগাপিক্সেল ক্যামেরার সঙ্গে ভারতে এল, DSLR-এর ছবি এবার ফোনে
  10. Oppo দুই জনপ্রিয় ফোনের দাম এক ধাক্কায় 7,000 টাকা পর্যন্ত বাড়াল
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »