কম দামে কিনুন Apple এর সবচেয়ে সস্তা iPhone, পুজোর দু'মাস আগেই বিরাট ছাড়

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 29 জুলাই 2025 11:43 IST
হাইলাইট
  • iPhone 16e ফোনে সুপার রেটিনা 6.1 ইঞ্চি OLED ডিসপ্লে আছে
  • এটি 48 মেগাপিক্সেল সিঙ্গেল রিয়ার ক্যামেরা অফার করে
  • ফোনটিতে IP68 ডাস্ট-ওয়াটার রেজিট্যান্স রেটিং আছে

iPhone 16e লঞ্চের সময় 128 জিবি স্টোরেজের দাম ছিল 59,900 টাকা

Photo Credit: Apple

iPhone 16e বর্তমানে Apple-এর সবচেয়ে কম দামি স্মার্টফোন। এটি চলতি বছরের ফেব্রুয়ারিতে 59,900 টাকায় ভারতে লঞ্চ হয়েছিল। মূলত যাঁরা বাজেটের মধ্যে আইফোনের স্বাদ নিতে চান, তাঁদের জন্যই তৈরি হয়েছে এই মডেল। এখন খুশির খবর হল, সাধারণত iPhone 16e যে দামে বিক্রি হয়, তার থেকে অনেকটাই সস্তায় পাওয়া যাচ্ছে। বিজয় সেলস, অ্যামাজন ও ফ্লিপকার্টের মাধ্যমে বাম্পার ছাড়ে বিক্রি হচ্ছে। আইফোন মডেলটির সবথেকে বড় হাইলাইট A18 Bionic প্রসেসর। চিপটি TSMC-এর সেকেন্ড জেনারেশন 3 ন্যানোমিটার প্রসেসে নির্মিত। সঙ্গে 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও 12 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে।

iPhone 16e ডিসকাউন্ট অফার

iPhone 16e স্মার্টফোনের 128 জিবি স্টোরেজ ভার্সনের দাম Vijay Sales এর ওয়েবসাইটে 52,990 টাকা থেকে শুরু হচ্ছে। অন্যদিকে, 256 জিবি ও 512 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট দু'টি যথাক্রমে 61,990 টাকা এবং 78,990 টাকায় বিক্রি হচ্ছে। উল্লেখ্য, লঞ্চের সময় ফোনটির বেস 128 জিবি ভার্সনের দাম ছিল 59,900 টাকা। অন্যদিকে, 256 জিবি এবং 512 জিবি স্টোরেজের দাম যথাক্রমে 69,900 টাকা এবং 89,900 টাকা ছিল।

Vijay Sales এর পাশাপাশি দেশের আরও দু'টি জনপ্রিয় অনলাইন শপিং প্ল্যাটফর্মে আইফোন 16e এর দাম কমেছে। Amazon ফোনটির 128 জিবি এবং 512 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট যথাক্রমে 53,600 টাকা ও 84,100 টাকায় বিক্রি করছে। Flipkart হ্যান্ডসেটটির বেস 128 জিবি স্টোরেজ 54,990 টাকায় কেনার সুযোগ দিচ্ছে। এছাড়া, 256 জিবি ও 512 জিবি স্টোরেজ অপশন দু'টি যথাক্রমে 64,900 টাকা ও 84,900 টাকায় পাওয়া যাচ্ছে।

এগুলো লিস্টেড প্রাইড, তবে আপনি চাইলে আরও কম দামে কিনতে পারবেন। গ্রাহকরা নির্বাচিত ক্রেডিট কার্ডে 4,000 টাকা পর্যন্ত অতিরিক্ত ডিসকাউন্ট পেতে পারেন। আবার এক্সচেঞ্জ অফারের মাধ্যমে দাম আরও কমানো যেতে পারে। ডিসকাউন্ট বা অন্যান্য সুযোগ-সুবিধা সীমিত সময়ের জন্য থাকবে বলে আশা করা হচ্ছে। ফলে কিনতে চাইলে বেশি দেরি না করাই ভাল।

iPhone 16e স্পেসিফিকেশন

iPhone 16e একটি 48 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং 12 মেগাপিক্সেল সিঙ্গেল সেলফি ক্যামেরার সঙ্গে এসেছে। ফোনটিতে 6.1 ইঞ্চি সুপার রেটিনা XDR OLED স্ক্রিন রয়েছে যা 1,170x2,532 পিক্সেল রেজোলিউশন, 60 হার্টজ রিফ্রেশ রেট, HDR10, এবং সেরামিক শিল্ড গ্লাস প্রোটেকশন অফার করে। এটি কম্প্যাক্ট আকারের জন্য পরিচিত। হ্যান্ডসেটটি 3 ন্যানোমিটারের A18 চিপে চলে এবং 128 জিবি / 256 জিবি / 512 জিবি ইন্টারনাল স্টোরেজ অপশন রয়েছে। ধুলো ও জল প্রতিরোধের জন্য IP68 রেটিং বর্তমান। সবশেষে, এটি 4,005mAh ব্যাটারি পেয়েছে যা 8W ওয়্যার্ড চার্জিং এবং 7.5W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Light and compact design
  • Powerful Apple A18 SoC
  • Customisable Action Button
  • Good battery life
  • Bad
  • Low light camera performance is below average
  • Available in just two basic finishes
  • Large display notch with thick borders
  • 60Hz refresh rate display
  • Slow wireless and wired charging
 
KEY SPECS
Display 6.10-inch
Processor Apple A18
Front Camera 12-megapixel
Rear Camera 48-megapixel
RAM 8GB
Storage 128GB, 256GB, 512GB
OS iOS 18
Resolution 1170x2532 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. iQOO 15 Ultra বাজার কাঁপিয়ে লঞ্চ হল, 24GB র‍্যাম, 100W ফাস্ট চার্জিং, 144Hz ডিসপ্লে-সহ দুর্ধর্ষ ফিচার্স
  2. Airtel সুখবর শোনালো, আনলিমিটেড 4G ও 5G ডেটা এবার 28 দিনের রিচার্জ প্ল্যানে
  3. 3,000 টাকা ছাড়ে 200MP ক্যামেরার Redmi Note 15 Pro 5G সিরিজের সেল শুরু হল
  4. 8849 Tank X: এমন ফোন বিশ্বে প্রথম, ইন-বিল্ট প্রজেক্টর, 17600mAh ব্যাটারি, নাইট ভিশন ক্যামেরা, কী নেই!
  5. Nothing Phone 4a সিরিজ আসছে মার্চে, লঞ্চের তারিখ ফাঁস হল, থাকবে স্ন্যাপড্রাগন প্রসেসর
  6. Redmi K90 Ultra এর ফিচার্সে বড় চমক, থাকতে পারে 8500mAh ব্যাটারি, কুলিং ফ্যান, 100W ফাস্ট চার্জিং
  7. 2 বছর ওয়ারেন্টি ও 5000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্টের সাথে দুর্ধর্ষ ক্যামেরার Vivo X200T ফোনের সেল শুরু হল
  8. 50MP ট্রিপল ক্যামেরা ও দুর্দান্ত ফিচার্সের Nothing স্মার্টফোনে মিলছে লোভনীয় ছাড়, কিনবেন নাকি
  9. iQOO 15R ভারতের সবচেয়ে পাতলা 7600mAh ব্যাটারি ফোন হতে চলেছে
  10. Xiaomi, Redmi, ও Poco-এর একাধিক স্মার্টফোনে Android 16 এবং HyperOS 3 আপডেট আসছে, দেখুন তালিকা
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.