29 জানুয়ারি ভারতে আসছে Honor View 20। 15 জানুয়ারি থেকে শুরু হচ্ছে প্রি-বুকিং। শুধুমাত্র Amazon থেকে পাওয়া যাবে এই স্মার্টফোন।
29 জানুয়ারি ভারতে আসছে Honor View 20
ডিসেম্বরে চিনে লঞ্চ হয়েছিল Honor V20। জানুয়ারিতে নাম বদলে ভারতে আসছে এই ফোন। 29 জানুয়ারি ভারতে আসছে Honor View 20। 15 জানুয়ারি থেকে শুরু হচ্ছে প্রি-বুকিং। শুধুমাত্র Amazon থেকে পাওয়া যাবে এই স্মার্টফোন। তবে ভারতে এই ফোনের দাম জানায়নি চিনের কোম্পানিটি। 22 জানুয়ারি প্যারিসে চিনের বাইরে বিশ্ব বাজারে লঞ্চ হবে Honor View 20। এই ফোন প্রিবুক করলে একটি Honor Sport BT হেডফোন বিনামূল্যে দেবে Honor।
আরও পড়ুন: 48MP ক্যামেরা আর 4,000 mAh ব্যাটারি সহ লঞ্চ হল Redmi Note 7
6GB RAM আর 128GB স্টোরেজে Honor View 20 ফোনের দাম 2,999 ইউয়ান (প্রায় 30,400 টাকা)। 8GB RAM+128GB স্টোরেজে Honor View 20 কিনতে খরচ হবে 3,499 ইউয়ান (প্রায় 35,500 টাকা)। তিনটি আলাদা রঙে চিনে এই ফোন বিক্রি হবে। ইতিমধ্যেই একাধিক অনলাইন প্ল্যাটফর্মে এই ফোনের প্রি-অর্ডার শুরু হয়েছে। এছাড়াও একটি 8GB RAM আর 256GB স্টোরেজ ভেরিয়েন্টে এই ফোন পাওয়া যাবে।
আরও পড়ুন: ভারতে দুটি নতুন স্মার্টটিভি নিয়ে এল Xiaomi
Honor View 20 ফোনের ডিসপ্লের বাঁ দিকে উপরে একটি ছিদ্র থাকছে। ফোনের পিছনে রয়েছে ডুয়াল ক্যামেরা আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। আগামী 22 জানুয়ারি Honor View 20 নামে বিশ্ব বাজারে আসছে এই স্মার্টফোন।
আরও পড়ুন: আরও সস্তা হল সুপার হিট Redmi Note 5 Pro
ডুয়াল সিম Honor View 20 ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির নতুন MagicUI 2.0.1 স্কিন। এই ফোনে রয়েছে একটি 6.4 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে ফ্ল্যাগশিপ 7nm Kirin 980 চিপসেট। সাথে থাকছে 6GB/8GB RAM আর 128GB/256GB স্টোরেজ।
Honor View 20 ফোনের রিয়ার ক্যামেরায় থাকছে Sony IMX586 সেন্সার। এটি বিশ্বের প্রথম 48MP স্মার্টফোন সেন্সার।সাথে থাকবে একটি থ্রি ডি টাইম টু ফ্লাইট সেন্সার। Honor View 20 তে সেলফি তোলার জন্য একটি 25MP ক্যামেরা ব্যবহার হয়েছে।
আরও পড়ুন: এই ওয়েবসাইটগুলি ব্লক করে দিয়েছে Jio
Honor View 20 এর ভিতরে একটি 4,000 mAh ব্যাটারি ব্যবহার করেছে Huawei। এই ফোনের লিঙ্ক টার্বো টেকনোলজি ব্যবহার করে কোন সমস্যা ছাড়াই Wifi ও মোবাইল ডাটা মধ্যে বদল করা যাবে। কানেক্টিভিটির জন্য Honor View 20 তে থাকবে Bluetooth v5.0, Wi-Fi 802.11 a/b/g/n/ac (dual band, 2.4GHz and 5GHz), GPS/ A-GPS, USB Type-C, সাথে থাকছে GPU Turbo 2.0 টেকনোলজি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Amazfit Cheetah 2 Ultra
Starts from ₹54,999
JBL Tune 780NC Wireless Headphones
Starts from ₹7,999
WhatsApp Reportedly Rolling Out AI Content Label for Channels on iOS
Dyson Launches CameraJet Toothbrush With Camera and Wi-Fi Connectivity