5G সাপোর্ট সহ Nova 7 সিরিজে তিনটি নতুন ফোন নিয়ে এল Huawei

বাজারে এল Huawei Nova 7 Pro 5G, Nova 7 SE 5G ও Nova 7 5G। তিনটি ফোনের পিছনেই চারটি করে ক্যামেরা থাকছে।

5G সাপোর্ট সহ Nova 7 সিরিজে তিনটি নতুন ফোন নিয়ে এল Huawei

Huawei Nova 7 Pro 5G-তে 5x অপটিকাল জুম থাকছে

হাইলাইট
  • Huawei Nova 7 Pro 5G তে ডুয়াল সেলফি ক্যামেরা থাকছে
  • Huawei Nova 7 SE 5G-র পাশে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে
  • তিনটি ফোনেই থাকছে 40W ফাস্ট চার্জিং
বিজ্ঞাপন

শুক্রবার বাজারে এল Huawei Nova 7 Pro 5G, Nova 7 SE 5G ও Nova 7 5G। তিনটি ফোনের পিছনেই চারটি করে ক্যামেরা থাকছে। যদিও প্রত্যেক ফোনে আলাদা ফিচার ব্যবহার করেছে Huawei। Huawei Nova 7 Pro 5G-তে ডুয়াল সেলফি ক্যামেরা থাকলেও অন্য দুটি ফোনে একটি করে সেলফি ক্যামেরা রয়েছে। আপাতত চিনে এই ফোনগুলি লঞ্চ হয়েছে।

Huawei Nova 7 Pro 5G, Nova 7 SE 5G ও Nova 7 5G-র দাম

Huawei Nova 7 Pro 5G-র দাম 3,699 ইউয়ান (প্রায় 39,600 টাকা)। থাকছে 8GB RAM + 128GB স্টোরেজ। 256GB স্টোরেজে এই ফোন কিনতে 4,099 ইউয়ান (প্রায় 43,900 টাকা) খরচ হবে। কালো, রূপালি, সবুজ ও বেগুনী রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন।

Huawei Nova 7 5G কিনতে 2,999 ইউয়ান (প্রায় 32,100 টাকা) খরচ হবে। অন্যদিকে Huawei Nova 7 SE 5G-র দাম শুরু হচ্ছে 2,399 ইউয়ান (প্রায় 25,700 টাকা) থেকে। 28 এপ্রিল চিনে Huawei Nova 7 সিরিজ বিক্রি শুরু হবে।

লকডাউনে 2,000 টাকা সস্তা হল iQoo 3

Huawei Nova 7 Pro 5G স্পেসিফিকেশন

Huawei Nova 7 Pro 5G-তে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির EMUI 10.1 স্কিন চলবে। এই ফোনে থাকছে 6.57 ইঞ্চি FHD+ OLED ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Kirin ৯৮৫ ৫জি  চিপসেট, 8GB RAM ও 256GB স্টোরেজ।

ছবি তোলার জন্য এই ফোনের পিছনে চারটি ক্যামেরা রয়েছে। প্রাইমারি ক্যামেরায় রয়েছে 64 মেগাপিক্সেল সেন্সর। সঙ্গে রয়েছে 8 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা। এই ক্যামেরায় 5x অপটিকাল জুম, 10x হাইব্রিড জুম ও 50x ডিজিটাল জুম থাকছে। সঙ্গে রয়েছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। সেলফি তোলার জন্য থাকছে 32 মেগাপিক্সেল ও 8 মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা।

Huawei Nova 7 Pro 5G-তে 4,000 mAh ব্যাটারি রয়েছে। সঙ্গে রয়েছে 40W ফাস্ট চার্জিং। কানেক্টিভিটির জন্য রয়েছে 5G SA/NSA, Wi-Fi 802.11ac, Bluetooth v5.1, NFC, USB Type-C পোর্ট। এই ফোনের ওজন 176 গ্রাম।

