একটা ফোনে সাতটা ক্যামেরা! নতুন স্মার্টফোন আনছে Huawei

Huawei P40 Pro ফোনে মোট সাতটি ক্যামেরা থাকতে পারে। এই ফোনের পিছনে পাঁচটি ক্যামেরা আর সামনে দুটি ক্যামেরা থাকতে পারে। ফোনের পিছনে প্রাইমারি ক্যামেরা ছাড়াও থাকবে ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, সিনে সেন্স, টাইম ও ফ্লাইট ক্যামেরা আর একটি পেরিস্কোপ টাইপ টেলি লেন্স।

একটা ফোনে সাতটা ক্যামেরা! নতুন স্মার্টফোন আনছে Huawei

Photo Credit: 9TechEleven

Huawei P40 Pro ফোনে সাতটি ক্যামেরা থাকতে পারে

হাইলাইট
  • 2020 সালের মার্চ মাসে লঞ্চ হবে Huawei P40 Pro
  • P40 Pro ফোনে মোট সাতটি ক্যামেরা থাকবে
  • সামনে পাঁচটি ও সামনে দুটি কায়মেরা থাকতে পারে
বিজ্ঞাপন

শীঘ্রই বাজারে আসবে Huawei P40 আর Huawei P40 Pro। 2020 সালের মার্চ মাসে এই ফোন লঞ্চ করতে পারে চিনের কোম্পানিটি। সম্প্রতি প্রকাশিত রিপোর্টে জানা গিয়েছে P40 Pro ফোনে মোট সাতটি ক্যামেরা থাকতে পারে। এই ফোনের পিছনে পাঁচটি ক্যামেরা আর সামনে দুটি ক্যামেরা থাকতে পারে। ফোনের পিছনে প্রাইমারি ক্যামেরা ছাড়াও থাকবে ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, সিনে সেন্স, টাইম ও ফ্লাইট ক্যামেরা আর একটি পেরিস্কোপ টাইপ টেলি লেন্স।

Huawei P40 Pro ফোনে থাকতে পারে একটি 6.7 ইঞ্চি ডিসপ্লে। এই ফোনে পাঞ্চ হোল ডিসপ্লের নীচে থাকতে পারে ডুয়াল সেলফি ক্যামেরা। ফোনের পিছনে আয়তকার ক্যামেরা মডিউলে পা৬চটি ক্যামেরা থাকতে পারে।

সম্প্রতি কোম্পানির এক প্রতিনিধি জানিয়েছে Huawei P40 Pro ফোনে কোম্পানির নিজস্ব HarmonyOS অপারেটিং সিস্টেম চলতে পারে। সম্প্রতি মার্কিন সরকারের নির্দেশের পরে Huawei ফোনে Android অপারেটিং সিস্টেম ব্যবহার নিষিদ্ধ হয়েছিল।

এছাড়াও Huawei এর তরফ থেকে জানানো হয়েছে এবার অন্য কোম্পানির ফোনেও Kirin চিপসেট দেখা যাবে। এতদিন শুধুমাত্র Huawei ফোনেই Kirin চিপসেট ব্যবহার হত। সম্প্রতি 5G কানেক্টিভিটি সহ লঞ্চ হয়েছিল Huawei  এর ফ্ল্যাগশিপ চিপসেট Kirin 990।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  2. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  3. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  4. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  5. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  6. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  7. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  8. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  9. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  10. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »