বাজারে এল Honor 9C, Honor 9A, Honor 9S, দাম ও ফিচারগুলি দেখে নিন

তিনটি নতুন স্মার্টফোন নিয়ে এল Honor। বুধবার লঞ্চ হল Honor 9C, Honor 9A, Honor 9S।

বাজারে এল Honor 9C, Honor 9A, Honor 9S, দাম ও ফিচারগুলি দেখে নিন

Honor 9C, Honor 9A, Honor 9S-তে আলাদা ডিজাইনের ডিসপ্লে ব্যবহার হয়েছে

হাইলাইট
  • Honor 9C-তে Kirin 710A চিপসেট রয়েছে
  • Honor 9A, Honor 9S-এ রয়েছে MediaTek MT6762R চিপসেট
  • তিনটি ফোনেই 4G কানেক্টিভিটি থাকছে
বিজ্ঞাপন

তিনটি নতুন স্মার্টফোন নিয়ে এল Honor। বুধবার লঞ্চ হল Honor 9C, Honor 9A, Honor 9S। এর মধ্যে Honor 9C-তে রয়েছে Kirin 710A চিপসেট। অন্যদিকে Honor 9A ও Honor 9S-এ থাকছে অক্টা-কোর MediaTek MT6762R চিপসেট। একাধিক রঙে এই ফোনগুলি পাওয়া যাবে। আগামী সপ্তাহে রাশিয়ায় তিনটি নতুন ফোন বিক্রি শুরু হবে। যদিও ভারতে এই ফোনগুলি লঞ্চ সম্পর্কে উচ্চবাচ্য করেনি চিনের সংস্থাটি।

Honor 9C, Honor 9A, Honor 9S-এর দাম

Honor 9C'র দাম 12,990 রুশ রুবল (প্রায় 13,300 টাকা)। Honor 9A'র দাম 10,990 রুশ রুবল (প্রায় 11,300 টাকা)। Honor 9S'র দাম 6,990 রুশ রুবল (প্রায় 7,200 টাকা)।

Honor 9C স্পেসিফিকেশন

Honor 9C-তে Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির EMUI 10.1.1 স্কিন চলবে। এই ফোনে 6.39 ইঞ্চি ডিসপ্লে রয়েছে। ফোনের ভিতরে রয়েছে Kirin 710A চিপসেট, 4GB RAM ও 64GB স্টোরেজ।

ছবি তোলার জন্য রয়েছে 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। সঙ্গে রয়েছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য রয়েছে 8 মেগাপিক্সেল ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে Wi-Fi 802.11 b/g/n, 4G LTE, Bluetooth v5.0, GPS ও মাইক্রো ইউএসবি পোর্ট। ফোনের ভিতরে রয়েছে 4,000 mAh ব্যাটারি। Honor 9C'র ওজন 176 গ্রাম।

Honor 9A স্পেসিফিকেশন

Honor 9A-তে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির Magic UI 3.1 স্কিন চলবে। এই ফোনে 6.3 ইঞ্চি ডিসপ্লে রয়েছে। ফোনের ভিতরে রয়েছে MediaTek MT6762R চিপসেট, 3GB RAM ও 64GB স্টোরেজ।

ছবি তোলার জন্য রয়েছে 13 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। সঙ্গে রয়েছে 5 মেগাপিক্সেল ক্যামেরা ও 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য রয়েছে 8 মেগাপিক্সেল ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে Wi-Fi 802.11 b/g/n, 4G LTE, Bluetooth v5.0, GPS ও মাইক্রো ইউএসবি পোর্ট। ফোনের ভিতরে রয়েছে 5,000 mAh ব্যাটারি। Honor 9A'র ওজন 185 গ্রাম।

এবার পপ-আপ ক্যামেরার স্মার্টফোন আনছে Samsung

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

Honor 9S স্পেসিফিকেশন

এই ফোনেও Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির Magic UI 3.1 স্কিন চলবে। 5.45 ইঞ্চি ডিসপ্লে রয়েছে। ফোনের ভিতরে রয়েছে MediaTek MT6762R চিপসেট, 2GB RAM ও 32GB স্টোরেজ।

ছবি তোলার জন্য রয়েছে 8 মেগাপিক্সেল ক্যামেরা। সেলফি তোলার জন্য রয়েছে 5 মেগাপিক্সেল ক্যামেরা। ফোনের ভিতরে রয়েছে ৩,020 mAh ব্যাটারি। Honor 9S'র ওজন 144 গ্রাম।

  • KEY SPECS
  • NEWS
Display 6.39-inch
Processor HiSilicon Kirin 710A
Front Camera 8-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 4000mAh
OS Android 9
Resolution 720x1560 pixels
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

#সর্বশেষ খবর
  1. MacBook Neo: অ্যাপলের সবচেয়ে সস্তা ল্যাপটপ লঞ্চ হল, একচার্জে দেবে 16 ঘন্টা ব্যাকআপ, দাম শুনলে লাফাবেন
  2. Vivo X300 FE অবশেষে লঞ্চ হল, 50MP সেলফি ক্যামেরা, 6500mAh ব্যাটারি, 90W ফাস্ট চার্জিং রয়েছে
  3. 100 টাকার কম দামে Vodafon Idea এর আনলিমিটেড প্ল্যান, প্রতি দিন 20 জিবি ডেটা
  4. Tecno Pop X জলের দরে বাজারে এল, নেটওয়ার্ক বা ইন্টারনেট ছাড়াই যাবে কল ও মেসেজ
  5. Apple লঞ্চ করল দুর্ধর্ষ MacBook Air M5 ল্যাপটপ, 32GB র‍্যাম ও 4TB SSD স্টোরেজ আছে, দাম জেনে নিন
  6. 4000 টাকা সস্তা হয়ে গেল 32MP সেলফি ক্যামেরা ও 5500mAh ব্যাটারির এই দুর্দান্ত Motorola স্মার্টফোন
  7. iPhone 17e: দোলের আগে অ্যাপলের বড় চমক, সস্তায় নয়া আইফোন লঞ্চ হল ভারতে
  8. 7200mAh ব্যাটারি ও ফাস্টেস্ট 5G প্রসেসর সহ iQOO Z11x ভারতে মার্চ 12 লঞ্চ হচ্ছে
  9. Oppo K14 5G পাওয়ারহাউস 7000mAh ব্যাটারির সাথে মার্চে ভারতে আসছে, লঞ্চের তারিখ ঘোষণা হল
  10. চোখধাঁধানো Nothing Phone 4a সিরিজের দুই ফোনের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস হল
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »