50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সমৃদ্ধ Infinix কোম্পানীর দুটি নতুন স্মার্টফোন

GoPro মোডের সমন্বয়ে আসতে চলেছে Infinix Zero 40 সিরিজের ফোনগুলি, যা ব্যবহারকারীদের স্মার্টফোন থেকে সহজেই GoPro সেটিংস পরিচালনা করতে সাহায্য করবে

50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সমৃদ্ধ Infinix কোম্পানীর দুটি নতুন স্মার্টফোন

Photo Credit: Infinix

Infinix Zero 40 5G comes in Moving Titanium, Rock Black and Violet Garden shades

হাইলাইট
  • Infinix Zero 40 সিরিজের ফোনগুলি 4G এবং 5G উভয়ই বিকল্পই আছে।
  • ফোনগুলি আগামী দিনে দুটি আপগ্রেডের মাধ্যমে Android 16 পর্যন্ত আপডেট হবে
  • Infinix Zero 40 সিরিজে একটি 108-মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা আছে।
বিজ্ঞাপন

বিগত বৃহস্পতিবার বিশ্বের বাজারে Infinix কোম্পানীর পক্ষ থেকে Infinix 40 সিরিজের কিছু স্মার্টফোন উন্মোচন করা হয়েছে। এটির মধ্যে অন্তর্ভূক্ত আছে Infinix Zero 40 5g এবং Infinix Zero 40 4g। এই স্মার্টফোনগুলিতে একটি 108 মেগাপিক্সেলের প্রধান ক্যামেরার সমন্বয়ে একটি 50 মেগাপিক্সেল যুক্ত সেলফি ক্যামেরা আছে। স্মার্টফোনগুলি কর্নিং গরিলা গ্লাস সুরক্ষার সমন্বয়ে একটি 6.74 ইঞ্চির বক্র এমোলেড ডিসপ্লে দ্বারা সজ্জিত হয়ে আছে। হ্যান্ডসেটগুলিতে Go Pro সংযোগের ক্ষেত্রে সমর্থন রয়েছে যার ফলে ব্যাবহারকারীরা ভ্লগ তৈরী করার সময় সহায়তা লাভ করবে। ফোনগুলি দুটি অপারেটিং সিস্টেম আপগ্রেড লাভ করে অ্যান্ড্রোয়েড 16 পর্যন্ত যাবে এবং তিন বছরের নিরাপত্তার আপডেট পাবে।

Infinix Zero 40 5g এবং Infinix Zero 40 5g এর মূল্য:

ভারতীয় মূল্যে ইনফিনিক্স জিরো 40 এর 5জি বিকল্পটির দাম শুরু হচ্ছে প্রায় 33,500 টাকা($399) থেকে,সেখানে ইনফিনিক্স জিরো 40, 4 জি এর দাম শুরু হচ্ছে প্রায় 24,200 ($289) টাকা থেকে। তবে কোম্পানী তাদের প্রেস রিলিজের মাধ্যমে জানিয়েছেন যে, হ্যান্ডসেটগুলির দাম অঞ্চলের ভিত্তিতে পরিবর্তিত হবে।

স্মার্টফোনগুলি মালেসিয়াতে লঞ্চ করা হয়েছে। সেখানে ইনফিনিক্স Zero 40 5g বিকল্পটির দাম প্রায় 33,000 (MYR 1,699)টাকা এবং 4জি সমৃদ্ধ বিকল্পটির দাম প্রায় 23,300(MYR 1,200)টাকা।

ইনফিনিক্স জিরো 40 সিরিজের 5জি ফোনটি 3 টি রঙের বিকল্পে পাওয়া যাবে - মুভিং টাইটানিয়াম, রক ব্ল্যাক এবং ভায়োলেট গার্ডেন শেডে। অন্যদিকে স্মারফোনটির 4জি বিকল্পটি ব্লসম গ্লো, মিস্টি অ্যাকোয়া এবং রক ব্ল্যাক কালারওয়ে উপলব্ধ হতে চলেছে। তবে ইনফিনিক্স কোম্পানীর পক্ষ থেকে ভারতে ইনফিনিক্স 40 সিরিজের ফোনগুলি লঞ্চ করার বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।

Infinix Zero 40 5g এবং Infinix Zero 40 4g এর বৈশিষ্ট্য এবং স্পেসিফিকেশন:

ইনফিনিক্স জিরো 40 সিরিজের 5জি ফোনটি MediaTek Dimensity 8200 SoC প্রসেসর দ্বারা চালিত।
অন্যদিকে ইনফিনিক্সের 4g সংস্করণটি MediaTek Dimensity Helio G100 চিপসেট প্রসেসর দ্বারা নির্মিত।
ফোনগুলিতে 24জিবি পর্যন্ত ডায়নামিক RAM যুক্ত করা হয়েছে (তবে কোম্পানি এখনও ডিফল্ট মেমরি স্পেসিফিকেশন সম্পর্কিত কোনো তথ্য প্রকাশ করেনি)। এছাড়াও এগুলিতে 512জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ অন্তর্ভুক্ত করা হয়েছে। কোম্পানীর এই মডেলদুটি অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক Infinix UI দ্বারা চালিত।

