ভারতীয় ব্র্যান্ড Lava ইংল্যান্ডে স্মার্টফোন লঞ্চ করছে, প্রথম মডেলের টিজার প্রকাশ হল

Lava Agni 4-এর মতো আসন্ন Lava Agni 4N একইরকম স্পেসিফিকেশন ও ফিচার্সে সজ্জিত থাকতে পারে।

ভারতীয় ব্র্যান্ড Lava ইংল্যান্ডে স্মার্টফোন লঞ্চ করছে, প্রথম মডেলের টিজার প্রকাশ হল

Photo Credit: Lava

Lava Agni 4 (pictured) could be launched in the UK as Lava Agni 4N

হাইলাইট
  • Lava Agni 4N শীঘ্রই যুক্তরাজ্যে লঞ্চ হতে চলেছে
  • টিজার ছবিতে পিল আকৃতির ক্যামেরা মডিউলের মধ্যে দুটি সেন্সর দেখা গিয়েছে
  • Lava Agni 4-এর ভারতীয় মডেল আর্ন্তজাতিক বাজারে Agni 4N নামে লঞ্চ হতে পারে
বিজ্ঞাপন

ভারতীয় স্মার্টফোন ব্র্যান্ড Lava যুক্তরাজ্যে ব্যবসা শুরু করতে চলেছে। সংস্থাটি Agni লাইনআপের হাত ধরে ইংল্যান্ডে প্রবেশ করছে। Lava এখনও লঞ্চের তারিখ ঘোষণা করেনি। কিন্তু যুক্তরাজ্যের মার্কেটে তাদের প্রথম মডেলের নাম প্রকাশ করেছে, যা হল Lava Agni 4N। কোম্পানির UK ওয়েবসাইটে আসন্ন স্মার্টফোনের একটি মাইক্রোসাইট লাইভ হয়েছে। টিজার ছবিতে পিল-শেপড ক্যামেরা মডিউল দেখা গিয়েছে, যার ভিতরে দুটি সেন্সর রয়েছে। শোনা যাচ্ছে, Lava Agni 4 মডেলের ভারতীয় ভ্যারিয়েন্ট আর্ন্তজাতিক বাজারে Agni 4N নামে লঞ্চ হওয়ার সম্ভাবনা। ফলে দুই ফোনে একইরকম হার্ডওয়্যার দেখা যেতে পারে।

Lava Agni 4N যুক্তরাজ্যে শীঘ্রই লঞ্চ হচ্ছে

Lava Agni 4-এর মতো Lava Agni 4N একইরকম স্পেসিফিকেশন ও ফিচার্সে সজ্জিত থাকতে পারে। জানিয়ে রাখি, ভারতীয় ভ্যারিয়েন্ট গত বছর নভেম্বর মাসে এ দেশে লঞ্চ হয়েছিল। ফোনটিতে 6.67 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট 2,400 নিট পিক ব্রাইটনেস, এবং 1.5K রেজোলিউশন সাপোর্ট করে। ফোনের সামনে 1.7 মিমি সমান বেজেল সহ অ্যালুমিনিয়াম মেটাল ফ্রেম এবং পিছনে ম্যাট AG গ্লাস আছে।

লাভা অগ্নি 4-এর ব্যাক প্যানেলে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)- সহ 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও 8 মেগাপিক্সেল আলট্রাওয়াইড লেন্স আছে। সেলফি এবং ভিডিও কলের জন্য, 50 মেগাপিক্সেল সিঙ্গেল ক্যামেরা বর্তমান। সামনের এবং পিছনের উভয় ক্যামেরা 4K ভিডিও শুট করতে সক্ষম।

Lava Agni 4 শক্তিশালী MediaTek Dimensity 8350 প্রসেসর দ্বারা চালিত, যা 8 জিবি র‍্যাম এবং 256 জিবি UFS 4.0 স্টোরেজের সঙ্গে যুক্ত। এতে 16 জিবি ভার্চুয়াল র‍্যাম (8 জিবি + 8 জিবি) সাপোর্ট আছে। হ্যান্ডসেটের তাপমাত্রা কন্ট্রোল করার জন্য 4,300 বর্গমিমি ভেপার চেম্বার লিকুইড কুলিং সিস্টেম রয়েছে।

লাভার এই ফোনে 5,000mAh ব্যাটারি ও 66W ফাস্ট চার্জিং সাপোর্ট আছে। এটি 51 মিনিটে 0 থেকে 100 শতাংশ চার্জ হতে সক্ষম।ডিভাইসটি Vayu AI, IP64 রেটিং, IR ব্লাস্টার, X-Axis লিনিয়ার মোটর, ও একাধিক কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক ফিচার্স অফার করে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক
#সর্বশেষ খবর
  1. ভারতীয় ব্র্যান্ড Lava ইংল্যান্ডে স্মার্টফোন লঞ্চ করছে, প্রথম মডেলের টিজার প্রকাশ হল
  2. প্রায় 5,500 টাকা সস্তায় বিক্রি হচ্ছে দুর্দান্ত ফিচার্সের Samsung 5G ফোন, অফার শেষ হওয়ার আগেই কিনে ফেলুন
  3. WhatsApp-এর জন্য দ্রুত কমে ফোনের স্টোরেজ, এই সেটিংসেই লুকিয়ে মুশকিল আসান
  4. Census 2027: অনলাইনে জনগণনার ফর্ম কীভাবে পূরণ করবেন? শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ পদ্ধতি জেনে নিন
  5. Samsung Galaxy F70 Pro 5G সস্তায় সেরা ফিচার্সের সঙ্গে লঞ্চ হল ভারতে, 2032 সাল পর্যন্ত পাবে আপডেট
  6. 250 টাকার মধ্যে আনলিমিটেড 5G-এর মজা Jio-র সবচেয়ে সস্তা এই 5 রিচার্জ প্ল্যানে
  7. 4,000 টাকা ছাড়ে মিলছে 50MP সেলফি ক্যামেরা ও দুর্দান্ত প্রসেসরের Vivo ফোন
  8. ফ্রি NetFlix থেকে Prime Video, সস্তায় Vi, Jio, ও Airtel-এর সেরা OTT প্ল্যানের খোঁজ
  9. Liquid Computer: জল দিয়েই চলবে কম্পিউটার? জার্মান গবেষকদের নতুন প্রযুক্তি বদলে দিতে পারে ভবিষ্যৎ!
  10. 7,000 টাকা ছাড়ে দুর্দান্ত ফিচার্সের Oppo স্মার্টফোন কেনার সুযোগ, পয়লা আগস্টে ধামাকা অফার
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »