20MP পপ-আপ সেলফি ক্যামেরা সহ লঞ্চ হল Mi 9T

বিজ্ঞাপন
Gaurav Shukla, আপডেট: 13 জুন 2019 08:20 IST
হাইলাইট
  • Xiaomi Mi 9T ফোনে থাকবে পপ-আপ সেলফি ক্যামেরা
  • তিনটি রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন
  • একই সাথে লঞ্চ হয়েছে Mi Smart Band 4

Mi 9T ফোনে থাকছে 4,000 mAh ব্যাটারি

অনেক দিন ধরেই একের পর এক টিজার লঞ্চ করছিল Xiaomi। অবশেষে লঞ্চ হল Mi 9T। সম্প্রতি চিনে লঞ্চ হরেছিল Redmi K20। সেই ফোনের নাম বদলে ইউরোপে লঞ্চ হয়েছে নতুন Mi 9T। বুধবার মাদ্রিদে এই ইভেন্টে এই ফোন লঞ্চ করেছে Xiaomi। Mi 9T এর সাথেই এই অনুষ্ঠানে Mi Band 4 লঞ্চ করেছে চিনের কম্পানিটি। মঙ্গলবার চিনে লঞ্চ হয়েছিল এই স্মার্ট ব্যান্ড। একই সাথে লঞ্চ হয়েছে একটি ইলেকট্রিক স্কুটার আর একটি ট্রু ওয়্যারলেস ইয়ারফোন।

Mi 9T এর দাম

একাধিক স্টোরেজ ও মেমোরি ভেরিয়েন্টে পাওয়া যাবে Mi 9T। স্পেনে এই ফোনের দাম শুরু হচ্ছে 329 ইউরো (প্রায় 25,900 টাকা) থেকে। 17 জুন বিক্রি শুরু হবে এই স্মার্টফোন। 128GB ভেরিয়েন্ট কিনতে 369 ইউরো (প্রায় 29,000 টাকা) খরচ হবে।

Advertisement

Mi 9T স্পেসিফিকেশন

ডুয়াল সিম Mi 9T  ফোনে Android 9.0 Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির MIUI 10  স্কিন। ফোনের ভিতরে রয়েছে 6.39 ইঞ্চি AMOLED FHD+ ডিসপ্লে। ডিসপ্লের নীচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 730 চিপসেট, 6GB RAM আর 128GB  স্টোরেজ।

ছবি তোলার জন্য Mi 9T ফোনের পিছনে রয়েছে তিনটি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় রয়েছে 48 মেগাপিক্সেল সেন্সার। সাথে রয়েছে 13 মেগাপিক্সেল ওয়্যাইড অ্যাঙ্গেল ক্যামেরা। আর একটি 8 মেগাপিক্সেল সেন্সার। সেলফি তোলার জন্য এই ফোনে রয়েছে একটি 20 মেগাপিক্সেল পপ-আপ ক্যামেরা।

Mi 9T  ফোনে রয়েছে একটি 4,000 mAh ব্যাটারি। সাথে রয়েছে 18W ফাস্ট চার্জ সাপোর্ট। কানেক্টিভিটর জন্য রয়েছে Wi-Fi 802.11ac, Bluetooth 5.0, GPS, NFC। USB Type-C পোর্ট আর 3.5 মিমি হেডফোন জ্যাক।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Apple TV 4K (4th Gen) ও HomePod Mini 2 ভারতে এল, জানুন দাম-ফিচার্স
  2. Apple HomeView: লঞ্চ হল অ্যাপলের প্রথম স্মার্ট ডিসপ্লে, ভিডিও কল ও গান থেকে বাড়ির নিয়ন্ত্রণ এক পর্দায়
  3. WhatsApp স্টিকারে অডিও যোগ করার সুবিধা আসছে, চ্যাট হবে আরও মজাদার
  4. 50 হাজারে 16GB র‍্যামের দুর্দান্ত Asus AI ল্যাপটপ, Flipkart সেলে অবিশ্বাস্য অফার
  5. দারুণ খবর, UPI পেমেন্টে এখনই বসছে না মাসুল, স্বস্তির নিঃশ্বাস আমজনতার
  6. Muse Wonder: মেটার প্রথম ফ্রন্টিয়ার AI মডেল রিলিজ হল, ওপেনএআই ও অ্যানথ্রপিক-কে দেবে টেক্কা
  7. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চের তারিখ ঘোষণা হল, প্রথমবার দেশে তিনটি 200MP ক্যামেরার ফোন
  8. 50,000 টাকার মধ্যে ভাল ল্যাপটপ চাই? Amazon ও Flipkart দিচ্ছে বাম্পার ছাড়
  9. OnePlus 16 ঝড় তুলে লঞ্চ হল, 185Hz গেমিং ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা, 9,000mAh ব্যাটারি রয়েছে
  10. Oppo Pad Mini এবং Enco X4 শীঘ্রই আসছে ভারতে, ফিচার্স প্রকাশ করা হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.