অ্যানড্রয়েডকে টেক্কা দিতে স্মার্টফোনে নতুন অপারেটিং সিস্টেম নিয়ে আসছে এই কোম্পানি

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 16 মার্চ 2019 12:44 IST
হাইলাইট
  • নতুন অপারেটিং সিস্টেম তৈরী করছে Huawei
  • স্মার্টফোনে এই অপারেটিং সিস্টেম ব্যবহার করবে কোম্পানিটি
  • এখন সব Huawei ফোনে Android অপারেটিং সিস্টেম ব্যবহার হয়

2012 সালে অপারেটিং সিস্টেম তৈরী শুরু করেছিল Huawei

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে আইনি নিষেধাজ্ঞার সম্মুখীন হয়েছেন Huawei। এর ফলে মার্কিন দুনিয়ায় সব ধরনের Huawei প্রোডাক্ট নিষিদ্ধ হতে পারে। এর ফলে কোম্পানির স্মার্টফোন ও কম্পিউটার ব্যবসা বড় ধাক্কা খেল। সম্প্রতি Huawei এর অন্যতম শীর্ষকর্তা রিচার্ড ইউ জানিয়েছেন, নতুন একটি অপারেটিং সিস্টেম তৈরী করেছে কোম্পানি। Google আর Microsoft এর অপারেটিং সিস্টেম ব্যবহার বন্ধ করতে বাধ্য হলে নতুন অপারেটিং সিস্টেম ব্যবহার করবে চিনের কোম্পানিটি।

মার্কিন দুনিয়ায় কোম্পানির প্রোডাক্ট নিষিদ্ধ হওয়ার ঘটনাকে বেআইনি বলে ইতিমধ্যেই জানিয়েছে Huawei। এর সাথেই কোম্পানির বিকল্প পরিকল্পনা হিসাবে নতুন অপারেটিং সিস্টেম তৈরী করছে চিনের কোম্পানিটি। এবার কোম্পানির সিইও এই খবর স্বীকার করলেন।

Advertisement

মার্কিন সরকার সেই দেশের কোম্পানিরগুলিকে Huawei কে সার্ভিস দেওয়া নিষিদ্ধ করার নির্দেশ দিলে এই অপারেটিং সিস্টেম ব্যবহার শুরু করবে চিনের কোম্পানিটি। তবে Huawei জানিয়েছে Google ও Microsoft এর মতো কোম্পানির সাথে একসাথে কাজ চালিয়ে যেতে আগ্রহী তারা।

 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Huawei, Operating System, Android, Windows, Richard Yu
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. BGMI আরও 50টি রিডিম কোড ছাড়ল, বিনামূল্যে কী কী রিওয়ার্ড পাবেন দেখুন
  2. 1 টাকায় 24GB ডেটা ও 3 সপ্তাহের বেশি আনলিমিটেড কল, BSNL বাম্পার অফার আনল
  3. মাত্র 13,999 টাকায় বাজারে দেশীয় 5G ফোন Lava Bold N4 Pro, ফিচার কেমন
  4. 16 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হল OnePlus 13s, ক্রেতাদের জন্য 2,000 টাকা ছাড়
  5. দোকানে যেতে হবে না, 10 মিনিটের মধ্যে বাড়িতে পাবেন iPhone 18 Pro
  6. AI নিয়ন্ত্রণের বাইরে গেলে কে থামাবে? সংশয় কৃত্রিম বুদ্ধিমত্তার জনকের
  7. 5,000 টাকা দিয়ে iPhone 18 Pro Max কেনার সুযোগ, Vi দিচ্ছে বিশেষ অফার
  8. WhatsApp অ্যাপে একসঙ্গে তিনটি আলাদা অ্যাকাউন্ট ব্যবহারের সুবিধা আসছে
  9. ভারতীয় সংস্থার তৈরি 5G স্মার্টফোন Ai+ Nova 2 Power লঞ্চ হচ্ছে এই তারিখে
  10. 17 সেপ্টেম্বরের 50টি নতুন BGMI রিডিম কোড দেখে নিন, পুরস্কারে বড় চমক আছে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.