ট্রিপল রিয়ার ক্যামেরা সহ লঞ্চ হল iPhone 11 Pro আর iPhone 11 Pro Max, দাম ও ফিচার দেখে নিন

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 11 সেপ্টেম্বর 2019 12:31 IST
হাইলাইট
  • দুইটি ফোনের পিছনে তিনটি করে ক্যামেরা থাকছে
  • ফোনের ভিতরে রয়েছে A13 Bionic চিপ
  • ভারতে 27 সেপ্টেম্বর বিক্রি শুরু হবে এই দুই স্মার্টফোন

চারটি রঙে পাওয়া যাবে iPhone 11 Pro আর iPhone 11 Pro Max

মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রে লঞ্চ হয়েছে iPhone 11 Pro আর iPhone 11 Pro Max। এই দুই ফোনে রয়েছে 5.8 ইঞ্চি আর 6.5 ইঞ্চি Super Retina XDR OLED ডিসপ্লে। গত বছর লঞ্চ হওয়া iPhone XS আর iPhone XS Max এর উত্তরসূরী  iPhone 11 Pro আর iPhone 11 Max Pro ফোনের পিছনে তিনটি করে ক্যামেরা থাকছে। এই প্রথম প্রো সিরিজের iPhone লঞ্চ করল Apple। একই সাথে লঞ্চ হয়েছে iPhone 11, iPad (10.2 ইঞ্চি), Apple Watch Series 5। একাধিক হার্ডওয়্যার প্রোডাক্টের সাথেই Apple TV+ আর Apple Arcade সাবস্ক্রিপশন সার্ভিস লঞ্চ করেছে কুপার্টিনোর কোম্পানিটি।

ডুয়াল ক্যামেরা আর লিকুইড রেটিনা ডিসপ্লে সহ লঞ্চ হল iPhone 11

iPhone 11 Pro আর iPhone 11 Pro Max এর দাম

iPhone 11 Pro এর দাম শুরু হচ্ছে 99,900 টাকা থেকে। মার্কিন যুক্তরাষ্ট্রে এই ফোনের দাম শুরু হচ্ছে 999 মার্কিন ডলার (প্রায় 999 মার্কিন ডলার) থেকে। iPhone 11 Pro বেস ভেরিয়েন্টে থাকছে 64GB স্টোরেজ। এছাড়াও 256GB স্টোরেজ আর 512GB স্টোরেজে iPhone 11 Pro কিনতে 1,149 মার্কিন ডলার (প্রায় 82,300 টাকা) আর 1,349 মার্কিন ডলার (প্রায় 96,600 টাকা) খরচ হবে।

'অলওয়েস অন রেটিনা ডিসপ্লে' সহ লঞ্চ হল Apple Watch Series 5

iPhone 11 Pro Max এর দাম শুরু হচ্ছে 1,09,900 টাকা থেকে। মার্কিন যুক্তরাষ্ট্রে এই ফোনের দাম শুরু হচ্ছে 1,099 মার্কিন ডলার (প্রায় 78,800 টাকা) থেকে। iPhone 11 Pro বেস ভেরিয়েন্টে থাকছে 64GB স্টোরেজ। 256GB আর 512GB স্টোরেজে iPhone 11 Pro এর দাম যথাক্রমে 1,249 মার্কিন ডলার (প্রায় 89,500 টাকা) আর 1,449 মার্কিন ডলার (প্রায় 1,103,800 টাকা)।

Advertisement

রেটিনা ডিসপ্লে সহ লঞ্চ হল নতুন iPad (10.2 ইঞ্চি), দাম ও স্পেসিফিকেশন দেখে নিন

Advertisement

iPhone 11 Pro আর iPhone 11 Pro Max স্পেসিফিকেশন

Apple জানিয়েছে iPhone 11 Pro আর iPhone 11 Pro Max কোম্পানির সবথেকে ‘শক্তিশালী' আর ‘উন্নত' স্মার্টফোন। এই দুই ফোনে iOS 13 অপারেটিং সিস্টেম চলবে। iPhone 11 Pro আর iPhone 11 Pro Max ফোনে রয়েছে একটি 5.8 ইঞ্চি আর 6.5 ইঞ্চি Super Retina XDR OLED ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে A13 Bionic চিপ। IP68 সার্টিফায়েড এই দুই ফোনে জল ও ধুলতে কোন ক্ষতি হবে না।

Advertisement

কবে লঞ্চ হবে iOS 13 আর iPadOS? জানিয়ে দিল Apple

iPhone 11 Pro আর iPhone 11 Pro Max ফোনের পিছনে থাকছে তিনটি করে ক্যামেরা। এই দুই ফোনের পিছনে একটি 12 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকছে। সাথে থাকছে একটি 12 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর একটি 12 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা। সেলফি তোলার জন্য iPhone 11 Pro আর iPhone 11 Pro Max ফোনে থাকছে 12 মেগাপিক্সেল ক্যামেরা।

স্ট্রিমিং সার্ভিসের দুনিয়ায় ঝড়, মাসে 99 টাকায় লঞ্চ হল Apple TV+

মাত্র 99 টাকায় কয়েকশো গেমের ডালি নিয়ে হাজির Apple Arcade

iPhone 11 Pro ফোনে iPhone XS এর থেকে 4 ঘন্টা বেশি ব্যাক আপ পাওয়া যাবে।  iPhone 11 Pro Max ফোনে iPhone XS Max এর থেকে 5 ঘন্টা বেশি ব্যাক আপ পাওয়া যাবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Lava Smart 4 Plus মাত্র 9,999 টাকায় বাজারে এল, এত সস্তায় কী কী ফিচার্স
  2. OnePlus Nord Buds 4 বাজেটে 52db ANC ও 54 ঘন্টা ব্যাটারি লাইফের সঙ্গে লঞ্চ হল
  3. Samsung Galaxy A27 5G মোট চারটি ক্যামেরার সঙ্গে লঞ্চ হল, 6 বছর Android আপগ্রেড পাবে
  4. সেলফির নিয়ম বদলে দিচ্ছে Oppo Reno 16 সিরিজ, অভিনব Bubble স্ক্রিনের সঙ্গে ভারতে আসছে
  5. অপেক্ষার অবসান, Nothing Phone 4b ফোনের ছবি প্রকাশ্যে, বাজেটে কী সুন্দর ডিজাইন!
  6. OpenAI আনল নিজেদের প্রথম AI চিপ Jalapeno, ক্ষমতা বাড়বে চ্যাটজিপিটির?
  7. Airtel গ্রাহকদের জন্য আনন্দের খবর, ফ্রি-তে মিলছে 8,500 টাকার রিওয়ার্ডস
  8. Moto Pad 70 ট্যাব 13 ইঞ্চির 3.5K স্ক্রিন, 10,200nAh ব্যাটারি, ও JBL স্পিকার-সহ ভারতে আসছে
  9. Redmi K90 Ultra: গরমের সমস্যা মিটবে, এবার ফোনের ভিতরে ফ্যান, মাসের শেষে আসছে রেডমির নতুন মডেল
  10. সুপারকারের আভিজাত্য নিয়ে ভারতে এল Infinix Note 60 Pro Pininfarinaএডিশন, এমন ফোন দেশে একটাই
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.