সাধ্যের মধ্যেই 5G ফোন! 120Hz ডিসপ্লে সহ লঞ্চ হল Realme X50m 5G

huawei nova 7  front Huawei Nova 7 5G

Huawei Nova 7 5G-র ওজন 180 গ্রাম

Huawei Nova 7 5G স্পেসিফিকেশন

এই ফোনে থাকছে 6.53 ইঞ্চি FHD+ OLED ডিসপ্লে। মডেলের প্রসেসর ব্যবহার হয়েছে এই ফোনে। ক্যামেরা বিভাগে 8 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা 3x অপটিকাল জুম, 5x হাইব্রিড জুম ও 20x ডিজিটাল জুম থাকছে। সেলফি তোলার জন্য রয়েছে 32 মেগাপিক্সেল ক্যামেরা। এই ফোনের ওজন 180 গ্রাম।

90Hz কার্ভড ডিসপ্লে সহ প্রিমিয়াম সেগমেন্টে দুটি নতুন ফোন নিয়ে এল Motorola

huawei nova 7  se front Huawei Nova 7 SE 5G

Huawei Nova 7 SE 5G-তে 6.5-ইঞ্চি ডিসপ্লে থাকছে

Huawei Nova 7 SE 5G স্পেসিফিকেশন

Huawei Nova 7 SE 5G-তে 6.5 ইঞ্চি FHD+ LCD ডিসপ্লে রয়েছে। ফোনের ভিতরে রয়েছে Kirin 820 চিপসেট, 8GB RAM ও 256GB স্টোরেজ। এই ফোনে 64 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরার সঙ্গেই রয়েছে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা, 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা ও 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য রয়েছে 16 মেগাপিক্সেল ক্যামেরা। এই ফোনের পাশে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। Huawei Nova 7 SE 5G-র ওজন 189 গ্রাম।

  • KEY SPECS
  • NEWS
Display 6.57-inch
Processor HiSilicon Kirin 985
Front Camera 32-megapixel + 8-megapixel
Rear Camera 64-megapixel + 8-megapixel + 8-megapixel + 2-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 4000mAh
OS Android 10
Resolution 1080x2340 pixels
  • KEY SPECS
  • NEWS
Display 6.53-inch
Processor HiSilicon Kirin 985
Front Camera 32-megapixel
Rear Camera 64-megapixel + 8-megapixel + 8-megapixel + 2-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 4000mAh
OS Android 10
Resolution 1080x2400 pixels
  • KEY SPECS
  • NEWS
Display 6.50-inch
Processor HiSilicon Kirin 820
Front Camera 16-megapixel
Rear Camera 64-megapixel + 8-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 4000mAh
OS Android 10
Resolution 1080x2400 pixels
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy A57 ও Galaxy A37 ফোনের দাম লঞ্চের দু'দিন আগেই ফাঁস হল
  2. Airtel-এর এই প্ল্যানে প্রতিদিন 4GB ডেটা, আনলিমিটেড কলিং, দাম Jio, Vi-এর চেয়ে কম
  3. Samsung Galaxy S25 FE এখন সস্তা, 10,000 টাকার বেশি ছাড়ে প্রিমিয়াম ফোন
  4. Realme 16 5G: ভারতের প্রথম সেলফি মিরর ফোন আনছে রিয়েলমি, প্রকাশ হল টিজার
  5. Vivo V70 FE ফোনের প্রথম টিজার ভারতে প্রকাশ হল, সস্তায় 200MP OIS ক্যামেরা সহ শীঘ্রই লঞ্চ হচ্ছে
  6. 3,000 টাকা ছাড়ে শুরু হল Poco X8 Pro সিরিজের বিক্রি, 9,000mAh ব্যাটারি এবং 100W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে
  7. OnePlus Ace 6 Ultra এপ্রিলে 165Hz ডিসপ্লে ও ফ্ল্যাগশিপ Dimensity 9500 চিপসেটের সাথে লঞ্চ হবে
  8. WhatsApp: মেসেজ দেখলেই ডিলিট হবে চ্যাট, হোয়াটসঅ্যাপের নতুন ফিচার জানেন?
  9. Jio-এর সবচেয়ে সস্তা এক বছরের প্ল্যান, 900 জিবির বেশি ডেটা সহ আনলিমিটেড কলিং ও ফ্রি জিওহটস্টার
  10. Vodafone Idea ও BSNL বাঁধছে জোট, Airtel ও Jio-এর মোকাবিলায় প্রস্তুতি
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »