iPhone 17 Pro মাত্র 56,900 টাকায়, অবিশ্বাস্য অফার দিচ্ছে Reliance

লঞ্চ প্রাইসের থেকে অর্ধেক দামে iPhone 17 Pro ও iPhone 17 Pro Max কেনার সুযোগ দিচ্ছে Reliance Digital।

iPhone 17 Pro মাত্র 56,900 টাকায়, অবিশ্বাস্য অফার দিচ্ছে Reliance

Photo Credit: Apple

Reliance Digital brings the effective price of the iPhone 17 Pro to Rs. 56,990

হাইলাইট
  • Reliance Digital-এর অফারে iPhone 17 Pro মাত্র 56,990 টাকায় কেনা যাবে
  • iPhone 17 Pro Max-এর দামও 71,990 টাকায় নেমে আসবে
  • অফারের মধ্যে এক্সচেঞ্জ ভ্যালু, অতিরিক্ত এক্সচেঞ্জ বোনাস, ও ক্যাশব্যাক
বিজ্ঞাপন

iPhone 17 Pro মাত্র 56,990 টাকায়! শুনতে অসম্ভব লাগলেও বর্তমানে এমনই দামে কেনা যাচ্ছে Apple-এর গত বছরের ফ্ল্যাগশিপ স্মার্টফোন। আসলে Reliance Digital বিশেষ অফার ঘোষণা করেছে। স্টোরে সরাসরি পাওয়া ডিসকাউন্ট, পুরনো হ্যান্ডসেটের এক্সচেঞ্জ ভ্যালু, অতিরিক্ত এক্সচেঞ্জ বোনাস, ও ব্যাঙ্ক ক্যাশব্যাক মিলিয়ে ফোনের কার্যকর দাম 60,000 টাকার নিচে চলে এসেছে। একইভাবে টপ মডেল iPhone 17 Pro Max-এও বিশাল ছাড় মিলবে। সমস্ত অফার অর্ন্তভুক্ত করে এটি 71,990 টাকায় কেনা যাবে। প্রসঙ্গত, iPhone 17 Pro ও iPhone 17 Pro Max ভারতে লঞ্চের সময় দাম ছিল যথাক্রমে 1,34,900 টাকা এবং 1,49,900 টাকা। অর্থাৎ রিলায়েন্স ডিজিটাল অর্ধেক দামে কেনার সুযোগ দিচ্ছে।

iPhone 17 Pro ও iPhone 17 Pro Max ডিসকাউন্ট অফার

রিলায়েন্স ডিজিটাল আইফোন 17 প্রো-এর 256 জিবি স্টোরেজ অপশনে 9,910 টাকা সরাসরি ছাড় দিচ্ছে। ফলে দাম 1,24,990 টাকায় নেমে আসছে। পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করলে সর্বোচ্চ 55,000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ডিসকাউন্ট পাওয়া যাবে। এছাড়াও, অতিরিক্ত 10,000 টাকা এক্সচেঞ্জ বোনাস ও 3,000 টাকা ব্যাঙ্ক ক্যাশব্যাক অফার থাকছে। সব অফার মিলিয়ে ফোনের কার্যকর দাম 56,900 টাকায় নেমে আসবে।

রিলায়েন্স ডিজিটাল জানিয়েছে, নতুন অফারে iPhone 15 Pro-এর ভিত্তিতে এক্সচেঞ্জ ভ্যালু হিসাব করা হয়েছে। তাই কোন মডেল এক্সচেঞ্জ করা হচ্ছে ও সেটির অবস্থা কেমন, তার উপর চূড়ান্ত এক্সচেঞ্জ ভ্যালু নির্ভর করবে। সংস্থা iPhone 17 Pro Max-এর 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টেও একই ধরনের ডিসকাউন্ট অফার করছে।

আইফোনের টপ মডেলে 9,910 টাকার ইন-স্টোর ছাড়, 55,000 টাকার এক্সচেঞ্জ ভ্যালু, 10,000 টাকার এক্সচেঞ্জ বোনাস, এবং 3,000 টাকার ব্যাঙ্ক ক্যাশব্যাক মিলিয়ে ফোনের কার্যকর দাম 71,990 টাকায় নেমে আসবে। মনে রাখবেন, কে কত টাকা ডিসকাউন্ট পাবেন, তা নির্ভর করবে অফারের লভ্যতা ও এক্সচেঞ্জ করা ফোনের উপর। তাই কেনার আগে প্রযোজ্য শর্তাবলি দেখে নেওয়া উচিত।

প্রসঙ্গত, সেপ্টেম্বর 9 Apple-এর "সারপ্রাইজ এন্ড শাইন" ইভেন্টে লঞ্চ হয়েছে iPhone 18 Pro সিরিজ। iPhone 18 Pro ভারতে 1,64,900 টাকায় (256 জিবি) থেকে পাওয়া যাচ্ছে। ফোনের 512 জিবি, 1 টিবি, ও 2 টিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য যথাক্রমে 1,89,000 টাকা, 2,39,900 টাকা, এবং 3,14,900 টাকা। 

অন্য দিকে, iPhone 18 Pro Max-এর 256 জিবি স্টোরেজ 1,79,900 টাকায় বিক্রি হচ্ছে। 512 জিবি, 1 টিবি, এবং 2 টিবি স্টোরেজ অপশনের মূল্য যথাক্রমে 2,04,900 টাকা, 2,54,900 টাকা, ও 3,29,900 টাকা। Apple দুটি ফোনই সিলভার, গ্লেসিয়ার, ব্ল্যাক, এবং বার্গান্ডি কালার অপশনে সেল করছে। 

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 স্মার্টফোনের দাম কত হবে? লঞ্চের আগেই ফাঁস তথ্য
  2. আগামী সপ্তাহে লঞ্চের আগেই প্রকাশ্যে Oppo K14 Plus 5G স্মার্টফোনের দাম
  3. Redmi 17C 5G পয়লা অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে, নজরকাড়া ডিজাইন ও ফিচার
  4. Vivo S2 FE ভারতে আসছে 6 অক্টোবর, থাকবে 10,000mAh-এর বিশাল ব্যাটারি
  5. Flipkart BBD সেলের আগেই স্মার্টফোন মিলছে সস্তায়, দাম শুরু মাত্র এই টাকায়
  6. Xiaomi 18 Pro প্রথমবার দেশে আসছে, ডুয়াল 200MP ক্যামেরা ও দুটো ডিসপ্লে থাকবে
  7. 15,000 টাকার মধ্যে নতুন 5G স্মার্টফোন আনছে Lava, লঞ্চের আগেই ফিচার ফাঁস
  8. 20,000 টাকা সস্তায় iPad Air M4, বড় অফারের ইঙ্গিত Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে
  9. Ray-Ban Meta Gen 3: ভারতে লঞ্চ হল মেটার অত্যাধুনিক স্মার্ট AI চশমা
  10. iPhone 17 Pro মাত্র 56,900 টাকায়, অবিশ্বাস্য অফার দিচ্ছে Reliance
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »