কোথায় পাওয়া যাবে Mi 10? জানিয়ে দিল Xiaomi

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 7 মে 2020 17:34 IST
হাইলাইট
  • Mi 10 -এ Snapdragon 865 চিপসেট থাকবে
  • এই ফোনে 108 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে
  • একই সঙ্গে ভারতে আসছে Mi Box

শুক্রবার ভারতে আসছে Mi 10

8 মে লঞ্চ হবে Mi 10। এবার Xiaomi জানিয়েছে ভারতে শুধুমাত্র Amazon.in থেকে Mi 10 পাওয়া যাবে। লঞ্চের একদিন আগে এই ঘোষণা করেছে চিনের সংস্থাটি। সম্প্রতি চিনে লঞ্চ হয়েছিল Mi 10 ও Mi 10 Pro। এই দুই ফোনেই রয়েছে 108 মেগাপিক্সেল ক্যামেরা। যদিও ভারতে শুধুমাত্র Mi 10 লঞ্চ করবে Xiaomi।

শুক্রবার অনলাইন লাইভ স্ট্রিমে ভারতে এই ফোন লঞ্চ করবে Xiaomi। চিনে Mi 10 -এর দাম শুরু হচ্ছে 3,999 ইউয়ান (প্রায় 40,000 টাকা) থেকে। ভারতে এই ফোনের দাম সম্পর্কে উচ্চবাচ্য করেনি Xiaomi।

Mi 10 স্পেসিফিকেশন

ডুয়াল সিম Mi 10 -এ Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI 11 স্কিন চলবে। এই ফোনে রয়েছে একটি 6.67 ইঞ্চি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লেতে থাকছে 90 Hz রিফ্রেশ রেট ও 180Hz টাচ রেসপন্স। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 865 চিপসেট, 12GB পর্যন্ত LPDDR5 RAM ও 256GB পর্যন্ত UFS 3.0 স্টোরেজ।

Mi 10 -এর পিছনে চারটি ক্যামেরা রয়েছে। এই ক্যামেরায় 108 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর রয়েছে। সঙ্গে রয়েছে 13 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও দুটি 2 মেগাপিক্সেল সেন্সর। এই ক্যামেরায় থাকছে 8K ভিডিও রেকর্ডিং সাপোর্ট। সেলফি তোলার জন্য Mi 10 -এ 20 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে।

6,000 টাকা সস্তা হল OnePlus 7T Pro

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

Mi 10 -এর ভিতরে রয়েছে 4,780 mAh ব্যাটারি, সঙ্গে রয়েছে 30W ফাস্ট চার্জ ও 30W ওয়্যারলেস চার্জ সাপোর্ট।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Attractive design
  • Very good performance
  • Fast wireless charging
  • Good camera performance
  • Vivid 90Hz display
  • Speedy face recognition
  • Bad
  • Fingerprint unlock isn’t quick
  • Gets hot easily
  • No IP rating
 
KEY SPECS
Display 6.67-inch
Processor Qualcomm Snapdragon 865
Front Camera 20-megapixel
Rear Camera 108-megapixel + 13-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 4780mAh
OS Android 10
Resolution 1080x2340 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. OpenAI আনছে AI স্মার্টফোন Android ও iOS ছাড়িয়ে ভবিষ্যতের দুনিয়া দেখবে বিশ্ব
  2. গরমে সারাক্ষণ ফ্যান চালালে কত টাকার বিদ্যুৎ খরচ হয়? জানলে চমকে উঠবেন
  3. Jio গ্রাহকদের জন্য জরুরি সতর্কবার্তা, বন্ধ হতে পারে সিম, এখনই জানুন কী করবেন
  4. XChat: হোয়াটসঅ্যাপকে টেক্কা দিতে লঞ্চ হল ইলন মাস্কের এক্সচ্যাট মেসেজিং অ্যাপ, কি কি ফিচার দেখুন
  5. নতুন Redmi ফোনের সেল শুরু, 120Hz ডিসপ্লে ও 6300mAh ব্যাটারি মাত্র 10499 টাকায়
  6. Meta লঞ্চ করল নতুন সোশ্যাল মিডিয়া অ্যাপ Instants, ইনস্টাগ্রাম ও ফেসবুক থেকে কতটা আলাদা
  7. Redmi Note 17 Pro Max অসাধারণ 200MP ক্যামেরা ও বিশাল 10000mAh+ ব্যাটারির সাথে লঞ্চ হতে পারে
  8. Google-এর এক আপডেটে বদলে গেল Android স্মার্টফোন, আর লাগবে বা OTP
  9. Vivo Y6 5G বিশাল 7200mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা নিয়ে লঞ্চ হল, দাম-ফিচার্স জেনে নিন
  10. 12,000 টাকার মধ্যে 6 জিবি র‍্যামের Bold স্মার্টফোন আনল দেশীয় কোম্পানি Lava
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.