ইনফিনিক্সের জিরো 40 সিরিজের হ্যাণ্ডসেটগুলি 144Hz রিফ্রেস রেট সহ একটি 6.78 ইঞ্চির বক্র এমোলেড ডিসপ্লে দ্বারা সজ্জিত। এটি সর্বোচ্চ 1300 নিট উজ্জ্বলতা বহন করে থাকে। ডিসপ্লেটি কর্নিং গোরিলা গ্লাস সুরক্ষা এবং TÜV Rheinland আই-কেয়ার মোড সার্টিফিকেশনের সাথে উপস্থিত আছে।

ক্যামেরার ক্ষেত্রে, ইনফিনিক্স জিরো 40 সিরিজের ফোনগুলিতে একটি প্রধান 108 মেগাপিক্সেলের ক্যামেরা আছে এবং একটি 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড শুটার আছে। সেলফি ক্যামেরার ক্ষেত্রে এটিতে একটি 50 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে। কোম্পানীর পক্ষ থেকে বলা হয়েছে যে, ফোনগুলিতে একটি ডেডিকেটেড ভ্লগ মোড যুক্ত করা হয়েছে যেটি ব্যবহারকারীদের ভ্লগ তৈরী করতে সাহায্য করবে।

5G এবং 4G সমৃদ্ধ উভয় স্মার্টফোনের মধ্যেই একটি GoPro মোড যুক্ত করা হয়েছে, যেটি ব্যবহারকারীদের ফোনগুলিকে যেকোনো GoPro ডিভাইসের সাথে সংযুক্ত করার অনুমতি দিয়ে থাকে। ব্যাবহারকারীরা আগে থেকেই যুক্ত থাকা ইনফিনিক্স জিরো 40 স্মার্টফোনের মাধ্যমে আগে থেকে যুক্ত থাকা Gopro ডিভাইসটিকে সরাসরি পরিচালনা করতে পারবে। এমনকি ফোনের ডিসপ্লেটিকে স্ক্রিন ফুটেজের জন্য মনিটর হিসেবে ব্যবহার করতে পারবে।

ইনফিনিক্স 40 সিরিজের ফোনগুলি 5000mAh ব্যাটারী দ্বারা চালিত। হ্যান্ডসেটদুটিই 45W এর তারযুক্ত দ্রুত চার্জিং ব্যাবস্থাকে সমর্থন করে ,এছাড়াও 5জি সংস্করণটি তারবিহীন 20W এর চার্জিং ব্যাবস্থাকে সমর্থন করে।
এছাড়াও কোম্পানীর মতে ফোনগুলি NFC সংযোগ ব্যাবস্থা এবং গুগলের জেমিনি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) সহায়ক বৈশিষ্ট্যকেও সমর্থন করে থাকে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Gadgets 360 Staff রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। অধিক
#সর্বশেষ খবর
  1. Samsung বড় চমক নিয়ে হাজির, পয়লা বৈশাখে ফোনের দাম 30,000 টাকা কমলো
  2. Oppo F33 5G মজবুত ডিজাইন ও লম্বা ব্যাটারি লাইফ নিয়ে লঞ্চ হল, হাত থেকে পড়লেও ক্ষতি হবে না
  3. Vivo T5 Pro 5G বিশাল 9020 ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরার সাথে লঞ্চ হল ভারতে, দাম কত জানেন
  4. Oppo F33 Pro 5G ভারতে 50MP সেলফি ক্যামেরা ও 7000mAh ব্যাটারি সহ লঞ্চ হল, দাম জেনে নিন
  5. Redmi A7 Pro 5G: মাত্র 11499 টাকায় রেডমির বিশাল ব্যাটারি ফোনের সেল শুরু, নো-কস্ট EMI-তে কেনার সুযোগ
  6. প্রকাশ হল OnePlus Ace 6 Ultra এর ফার্স্ট লুক, বিরাট ব্যাটারি ও শক্তিশালী ফিচার্সের সাথে লঞ্চ হচ্ছে
  7. Redmi K90 Max বিশাল 8550mAh ব্যাটারি, 100W ফাস্ট চার্জিং, ও ডুয়াল চিপের সাথে লঞ্চ হবে
  8. Redmi R70 5G সিরিজের দুই নতুন ফোন বিশাল ব্যাটারি ও স্মুথ ডিসপ্লে সহ লঞ্চ হল
  9. Oppo A6s Pro লঞ্চ হল, 16MP সেলফি ক্যামেরা, 7000mAh ব্যাটারি আছে, দাম জেনে নিন
  10. 84,999 টাকায় লঞ্চ হওয়া প্রিমিয়াম ফোন বিক্রি হচ্ছে 36,999 টাকায়, 48,000 টাকার অবিশ্বাস্য ছাড়
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »