বাজারে এল Honor 9C, Honor 9A, Honor 9S, দাম ও ফিচারগুলি দেখে নিন

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 30 এপ্রিল 2020 18:03 IST
হাইলাইট
  • Honor 9C-তে Kirin 710A চিপসেট রয়েছে
  • Honor 9A, Honor 9S-এ রয়েছে MediaTek MT6762R চিপসেট
  • তিনটি ফোনেই 4G কানেক্টিভিটি থাকছে

Honor 9C, Honor 9A, Honor 9S-তে আলাদা ডিজাইনের ডিসপ্লে ব্যবহার হয়েছে

তিনটি নতুন স্মার্টফোন নিয়ে এল Honor। বুধবার লঞ্চ হল Honor 9C, Honor 9A, Honor 9S। এর মধ্যে Honor 9C-তে রয়েছে Kirin 710A চিপসেট। অন্যদিকে Honor 9A ও Honor 9S-এ থাকছে অক্টা-কোর MediaTek MT6762R চিপসেট। একাধিক রঙে এই ফোনগুলি পাওয়া যাবে। আগামী সপ্তাহে রাশিয়ায় তিনটি নতুন ফোন বিক্রি শুরু হবে। যদিও ভারতে এই ফোনগুলি লঞ্চ সম্পর্কে উচ্চবাচ্য করেনি চিনের সংস্থাটি।

Honor 9C, Honor 9A, Honor 9S-এর দাম

Honor 9C'র দাম 12,990 রুশ রুবল (প্রায় 13,300 টাকা)। Honor 9A'র দাম 10,990 রুশ রুবল (প্রায় 11,300 টাকা)। Honor 9S'র দাম 6,990 রুশ রুবল (প্রায় 7,200 টাকা)।

Honor 9C স্পেসিফিকেশন

Honor 9C-তে Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির EMUI 10.1.1 স্কিন চলবে। এই ফোনে 6.39 ইঞ্চি ডিসপ্লে রয়েছে। ফোনের ভিতরে রয়েছে Kirin 710A চিপসেট, 4GB RAM ও 64GB স্টোরেজ।

ছবি তোলার জন্য রয়েছে 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। সঙ্গে রয়েছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য রয়েছে 8 মেগাপিক্সেল ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে Wi-Fi 802.11 b/g/n, 4G LTE, Bluetooth v5.0, GPS ও মাইক্রো ইউএসবি পোর্ট। ফোনের ভিতরে রয়েছে 4,000 mAh ব্যাটারি। Honor 9C'র ওজন 176 গ্রাম।

Honor 9A স্পেসিফিকেশন

Honor 9A-তে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির Magic UI 3.1 স্কিন চলবে। এই ফোনে 6.3 ইঞ্চি ডিসপ্লে রয়েছে। ফোনের ভিতরে রয়েছে MediaTek MT6762R চিপসেট, 3GB RAM ও 64GB স্টোরেজ।

ছবি তোলার জন্য রয়েছে 13 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। সঙ্গে রয়েছে 5 মেগাপিক্সেল ক্যামেরা ও 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য রয়েছে 8 মেগাপিক্সেল ক্যামেরা।

Advertisement

কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে Wi-Fi 802.11 b/g/n, 4G LTE, Bluetooth v5.0, GPS ও মাইক্রো ইউএসবি পোর্ট। ফোনের ভিতরে রয়েছে 5,000 mAh ব্যাটারি। Honor 9A'র ওজন 185 গ্রাম।

এবার পপ-আপ ক্যামেরার স্মার্টফোন আনছে Samsung

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

Advertisement

Honor 9S স্পেসিফিকেশন

এই ফোনেও Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির Magic UI 3.1 স্কিন চলবে। 5.45 ইঞ্চি ডিসপ্লে রয়েছে। ফোনের ভিতরে রয়েছে MediaTek MT6762R চিপসেট, 2GB RAM ও 32GB স্টোরেজ।

ছবি তোলার জন্য রয়েছে 8 মেগাপিক্সেল ক্যামেরা। সেলফি তোলার জন্য রয়েছে 5 মেগাপিক্সেল ক্যামেরা। ফোনের ভিতরে রয়েছে ৩,020 mAh ব্যাটারি। Honor 9S'র ওজন 144 গ্রাম।

 
KEY SPECS
Display 6.39-inch
Processor HiSilicon Kirin 710A
Front Camera 8-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 4000mAh
OS Android 9
Resolution 720x1560 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo T5 Lite 5G সস্তায় 50MP ক্যামেরা ও 6,500mAh ব্যাটারির সঙ্গে ভারতে আসছে
  2. OnePlus Buds 4 ভারতে আসছে 25 জুন, কম দামে 52db ANC ও 54 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ মিলবে
  3. Tecno Spark 50 লঞ্চ হল, জল-কাদা তো বটেই, আছাড় খেলেও ক্ষতি হবে না
  4. 200MP মিনি DSLR ক্যামেরা-সহ আসছে Vivo X Fold 6 স্মার্টফোন, লঞ্চ 26 জুন
  5. Redmi Turbo 5: এই দামে এত ফিচার্স! রেডমির নতুন স্মার্টফোনের লঞ্চে বাজার তোলপাড়
  6. ভারতে আচমকা নিষিদ্ধ Telegram অ্যাপ, সরকারের সিদ্ধান্তের নেপথ্যে বড় কারণ
  7. Vivo X Fold 6 অনবদ্য 200MP কোয়াড ক্যামেরার সঙ্গে আসছে, DSLR-এর মতো ছবি তুলবে?
  8. HMD Vibe 2 5G-এর নতুন 6GB র‍্যাম ও 128GB স্টোরেজ লঞ্চ হল, 15,000 টাকার নিচে কেনার সুযোগ
  9. Honor আনল 8,560mAh ব্যাটারির ফোন X70 Pro Max, জল-কাদাতেও খারাপ হবে না
  10. Oppo আনছে ডুয়াল 200MP ক্যামেরা, 8,000mAh ব্যাটারি, OLED ডিসপ্লে-সহ Find X10 Pro স্মার্টফোন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.