আজ Lenovo Z6 Pro লঞ্চ লাইভ দেখুন এখানে: সম্ভাব্য দাম ও স্পেসিফিকেশন

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 23 এপ্রিল 2019 10:31 IST
হাইলাইট
  • মঙ্গলবার চিনে লঞ্চ হবে Lenovo Z6 Pro
  • এই ফোনে রয়েছে Snapdragon 855 চিপসেট
  • ডিসপ্লের নীচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার

Lenovo Z6 Pro ফোনে থাকছে Snapdragon 855 চিপসেট

মঙ্গলবার লঞ্চ হবে Lenovo –র নতুন ফ্ল্যাগশিপ ফোন Lenovo Z6 Pro। এই ফোনে থাকছে লেটেস্ট Snapdragon 855 চিপসেট। সাথে থাকছে লিকুইড কুলিং সিস্টেম, 4,000 mAh ব্যাটারি, 512GB পর্যন্ত স্টোরেজ। মঙ্গলবার চিনে এই ফোন লঞ্চ করবে Lenovo।

আজ ভারতীয় সময় দুপুর 11 টা 30 মিনিটে Lenovo Z6 Pro লঞ্চ ইভেন্ট শুরু হবে। সোশ্যাল মিডিয়ায় এই ইভেন্ট সরাসরি সম্প্রচার করবে কোম্পানি। Lenovo Z6 Pro লঞ্চ সরাসরি দেখতে এখানে ক্লিক করুন

লঞ্চের আগেই এই ফোন সম্পর্কে একাধিক তথ্য সামনে এনেছে Lenovo। কোম্পানি জানিয়েছে Z6 Pro ফোনে কম্পিউটারের মতো কুলিং সিস্টেম ব্যবহার হয়েছে। এর সাথেই থাকছে 12GB RAM।

Lenovo Z6 Pro স্পেসিফিকেশন

Lenovo Z6 Pro তে থাকবে একটি 6.39 ইঞ্চি ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে Snapdragon 855 চিপসেট। এই ফোনের পিছনে থাকবে চারটি ক্যামেরা। এই ক্যামেরায় থাকবে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। রিয়ার ক্যামেরায় থাকছে একটি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আর ছয় অ্যাক্সিস ইমেজ স্টেবিলাইজেশান। এছাড়াও ক্যামেরায় থাকছে HDR মোড আর আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স সাপোর্ট।

Lenovo Z6 Pro ফোনের ভিতরে থাকছে একটি 4,000 mAh ব্যাটারি। এই ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির ZUI 11 স্কিন। Lenovo Z6 Pro তে থাকছে Dolby Audio সাপোর্ট।  

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Nothing-এর ডিজাইন, পিছনে ডিসপ্লে, ব্যাটারি 8,000mah, 1,500 টাকা ছাড়ে শুরু Pova 8 ফোনের সেল
  2. Vivo Y6e 5G বাজেটে 6500mAh ব্যাটারি ও 120Hz ডিসপ্লের সাথে লঞ্চ হল, দাম জেনে নিন
  3. Amazon Prime Day Sale 2026: শুরু হচ্ছে অ্যামাজনের মেগা সেল, সস্তায় ফোন থেকে ল্যাপটপ, জামাকাপড়
  4. WhatsApp খুলতে হবে না, চ্যাটেও ঢুকতে হবে না, তাও পাঠানো যাবে ভয়েস মেসেজ, কীভাবে জেনে নিন
  5. AI বিপ্লবের সূচনা করেও চাপে ChatGPT, 110 কোটি ইউজার থাকলেও বাড়ছে উদ্বেগ
  6. Oppo Reno 15A দুর্দান্ত 50MP সেলফি ক্যামেরা ও বিশাল 7,000mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল
  7. OnePlus 15R: ওয়ানপ্লাসের নতুন চমক, 16GB র‍্যামের স্মার্টফোন আনল দেশে
  8. Realme P4R 5G: 2,000 টাকার বেশি ছাড়, দেশের সবচেয়ে সস্তা 8,000mAh ব্যাটারির ফোনের বিক্রি শুরু হল
  9. OnePlus N6: কম দামের স্মার্টফোনেও এবার 8,000mAh ব্যাটারি, মাসশেষে বড় চমক আনছে ওয়ানপ্লাস
  10. আইফোনের কুড়িতম জন্মদিনে Apple-এর চমক, ক্যামেরাযুক্ত AirPods ও স্পেশাল iPhone আসতে পারে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.