Xiaomi কে বাজিমাত করতে পারবে নতুন Huawei P Smart?

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 31 ডিসেম্বর 2018 12:04 IST
হাইলাইট
  • Huawei P Smart (2019) ফোনে রয়েছে ছোট ‘ডিসপ্লে নচ’, ডুয়াল রিয়ার ক্যামেরা
  • ফোনের ভিতরে থাকবে 2.2GHz HiSilicon Kirin 710 অক্টাকোর চিপসেট
  • 10 জানুয়ারি এই ফোন বিক্রি শুরু হবে

10 জানুয়ারি বিক্রি শুরু হবে Huawei P Smart (2019)

লঞ্চ হল Huawei P Smart (2019)। ইতিমধ্যেই কোম্পানির ওয়েবসাইটে এই ফোন দেখা গিয়েছে। Huawei P Smart (2019) ফোনে রয়েছে ছোট ‘ডিসপ্লে নচ', ডুয়াল রিয়ার ক্যামেরা, ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আর 3,400 mAh ব্যাটারি। জানুয়ারি মাসে বিক্রি শুরু হবে এই স্মার্টফোন। P Smart (2019)  ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির নিজস্ব EMUI 9 স্কিন।

 

আরও পড়ুন: Jio Happy New Year Offer: দশটি অজানা তথ্য

Advertisement

Huawei P Smart (2019) এর দাম

এখনও P Smart (2019) ফোনের দাম জানায়নি Huawei। তবে একটি ওয়েবসাইটে ইতিমধ্যেই এই ফোনের দাম প্রকাশিত হয়েছে। ইংল্যান্ডের ঐ ওয়েবসাইটে জানানো হয়েছে 249 ইউরো (প্রায় 20,300 টাকা) দামে বিক্রি হবে Huawei P Smart (2019)। আগামী 10 জানুয়ারি এই ফোন বিক্রি শুরু হবে বলেও জানিয়েছে ওয়েবসাইটটি।

 

আরও পড়ুন: লঞ্চের আগেই জেনে নিন Poco F2 ফোনের স্পেসিফিকেশান

Huawei P Smart (2019) স্পেসিফিকেশান

Huawei P Smart (2019) ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির নিজস্ব EMUI 9 স্কিন। এই ফোনে রয়েছে 6.21 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে ছোট নচ। ফোনের ভিতরে থাকবে 2.2GHz HiSilicon Kirin 710 অক্টাকোর চিপসেট। 3GB RAM আর 64GB স্টোরেজে পাওয়া যাবে Huawei P Smart (2019)।

Advertisement

ছবি তোলার জন্য Huawei P Smart (2019) তে রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। এই ক্যামেরায় একটি 13MP প্রাইমারি সেন্সার আর একটি 2MP সেকেন্ডারি ক্যামেরা থাকছে। সেলফি তোলার জন্য সামনে থাকছে 8MP ক্যামেরা।

 

আরও পড়ুন: 2019 সালে এই পরিষেবাগুলি নিয়ে আসছে Jio

Advertisement

Huawei P Smart (2019) ফোনে রয়েছে 3,400 mAh ব্যাটারি। কোম্পানি জানিয়েছে এই ফোনে এক চার্জে 4G নেটওয়ার্কে 10 ঘন্টা ইন্টারনেট ব্রাউজ করা যাবে। কানেক্টিভিটির জন্য Huawei P Smart (2019) ফোনে থাকছে 4G VoLTE, NFC, Bluetooth v4.2, Wi-Fi 802.11 a/b/g/n/ac, USB OTG, FM রেডিও, GPS আর 3.5 মিমি হেডফোন জ্যাক।

 
KEY SPECS
Display 6.21-inch
Front Camera 8-megapixel
Rear Camera 13-megapixel + 2-megapixel
RAM 3GB
Storage 64GB
Battery Capacity 3400mAh
OS Android 9 Pie
Resolution 1080x2340 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: , Huawei
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo X500 সিরিজ ঝড় তুলে লঞ্চ হল, 200MP Zeiss ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি আছে
  2. Ai+ Nova 2 Power 5G সস্তায় 8GB র‍্যাম, 7,000mAh ব্যাটারি, ও Sony ক্যামেরা-সহ লঞ্চ হল
  3. দুটো ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল Lava Virat Curve 5G, 20,000 টাকায় সেরা ফোন?
  4. ভারতে চলে এল Realme 16 Pro 5G ও T500 Pro-র চোখধাঁধানো Harry Potter এডিশন
  5. পুজোর আগেই Amazon-এর মেগা সেল, শুরু হচ্ছে Great Indian Festival 2026
  6. BGMI আরও 50টি রিডিম কোড ছাড়ল, বিনামূল্যে কী কী রিওয়ার্ড পাবেন দেখুন
  7. 1 টাকায় 24GB ডেটা ও 3 সপ্তাহের বেশি আনলিমিটেড কল, BSNL বাম্পার অফার আনল
  8. মাত্র 13,999 টাকায় বাজারে দেশীয় 5G ফোন Lava Bold N4 Pro, ফিচার কেমন
  9. 16 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হল OnePlus 13s, ক্রেতাদের জন্য 2,000 টাকা ছাড়
  10. দোকানে যেতে হবে না, 10 মিনিটের মধ্যে বাড়িতে পাবেন iPhone 18 Pro
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.