ভারতে লঞ্চ হল HTC Desire 12 আর Desire 12+, দেখে নিন দাম ও স্পেসিফিকেশান

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 6 জুন 2018 15:58 IST
হাইলাইট
  • ভারতে HTC Desire 12 এর দাম 15,800 টাকা
  • HTC Desire 12+ এর দাম 19,790 টাকা
  • 11 জুন ফোনদুটির বিক্রি শুরু হবে

HTC Desire 12+

বুধবার ভারতে লঞ্চ হল HTC Desire 12 আর Desire 12+ বাজেট ফোনদুটি। গত মার্চ মাসে বিশ্বব্যাপী এই ফোনদুটি লঞ্চ করা হয়েছিল। এই দুটি বাজেট ফোনের প্রধান আকর্ষন ফোনের 18:9 ডিসপ্লে আর ডিউরেবেল অ্যাক্রেলিক ব্যাক সার্ফেস। এছাড়াও HTC Desire 12+ এ রয়েছে ডুরাল রিয়ার ক্যামেরা সেট আপ। আর ফোনের সামনে রয়েছে LED ফ্ল্যাশ। কোম্পানির নিজস্ব অনলাইন  ওয়েবসাইটে নতুন এই দুটি ফোন কিনতে পাওয়া যাবে। এছাড়াও ভারতে সব রিটেল স্টোরেই HTC Desire 12 আর Desire 12+ পাওয়া যাবে বলে কোম্পানি জানিয়েছে।
 

ভারতে HTC Desire 12 আর Desire 12+ এর দাম

 ভারতে HTC Desire 12 এর দাম 15,800 টাকা। অন্যদিকে HTC Desire 12+ কিনতে গ্রাহকদের 19,790 টাকা খরচ করতে হবে। বৃহষ্পতিবার HTC India E-Store এ এই দুটি ফোনের প্রি অর্ডার শুরু হবে। 11 জুন থেকে ভারতে এই দুটি ফোন বিক্রি শুরু হবে। যদিও এখনো কোন লঞ্চ অফার ঘোষনা করেনি কোম্পানি। কুল ব্ল্যাক ও ওয়ার্ম সিলভার কালার ভেরিয়েন্টে HTC Desire 12 আর Desire 12+ পাওয়া যাবে।
 

HTC Desire 12 স্পেসিফিকেশান

 ডুয়াল সিম HTC Desire 12 এ থাকবে 5.5 ইঞ্চি HD+ ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 18:9। এছাড়াও ফোনের ভিতরে থাকবে কোয়াডকোর MediaTek MT6739 চিপসেট সাথে থাকবে 3GB RAM আর 32GB স্টোরেজ। এই ফোনে রয়েছে 13MP সিঙ্গেল রিয়ার ক্যামেরা। এর সাথেই থাকবে একটি LED ফ্ল্যাশ। ফোনের সামনে থাকবে একটি 5MP সেলফি ক্যামেরা।
 
microSD কার্ডের মাধ্যমে 2TB পর্যন্ত Desire 12  স্টোরেজ বাড়িয়ে নেওয়া যাবে। এছাড়াও ফোনের ভিতরে থাকবে একটি 2730mAh ব্যাটারি।

HTC Desire 12 

Desire 12+ স্পেসিফিকেশান

 ডুয়াল সিম Desire 12+ এ থাকবে একটি 6 ইঞ্চি HD+ ডিসপ্লে। এই ফোনের ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 18:9। ফোনের ভিতরে আছে Qualcomm Snapdragon 450 চিপসেট। এর সাথেই থাকবে 3GB RAM। এই ফোনের পিছনে ডুয়াল ক্যামেরা সেট আপ থাকবে। এই ক্যামেরায় থাকবে একটি 13MP প্রাইমারী সেন্সার আর একটি 2MP সেকেন্ডারি সেন্সার। এর সাথেই থাকবে একটি 8MP সেলফি ক্যামেরা।

 
Desire 12+ এ থাকবে 32GB ইন্টারনাল মেমোরি। এছাড়াও এই ফোনের ভিতরে থাকবে একটি 2965mAh ব্যাটারি। Desire 12+ এর ওজন 157.5 গ্রাম।
 

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Useful selfie flash
  • Dedicated microSD card slot
  • Bad
  • Buggy camera app
  • Low-resolution display
  • Average cameras
 
KEY SPECS
Display 6.00-inch
Front Camera 8-megapixel
Rear Camera 13-megapixel
RAM 3GB
Storage 32GB
Battery Capacity 2956mAh
OS Android 8.0
Resolution 720x1440 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: HTC, HTC India
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Artemis II: ফ্রিজ নেই, মহাকাশে রান্নাও হবে না, তাও 189 রকমের খাবার, চাঁদে সফরের মেনু চমকে দেবে
  2. Vivo X300 Ultra-এর গ্লোবাল দাম ফাঁস, আইফোনকে চ্যালেঞ্জ বিশ্বের প্রথম ডুয়াল 200MP ক্যামেরা ফোনের
  3. 82,900 টাকার iPhone 17 মাত্র 37,900 টাকায়, Apple-এর 50তম বর্ষপূর্তি সেলে অবিশ্বাস্য অফার
  4. Oppo K15 Pro সিরিজ ঠান্ডা পাখার সাথে ভারতে আসছে, লঞ্চ নিয়ে বড় আপডেট
  5. 9,020mAh ব্যাটারি সহ Vivo T5 Pro 5G এর টিজার প্রকাশ, ভিভোর বৃহত্তম ব্যাটারির ফোন এই মাসে ভারতে আসছে
  6. 13,000 টাকার কমে শুরু হল Redmi 15A 5G স্মার্টফোনের সেল, 6,300mAh ব্যাটারি, 6.9 ইঞ্চি ডিসপ্লে আছে
  7. WhatsApp: প্রোফাইলে ছবি না থাকলেও দেখা যাবে ডিপি, হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে চমক
  8. Honor X80i লঞ্চ হল 7,000mAh ব্যাটারি, 120Hz OLED ডিসপ্লে, 12GB র‍্যামের সাথে
  9. Realme এপ্রিলে একাধিক ফোনের দাম বাড়াল, কিনতে 6,000 টাকা পর্যন্ত বেশি খরচ
  10. Oppo F33 সিরিজের দুই নতুন স্মার্টফোন এপ্রিলে ভারতে আসছে, এক্স-ফ্যাক্টর হবে এই জোড়া ফিচার
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.