ট্রিপল রিয়ার ক্যামেরা সহ লঞ্চ হল Huawei P Smart+ (2019)

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 8 মার্চ 2019 08:25 IST
হাইলাইট
  • Huawei P Smart+ (2019) ফোনে Android Pie অপারেটিং সিস্টেম
  • রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেট আপ
  • আর থাকছে HiSilicon Kirin 710 অক্টাকোর চিপসেট, 3GB RAM

Huawei P Smart+ (2019) ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির নিজস্ব EMUI 9 স্কিন

লঞ্চ হল Huawei P Smart+ (2019)। এই ফোনের প্রধান আকর্ষণ ট্রিপল রিয়ার ক্যামেরা আর Kirin 710 চিপসেট। গত বছর ডিসেম্বর মাসে লঞ্চ হওয়া P Smart (2019) ফোনে সামান্য কিছু পরিবর্তন করে লঞ্চ হয়েছে Huawei P Smart+ (2019)। এই ফোনে থাকছে 3,400 mAh ব্যাটারি  আর 6.21 ইঞ্চি HD+ ডিসপ্লে। Huawei P Smart (2019) ফোনে ডুয়াল ক্যামেরা থাকলেও P Smart+ (2019) ফোনে থাকছে ট্রিপল রিয়ার ক্যামেরা।

কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইটে দেখা গিয়েছে Huawei P Smart+ (2019)। কয়েক সপ্তাহের মধ্যেই বিক্রি শুরু হবে এই ফোন। তবে এই ফোনের দাম জানা যায়নি। ডিসেম্বর মাসে 249 ইউরো (প্রায় 20,300 টাকা) দামে লঞ্চ হয়েছিল Huawei P Smart (2019)।

Advertisement

Huawei P Smart+ (2019) স্পেসিফিকেশান

Huawei P Smart+ (2019) ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির নিজস্ব EMUI 9 স্কিন। এই ফোনে রয়েছে 6.21 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে ছোট নচ। ফোনের ভিতরে থাকবে 2.2GHz HiSilicon Kirin 710 অক্টাকোর চিপসেট। 3GB RAM আর 64GB স্টোরেজে পাওয়া যাবে Huawei P Smart (2019)।

ছবি তোলার জন্য Huawei P Smart+ (2019) তে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেট আপ। এই ক্যামেরায় একটি 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার, একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার। আর থাকছে একটি 16 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা। সেলফি তোলার জন্য সামনে থাকছে 8 মেগাপিক্সেল ক্যামেরা।

Huawei P Smart+ (2019) ফোনে রয়েছে 3,400 mAh ব্যাটারি। কানেক্টিভিটির জন্য Huawei P Smart (2019) ফোনে থাকছে 4G VoLTE, NFC, Bluetooth v4.2, Wi-Fi 802.11 a/b/g/n/ac, USB OTG, FM রেডিও, GPS আর 3.5 মিমি হেডফোন জ্যাক।

 
KEY SPECS
Display 6.21-inch
Processor HiSilicon Kirin 710
Front Camera 8-megapixel
Rear Camera 24-megapixel + 16-megapixel + 2-megapixel
RAM 3GB
Storage 64GB
Battery Capacity 3400mAh
OS Android 9 Pie
Resolution 1080x2340 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Huawei, Huawei P Smart Plus 2019
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo X500 সিরিজ ঝড় তুলে লঞ্চ হল, 200MP Zeiss ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি আছে
  2. Ai+ Nova 2 Power 5G সস্তায় 8GB র‍্যাম, 7,000mAh ব্যাটারি, ও Sony ক্যামেরা-সহ লঞ্চ হল
  3. দুটো ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল Lava Virat Curve 5G, 20,000 টাকায় সেরা ফোন?
  4. ভারতে চলে এল Realme 16 Pro 5G ও T500 Pro-র চোখধাঁধানো Harry Potter এডিশন
  5. পুজোর আগেই Amazon-এর মেগা সেল, শুরু হচ্ছে Great Indian Festival 2026
  6. BGMI আরও 50টি রিডিম কোড ছাড়ল, বিনামূল্যে কী কী রিওয়ার্ড পাবেন দেখুন
  7. 1 টাকায় 24GB ডেটা ও 3 সপ্তাহের বেশি আনলিমিটেড কল, BSNL বাম্পার অফার আনল
  8. মাত্র 13,999 টাকায় বাজারে দেশীয় 5G ফোন Lava Bold N4 Pro, ফিচার কেমন
  9. 16 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হল OnePlus 13s, ক্রেতাদের জন্য 2,000 টাকা ছাড়
  10. দোকানে যেতে হবে না, 10 মিনিটের মধ্যে বাড়িতে পাবেন iPhone 18 Pro
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.