কোথায়, কবে থেকে কেনা যাবে Honor Play?

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 25 জুলাই 2018 18:09 IST

আগামী 6 আগস্ট ভারতে নতুন একটি স্মার্টফোন লঞ্চ করবে Huawei এর সাব ব্র্যান্ড Honor। কোম্পানির গেমিং সেন্ট্রিক Honor Play ফোনটিকে ভারতে লঞ্চ করা হবে। আগামী বুধবার থেকে শুধুমাত্র Amazin.in থেকেই Honor Play কিনতে পাওয়া যাবে। কোম্পানির GPU টার্বো টেকনোলিজি ব্যবহার করে এই ফোনে ভালো গেমিং পারফর্মেন্স পাওয়া যাবে। গত জুন মাসে চিনে Honor Play ফোনটি লঞ্চ হয়েছিল। Honor Play তে থাকবে শক্তিশালী Hisilicon Kirin 970 চিপসেট।

দুটি আলাদা ভেরিয়েন্টে চিনে Honor Play পাওয়া যায়। 4GB RAM Honor Play এর দাম 1,999 ইউয়ান (প্রায় 21,000 টাকা)। আর 6GB RAM Honor Play এর দাম 2,399 ইউয়ান (প্রায় 25,100 টাকা)।

Advertisement

Honor Play তে একটি 6.3 ইঞ্চি FHD+ ডিসপ্লে থাকবে। Honor Play তে থাকবে শক্তিশালী Hisilicon Kirin 970 চিপসেট, 4GB/6GB RAM আর 64GB ইনবিল্ট স্টোরেজ।

ছবি তোলার জন্য Honor Play তে ডুয়াল ক্যামেরা সেট আপ ব্যবহার করা হয়েছে। এই ক্যামেরায় একটি 16MP প্রাইমারি সেন্সার আর একটি 2MP সেকেন্ডারি সেন্সার থাকবে। এছাড়াও Honor Play তে একটি 16MP সেলফি ক্যামেরা থাকবে। এই সব ক্যামেরাতেই আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের সুবিধা থাকবে।

কানেক্টিভিটির জন্য Honor Play তে থাকছে 4G VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth 4.2, GPS আর USB Type-C। এছাড়াও এই ফোনে একটি 3750 mAh ব্যাটারি ব্যবহার হয়েছে। Honor Playএর ওজন 176 গ্রাম।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Honor, Huawei
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. PHP: সাইবার হামলার আশঙ্কা বিশ্বের 70 শতাংশ ওয়েবসাইটে, সতর্কতা জারি
  2. Oppo Reno 17 Pro নভেম্বরে লঞ্চ হচ্ছে, 200MP ট্রিপল ক্যামেরা ও 7,000mAh ব্যাটারি থাকতে পারে
  3. 49,000 টাকার বেশি ডিসকাউন্টে কিনুন Google-এর প্রিমিয়াম ফোন, অ্যামাজনে মেগা অফার
  4. eMudhra: মারাত্মক সাইবার হামলা থেকে রক্ষা পেল ইন্টারনেট, ভারতীয় সংস্থাকে ঘিরে শোরগোল
  5. Karbonn Rebel 5G: বহু বছর পর দেশে ফিরছে কার্বন মোবাইলস, প্রকাশ হল 5G ফোনের টিজার
  6. Lava Aura Curve লঞ্চ হচ্ছে ভারতে, স্টাইল ও ফিচার্সের দুর্দান্ত মেলবন্ধন
  7. SBI Data Breach: স্টেট ব্যাঙ্কে সাইবার হামলা, হ্যাকারদের হাতে গ্রাহকের তথ্য
  8. 17,999 টাকায় Samsung Galaxy F70 5G-এর সেল শুরু, OIS-সহ ট্রিপল 50MP ক্যামেরা, sAMOLED ডিসপ্লে আছে
  9. Apple Pro and Tell: 28 অক্টোবর বিরাট চমক অ্যাপলের, লঞ্চ হবে প্রথম টাচস্ক্রিন ম্যাকবুক
  10. অন্তিম পর্যায়ে Amazon সেল, iPhone 16 শেষবারের মতো প্রায় 16,000 টাকা সস্তায় সুযোগ
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.