ফুলভিউ ডিসপ্লে, স্লাইডিং ক্যামেরা সহ বাজারে আসবে Honor Magic 2

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 3 সেপ্টেম্বর 2018 15:21 IST
হাইলাইট
  • Magic 2 ফোনের টিজার প্রকাশ করেছে Honor।
  • ফোনের সামনের দিকে পুরো জায়গা জুড়েই থাকবে ডিসপ্লে
  • এর সাথেই Honor Magic 2 তে থাকবে স্লাইডিং ক্যামেরা ডিজাইন

Honor Magic 2 ফোনের ভিতরে থাকবে Kirin 980 প্রসেসার।

 

সম্প্রতি Magic 2 ফোনের টিজার প্রকাশ করেছে Honor। এই টিজারে দেখা গিয়েছে এই ফোনে থাকবে ফুল ভিউ ডিসপ্লে। এর সাথেই Honor Magic 2 তে থাকবে স্লাইডিং ক্যামেরা ডিজাইন। ফোনের সামনের দিকে পুরো জায়গা জুড়েই থাকবে ডিসপ্লে। এই ফোনে ডিসপ্লের উপরে কোন নচ থাকবে না। এই ফোনের স্লাইডিং ক্যামেরার জন্য Magic 2 তে 100 শতাংশের কাছাকাছি স্ক্রিন-টু-বডি রেশিও থাকবে।

Advertisement

বার্লিনে IFA ইভেন্টে স্টেজে অল্প সময়ের জন্য Magic 2 ফোন দেখিয়েছে Honor। এর সাথেই Magic 2 এর প্রধান ফিচারগুলি জানিয়েছে কোম্পানি। তবে ফোনের স্পেসিফিকেশান সম্পর্কিত কোন তথ্য জানায়নি কোম্পানি। তবে প্রকাশিত ছবি থেকে দেখা গিয়েছে এই ফোনে ডিসপ্লের চারপাশে কোন বেজেল বা নচ থাকবে না।

Honor Magic 2 এর প্রধান আকর্ষণ ফুল ফিউ ডিসপ্লে। এর ফোনের ডিসপ্লের চারপাশে কোন বেজেল থাকবে না। ডিসপ্লের উপরে থাকবে না কোন নচ। এই বছরে লঞ্চ হওয়া Oppo Find X ফোনে একই ধরনের ডিজাইন দেখা গিয়েছিল। কয়েকদিন আগেই Mi Mix 3 সম্পর্কিত এক খবরেও একই ধরনের ডিজাইন দেখা গিয়েছিল।

Honor Magic 2 ফোনের ভিতরে থাকবে Kirin 980 প্রসেসার। গত সপ্তাহে নতুন এই প্রসেসার লঞ্চ করেছে Huawei। এর প্রথম মোবাইল কম্পিউটিং এ 7nm চিপসেট তৈরী হল। এর সাথেই নতুন এই প্রসেসারে আগের থেকে অনেক কম ব্যাটারি খরচ হবে। ফলে ফোনের ব্যাটারি ব্যাক আপ অনেকটাই বেড়ে যাবে।
 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Honor, Honor Magic 2
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  2. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  3. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  4. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  5. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  6. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  7. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  8. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  9. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  10. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.