ভারতকে বিশ্বের ইলেকট্রনিক্স হাব বানাতে 62,500 কোটি টাকার MPMS প্রকল্পে সিলমোহর

মোবাইল ফোন ম্যানুফ্যাকচারিং স্কিম (MPMS)-এর মেয়াদকালে ভারতে প্রায় 39 লাখ কোটি টাকা মূল্যের মোবাইল ফোন উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে।

ভারতকে বিশ্বের ইলেকট্রনিক্স হাব বানাতে 62,500 কোটি টাকার MPMS প্রকল্পে সিলমোহর

Photo Credit: Vivo

India is the world’s second largest mobile phone manufacturer

হাইলাইট
  • কেন্দ্র মোবাইল ফোন ম্যানুফ্যাকচারিং স্কিমে 62,500 কোটি টাকা বরাদ্দ করেছে
  • সরকারের আশা MPMS প্রকল্পের মাধ্যমে প্রায় 60,000 কর্মসংস্থান হবে
  • প্রকল্পটি ভারতের ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং শিল্পকে আরও মজবুত করবে
বিজ্ঞাপন

ভারতের বৈদ্যুতিন পণ্য উৎপাদন শিল্পখাতকে আরও মজবুত করতে সরকার বিরাট সিদ্ধান্ত নিল। কেন্দ্রীয় মন্ত্রিসভা বুধবার মোবাইল ফোন ম্যানুফ্যাকচারিং স্কিম (MPMS) প্রকপ্লে অনুমোদন দিয়েছে ও 62,500 কোটি টাকার বরাদ্দ ঘোষণা করেছে। সরকার অনুমান করছে, এই নয়া প্রকল্পের মাধ্যমে প্রায় 60,000 সরাসরি কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। কেন্দ্রের লক্ষ্য দেশের সাপ্লাই চেন আরও শক্তিশালী করা, স্বদেশী প্রযুক্তির উন্নয়ন, ও বিশ্ববাজারে প্রতিযোগিতামূলক ব্র্যান্ড গড়ে তোলা। বর্তমানে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ফোন উৎপাদনকারী দেশ। দেশে ব্যবহৃত 99 শতাংশ মোবাইল ফোন এখন ভারতের মাটিতেই তৈরি হয়। এই সাফল্যের উপর ভিত্তি করে মোবাইল ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিকে আরও উচ্চ পর্যায়ে নিয়ে যেতে MPMS প্রকল্প চালু করেছে ভারত সরকার।

মোবাইল ফোন ম্যানুফ্যাকচারিং স্কিমে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক জানিয়েছে, মোবাইল ফোন ম্যানুফ্যাকচারিং স্কিম বা এমপিএমএস প্রকল্পের মেয়াদ পাঁচ বছর। এটি 2026-27 অর্থবর্ষ থেকে শুরু হয়ে 2030-31 অর্থবর্ষ পর্যন্ত চলবে। সরকার আশা রাখছে, এই সময়ের মধ্যে ভারতে প্রায় 39 লাখ কোটি টাকা মূল্যের মোবাইল ফোন উৎপাদন হবে। দেশ থেকে অন্যান্য মার্কেটে ফোন রপ্তানির পরিমাণ বৃদ্ধি পাবে।

জানিয়ে রাখি, প্রোডাকশন লিঙ্কড ইনসেনটিভ স্কিম বা (পিএলআই) শেষ হওয়ার ক'মাস পর মোবাইল ফোন ম্যানুফ্যাকচারিং স্কিম চালু হল। সরকার আগের প্রকল্পে উৎপাদনের ভিত্তিতে মোবাইল এবং ইলেকট্রনিক্স পণ্য নির্মাতাদের ভর্তুকি দিত। এই নতুন স্কিমেও নির্মাতাদের জন্য একাধিক আর্থিক প্রণোদনার ব্যবস্থা রাখা হয়েছে।

জানা গিয়েছে, মোবাইল ফোন ম্যানুফ্যাকচারিং স্কিমের অধীনে নির্মাতারা যোগ্য মোবাইল ফোন বিক্রির উপর 2.25 শতাংশ থেকে 5 শতাংশ পর্যন্ত ভর্তুকি পাবে। যে সমস্ত সংস্থা গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ এবং সাব-অ্যাসেম্বলি ভারত থেকে সংগ্রহ করবে, তারা অতিরিক্ত 1.5 শতাংশ ভর্তুকি পাবে।

এছাড়াও, যদি ভারতীয় সংস্থারা প্রোডাক্ট ডিজাইন, রিসার্চ, ও ডেভেলপমেন্টে বিনিয়োগ করে, তাহলে তারা অতিরিক্ত 3 শতাংশ ইনসেনটিভ পাওয়ার যোগ্য হবে। অর্থাৎ, দেশীয় উৎপাদন, স্থানীয় যন্ত্রাংশের ব্যবহার, ও প্রযুক্তির উন্নয়নকে ত্বরান্বিত করতে চাইছে ভারত সরকার। সরকারি তথ্য বলছে, পিএলআই স্কিমের মাধ্যমে দেশে 20,600 কোটি টাকারও বেশি লগ্নি এসেছে।

ওই প্রকল্পের অধীনে 11.62 লাখ কোটি টাকার বেশি উৎপাদন হয়েছে এবং রপ্তানির অঙ্ক 6.53 লাখ কোটি টাকা ছাড়িয়েছে। নতুন এমএমপিএস স্কিম সেই ধারা বজায় রেখে ভারতের ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং ইকোসিস্টেমকে আরও মজবুত করবে বলে আশা করা হচ্ছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক
#সর্বশেষ খবর
  1. Vi মাত্র 200 টাকায় আনলিমিটেড 5G প্ল্যান চালু করল, সঙ্গে 20টি OTT ও 200+ লাইভ টিভি চ্যানেল
  2. iQOO Z11 আগস্টে ভারতে লঞ্চ হবে, 9,025mAh ব্যাটারি ও 3D কার্ভড স্ক্রিন থাকতে পারে
  3. Poco M8 Power আগস্ট 4 ভারতে লঞ্চ হচ্ছে 8,000mAh ব্যাটারি ও AMOLED ডিসপ্লে কনফার্মড
  4. Vivo T5e লঞ্চ হল 15,000 টাকার কমে, এক চার্জে 18 ঘন্টা ভিডিও চলার দাবি
  5. Oppo-এর প্রথম 10,000mAh ব্যাটারির ফোন আসছে, প্রকাশ্যে A7 Pro Max-র ফার্স্ট লুক
  6. Vivo X300 E অসাধারণ Zeiss ট্রিপল ক্যামেরা, 90W চার্জিং ও 7,200mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল
  7. Vivo S2 ভারতের বাজারে আসার তারিখ ফাঁস হল, দাম জানা গিয়েছিল আগেই
  8. ChatGPT করবে ডাক্তারি, মেডিকেল টেস্ট রিপোর্ট বুঝে দেবে পরামর্শ, নতুন ফিচারে চমক
  9. Lava Virat V1 5G ও Virat V1 বাজেট ফোন ভারতে লঞ্চ হল, দাম মাত্র 9,999 টাকা থেকে শুরু
  10. Oppo K15 জাম্বো 8,000mAh ব্যাটারি ও 50MP সেলফি ক্যামেরা-সহ লঞ্চ হল, ফোন ঠান্ডা রাখতে ভিতরে কুলিং ফ্যান
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »