ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, ট্রিপল রিয়ার ও ফ্রন্ট ক্যামেরা সহ লঞ্চ হল Honor Magic 2

ডুয়াল সিম Honor Magic 2 তে Android 9.0 Pie অপারেটিং সিস্টেমের উপরেই চলবে কোম্পানির নিজস্ব EMUI 9.0 স্কিন। Honor Magic 2 তে রয়েছে একটি 6.39 ইঞ্চি ফহড+ AMOLED ডিসপ্লে। ফোনে রয়েছে স্লাইডার ডিজাইন।

ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, ট্রিপল রিয়ার ও ফ্রন্ট ক্যামেরা সহ লঞ্চ হল Honor Magic 2

Honor Magic 2 তে রয়েছে লেটেস্ট 7nm HiSilicon Kirin 980 চিপসেট

হাইলাইট
  • Honor Magic 2 তে রয়েছে লেটেস্ট 7nm HiSilicon Kirin 980 চিপসেট
  • Honor Magic 2 এর দাম শুরু হচ্ছে 3,799 ইউয়ান (প্রায় 40,300 টাকা) থেকে
  • Honor Magic 2 তে Android 9.0 Pie অপারেটিং সিস্টেম
বিজ্ঞাপন

লঞ্চ হল Honor Magic 2। বুধবার বেজিং এ এক ইভেন্টে এই ফোন লঞ্চ করেছে Huawei এর সাব ব্র্যান্ড Honor। Honor Magic 2 তে রয়েছে লেটেস্ট 7nm HiSilicon Kirin 980 চিপসেট, 40W ফাস্ট চার্জিং, 6,39 ইঞ্চি AMOLED ডিসপ্লেয়ার ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। এছাড়াও রয়েছে স্লাইডার ক্যামেরা ডিসজাইন। সম্প্রতি Mi Mix 3 ফোনে এই ডিজাইন দেখা গিয়েছে।

Honor Magic 2 এর দাম

6GB RAM+128GB স্টোরেজ ভেরিয়েন্টে Honor Magic 2 এর দাম 3,799 ইউয়ান (প্রায় 40,300 টাকা)। 8GB RAM+128GB স্টোরেজে Honor Magic 2 এর দাম 4,299 ইউয়ান (প্রায় 45,600 টাকা)। আর 8GB RAM+256GB স্টোরেজে Honor Magic 2 কিনতে খরচ হবে 4,799 ইউয়ান (প্রায় 50,100 টাকা)। ইতিমধ্যেই চিনে এই ফোনের প্রি-অর্ডার শুরু হয়েছে। প্রতিবেশী দেবে Honor Magic 2 বিক্রি শুরু হবে 6 নভেম্বর।

Honor Magic 2 স্পেসিফিকেশান

ডুয়াল সিম Honor Magic 2 তে Android 9.0 Pie অপারেটিং সিস্টেমের উপরেই চলবে কোম্পানির নিজস্ব EMUI 9.0 স্কিন। Honor Magic 2 তে রয়েছে একটি 6.39 ইঞ্চি ফহড+ AMOLED ডিসপ্লে। ফোনে রয়েছে স্লাইডার ডিজাইন। এই স্লাইডারের ভিতরে রয়েছে ফ্রন্ট ক্যামেরা আর ফেস আনলক সেন্সার। Honor Magic 2 এর ভিতরে রয়েছে  7nm HiSilicon Kirin 980 চিপসেট, 8GB পর্যন্ত RAM আর 256GB পর্যন্ত স্টোরেজ।

ছবি তোলার জন্য Honor Magic 2 তে রয়েছে ট্রিপ্ল রিয়ার ক্যামেরা সিস্টেম। এই ক্যামেরায় থাকবে একটি 16MP প্রাইমারি সেন্সার। এর সাথেই থাকবে 24MP আর 16MP সেন্সার। ফোনের সামনেও রয়েছে ট্রিল ক্যামেরা সেট আপ। ট্রিপ্ল সেলফি ক্যামেরায় থাকবে 16MP+2MP+2MP সেন্সার। এই ক্যামেরার মাধ্যমেই ক্যামেরার থ্রি ডি ফেস আনলক ফিচার কাজ করবে।

কানেক্টিভিটির জন্য  4G VoLTE, Wi-Fi 802.11ac (ডুয়াল ব্যান্ড, 2.4GHz and 5GHz), Bluetooth v5.0, GPS/ A-GPS, NFC আর একটি USB Type-C পোর্ট। Honor Magic 2 তে রয়েছে একটি 3,500 mAh ব্যাটারি।

  • KEY SPECS
  • NEWS
Display 6.39-inch
Processor HiSilicon Kirin 980
Front Camera 16-megapixel + 2-megapixel
Rear Camera 16-megapixel + 24-megapixel + 16-megapixel
RAM 6GB
Storage 128GB
Battery Capacity 3500mAh
OS Android 9.0
Resolution 1080x2340 pixels
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. ভারতে চলে এল Realme 16 Pro 5G ও T500 Pro-র চোখধাঁধানো Harry Potter এডিশন
  2. পুজোর আগেই Amazon-এর মেগা সেল, শুরু হচ্ছে Great Indian Festival 2026
  3. BGMI আরও 50টি রিডিম কোড ছাড়ল, বিনামূল্যে কী কী রিওয়ার্ড পাবেন দেখুন
  4. 1 টাকায় 24GB ডেটা ও 3 সপ্তাহের বেশি আনলিমিটেড কল, BSNL বাম্পার অফার আনল
  5. মাত্র 13,999 টাকায় বাজারে দেশীয় 5G ফোন Lava Bold N4 Pro, ফিচার কেমন
  6. 16 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হল OnePlus 13s, ক্রেতাদের জন্য 2,000 টাকা ছাড়
  7. দোকানে যেতে হবে না, 10 মিনিটের মধ্যে বাড়িতে পাবেন iPhone 18 Pro
  8. AI নিয়ন্ত্রণের বাইরে গেলে কে থামাবে? সংশয় কৃত্রিম বুদ্ধিমত্তার জনকের
  9. 5,000 টাকা দিয়ে iPhone 18 Pro Max কেনার সুযোগ, Vi দিচ্ছে বিশেষ অফার
  10. WhatsApp অ্যাপে একসঙ্গে তিনটি আলাদা অ্যাকাউন্ট ব্যবহারের সুবিধা আসছে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »