চারটি ক্যামেরা সহ লঞ্চ হল Huawei Mate 20 Lite

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 1 সেপ্টেম্বর 2018 12:48 IST
হাইলাইট
  • Huawei Mate 20 Lite এর দাম 379 পাউন্ড (প্রায় 34,800 টাকা)
  • Mate 20 Lite এ রয়েছে একটি HiSilicon Kirin 710 চিপসেট
  • ছবি তোলার জন্য Huawei Mate 20 Lite তে চারটি ক্যামেরা থাকবে

বার্লিনে IFA 2018 ইভেন্টে নতুন Mate 20 Lite স্মার্টফোন বিশ্বের সামনে নিয়ে এলো Huawei।

বার্লিনে IFA 2018 ইভেন্টে নতুন Mate 20 Lite স্মার্টফোন বিশ্বের সামনে নিয়ে এলো Huawei। একই ইভেন্টে AI Cube নামের একটি স্মার্টস্পিকার ও ফ্ল্যাগশিপ Kirin 980 চিপসেট টেক দুনিয়ার সামনে নিয়ে এসেছে চিনের কোম্পানিটি। Mate 20 Lite এ রয়েছে একটি HiSilicon Kirin 710 চিপসেট, 19.5:9 ডিসপ্লে আর ফোনের সামনে ও পিছনে ডুয়াল ক্যামেরা।

Huawei Mate 20 Lite এর দাম ও স্পেসিফিকেশান

Huawei Mate 20 Lite এর দাম 379 পাউন্ড (প্রায় 34,800 টাকা)। আপাতত এই ফোন ভারতে আসছে না। একাধিক আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স ফিচার সহ বাজারে এসেছে Huawei Mate 20 Lite।

Huawei Mate 20 Lite তে চলবে Android 8.1 Oreo। Mate 20 Lite এ রয়েছে একটি 6.3 ইঞ্চি Full HD+ ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 19.5:9। ফোনের ভিতরে থাকবে একটি HiSilicon Kirin 710 চিপসেট আর Mali G51 GPU। সাথে থাকবে 4GB RAM আর 64GB স্টোরেজ। microSD কার্ড ব্যবহার করে এই ফোনের স্টোরেজ বাড়িয়ে নেওয়া যাবে।

ছবি তোলার জন্য Huawei Mate 20 Lite তে চারটি ক্যামেরা থাকবে। দুটি সামনে, আর দুটি পিছনে। ফোনের পিছনের ক্যামেরা দুটিতে থাকবে 20MP আর 2MP সেন্সার। সামনের ক্যামেরা দুটিতে থাকবে 24MP আর 2MP সেন্সার। Mate 20 Lite এর ভিতরে একটি 3750 mAh ব্যাটারি ব্যবহার করেছে Huawei।

কানেক্টিভিটির জন্য Huawei Mate 20 Lite তে থাকবে 4G LTE, ডুয়াল ব্যান্ড Wi-Fi 802.11ac, Bluetooth v4.2 LE, GPS/ A-GPS, GLONASS, NFC, USB Type-C, আর 3.5 মিমি হেডফোন জ্যাক। Mate 20 Lite এর ওজন 172 গ্রাম।

 
KEY SPECS
Display 6.30-inch
Processor HiSilicon Kirin 710
Front Camera 24-megapixel + 2-megapixel
Rear Camera 20-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 3750mAh
OS Android 8.1
Resolution 1080x2340 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Huawei, Huawei AI Cube, Huawei Locator, IFA 2018
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. ভারতীয় কোম্পানি Ai+ সস্তায় ইয়ারবাডস ও স্মার্টওয়াচ লঞ্চ করল, দাম মাত্র 699 টাকা থেকে শুরু
  2. Vivo আনছে 12,000mAh ব্যাটারির অবিশ্বাস্য স্মার্টফোন, কবে লঞ্চ হবে
  3. WhatsApp: হোয়াটসঅ্যাপে আসছে নতুন নিয়ম, না মানলে পরিষেবা বন্ধ হয়ে যাবে
  4. Airtel বেশি ডেটা ইউজারদের জন্য নতুন প্ল্যান আনল, 84 দিন আনলিমিটেড নেট ও ভয়েস কলিং
  5. 6,300mAh ব্যাটারির Realme P4 Lite স্মার্টফোনের সেল শুরু, অফারে 7,999 টাকায় কেনার সুযোগ
  6. iQOO 15R: 7,600mAh ব্যাটারির সবচেয়ে পাতলা ফোন ভারতে লঞ্চ হল, 100W ফাস্ট চার্জিং সহ কম দামে অসাধারণ ফিচার্স
  7. Samsung Galaxy S26 সিরিজ লঞ্চের আগে 24,000 টাকা দাম কমল Galaxy S24 FE স্মার্টফোনের
  8. Xiaomi Pad 8: শাওমি ফোনের থেকেও পাতলা ট্যাব ভারতে আনছে, 9200mAh ব্যাটারির সাথে এই তারিখে লঞ্চ
  9. iPhone 16 পাওয়া যাচ্ছে 36,000 টাকার কমে, iPhone 17, ম্যাকবুকে বাম্পার ছাড়, Chroma Apple সেলে মহা সুযোগ
  10. Nothing Phone 4a সিরিজের অফিসিয়াল ডিজাইন প্রকাশ হল, ছবি দেখলে মুগ্ধ হবেন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.