iPhone Ultra ভাঙলে মাথায় হাত! শুধু স্ক্রিন বদলাতেই 1 লাখের বেশি খরচ হতে পারে

Apple ফোল্ডেবল আইফোনের জন্য যে অত্যাধুনিক হার্ডওয়্যার তৈরি করছে, সেটিই আকাশছোঁয়া রিপেয়ার খরচের কারণ হতে পারে।

iPhone Ultra ভাঙলে মাথায় হাত! শুধু স্ক্রিন বদলাতেই 1 লাখের বেশি খরচ হতে পারে

Photo Credit: Samsung

Apple's foldable iPhone might compete with Samsung Galaxy Z Fold 8 (pictured)

হাইলাইট
  • iPhone Ultra স্ক্রিন পাল্টাতে লাখ টাকার বেশি খরচ হতে পারে
  • Samsung-এর ফোল্ডেবল ডিসপ্লে প্যানেল ব্যবহার করতে পারে Apple
  • ফোল্ডেবল আইফোনের সঙ্গে Apple Pencil সাপোর্ট নাও মিলতে পারে
বিজ্ঞাপন

Apple চলতি বছর তাদের প্রথম ফোল্ডেবল আইফোন লঞ্চ করবে, যাকে বলা হচ্ছে iPhone Ultra। আগামী সেপ্টেম্বর 9 "সারপ্রাইজ এন্ড শাইন" ইভেন্টে iPhone 18 Pro সিরিজের সঙ্গে ফোল্ডিং ডিভাইসটি লঞ্চ হতে পারে। iPhone Ultra এখনও পর্যন্ত সংস্থার সবচেয়ে দামি ফোন হবে বলে শোনা যাচ্ছে। আবার ভাঁজযোগ্য ডিসপ্লে এবং বিভিন্ন জটিল যন্ত্রাংশ থাকার কারণে মেরামত করার খরচও আকাশছোঁয়া হতে পারে। নতুন রিপোর্ট সেই দিকেই ইঙ্গিত করছে। শুনলে চমকে যাবেন, শুধু ডিসপ্লে পাল্টাতেই লাখ টাকার বেশি খরচ হতে পারে। আরও জানা গিয়েছে, এটি Apple Pencil স্টাইলাস সাপোর্ট ছাড়াই বাজারে আসতে পারে।

iPhone Ultra স্ক্রিন রিপেয়ার খরচ 1,000 ডলারের বেশি হতে পারে

ম্যাক অবজার্ভারের রিপোর্টে বলা হয়েছে, ফোল্ডেবল আইফোন বা আইফোন আল্ট্রার ভিতরের স্ক্রিন রিপেয়ার করতে প্রায় 850 গ্রেট ব্রিটেন পাউন্ড খরচ হতে পারে। এটি ভারতীয় মুদ্রায় 1,10,000 টাকার সমান এবং আমেরিকান ডলারে প্রায় 1,115। অর্থাৎ, ফোল্ডিং ডিসপ্লে ক্ষতিগ্রস্ত হলে শুধু স্ক্রিন রিপ্লেসমেন্ট খরচই প্রায় একটি প্রিমিয়াম ফোনের সমান হবে।

Apple তাদের Foldable iPhone মডেলের জন্য যে অত্যাধুনিক হার্ডওয়্যার তৈরি করছে, সেটিই এত বেশি মেরামতির খরচের অন্যতম কারণ হবে বলে মনে করা হচ্ছে। Samsung ফোল্ডেবল ডিসপ্লে প্যানেল সরবরাহ করছে বলে জানা গিয়েছে। তবে মার্কিন টেক জায়ান্টটি নিজস্ব হিঞ্জ ডিজাইন ব্যবহার করছে।

মার্ক গারম্যানের দাবি, অ্যাপল শুরুর দিকে ফোল্ডেবল ফোনের সঙ্গে একটি বিশেষ অ্যাপল পেনসিল লঞ্চের পরিকল্পনা করেছিল। স্টাইলাসের জন্য প্রোটোটাইপও পরীক্ষা হয়। এটি ফোনের ফোল্ডেবল অংশের পাশে চুম্বকের মতো আটকে যাওয়ার ডিজাইন করা হয়েছিল। কিন্তু অ্যাক্সেসরিটি লঞ্চ নাও হতে পারে। এর পিছনে একাধিক কারণ রয়েছে।

Apple Pencil-কে iPhone Ultra-এর পাশে লাগানোর নকশা নিয়ে কিছু সমস্যা দেখা গিয়েছিল। ফোনের পাশে স্টাইলাস অ্যাটাচ করা থাকলে পেন্সিল ব্যবহার না করে ফোন খোলার সময় সেটি কিছুটা অসুবিধাজনক হয়ে উঠতে পারে।

এছাড়াও, সাধারণ স্মার্টফোনের তুলনায় ফোল্ডেবল ফোনের ডিসপ্লে নরম এবং বেশি সেন্সিটিভ। তাই ভিতরের স্ক্রিনের উপর স্টাইলাস দিয়ে কাজ করলে দাগ পড়ার ঝুঁকি থাকতে পারে। ফলে কোম্পানি পেন্সিল সাপোর্ট দেওয়ার আগের পরিকল্পনা থেকে সরে আসার দাবি করা হয়েছে।

Apple-এর প্রথম ফোল্ডিং আইফোনে Galaxy Z Fold 8-এর মতো ওয়াইড ফোল্ডেবল ডিজাইন থাকতে পারে। দাম হতে পারে 2,000 ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় 1,90,000 টাকা। লঞ্চ ইভেন্ট আগামী বুধবার ভারতীয় সময় রাত 10:30টায় শুরু হবে। অ্যাপলের অফিসিয়াল ইউটিউব চ্যানেল, অ্যাপল টিভি, ও অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অনুষ্ঠান সরাসরি সম্প্রচার হবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. ফেসবুকে ভোলবদল, অ্যালগরিদম পাল্টে দেখতে পাবেন পছন্দের পোস্ট ও রিলস
  2. Oppo Pad Mini ম্যাট ডিসপ্লে এডিশন ও Enco X4 আগামী সপ্তাহে ভারতে লঞ্চ
  3. Samsung পুজোয় বাম্পার অফার আনল, কেনাকাটা করলে দেড় লাখের AI টিভি ফ্রি
  4. Android 17 ভিত্তিক ColorOS 17 লঞ্চ হল, Oppo, Realme, ও OnePlus ফোনে কবে আপডেট আসবে দেখুন
  5. Itel City 300 5G: 15,000 টাকার মধ্যে 5G স্মার্টফোন বাজারে আনল আইটেল
  6. পুজোর মুখে Google এর বড় ঘোষণা, রিওয়ার্ড বাড়ল Flex ক্রেডিট কার্ডে
  7. 202 টাকায় 32 দিন মেয়াদ, 1 লাখের ফ্রি ইন্সুরেন্স, BSNL আনল নয়া রিচার্জ প্ল্যান
  8. Apple TV 4K (4th Gen) ও HomePod Mini 2 ভারতে এল, জানুন দাম-ফিচার্স
  9. Apple HomeView: লঞ্চ হল অ্যাপলের প্রথম স্মার্ট ডিসপ্লে, ভিডিও কল ও গান থেকে বাড়ির নিয়ন্ত্রণ এক পর্দায়
  10. WhatsApp স্টিকারে অডিও যোগ করার সুবিধা আসছে, চ্যাট হবে আরও মজাদার
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »