10 জুলাই ভারতে লঞ্চ হবে Motorola-র 5000 mAh ব্যাটারির এই ফোন

লঞ্চের সময় Moto E5 Plus এর দাম ছিল 169 ইউরো (প্রায় 13,500 টাকা)। তবে মনে করা হচ্ছে ভারতে 10,000 টাকা দামের মধ্যে এই ফোন লঞ্চ করবে Motorola।

10 জুলাই ভারতে লঞ্চ হবে Motorola-র 5000 mAh ব্যাটারির এই ফোন
হাইলাইট
  • আগামী 10 জুলাই ভারতে Moto E5 Plus লঞ্চ করবে Motorola
  • এপ্রিল মাসে ব্রাজিলে এই ফোনটি লঞ্চ করেছিল Motorola
  • Moto E5 Plus এ আছে 5000 mAh ব্যাটারি
বিজ্ঞাপন

 

শিঘ্রই ভারতে লঞ্চ হবে Motorola-র লেটেস্ট বাজেট ফোন Moto E5 Plus। এপ্রিল মাসে ব্রাজিলে এই ফোনটি লঞ্চ করেছিল Motorola। এর সাথেই লঞ্চ হয়েছিল Moto G সিরিজের ফোনগুলি। ইতিমধ্যেই ভারতে লঞ্চ হয়েছে কোম্পানির বাজেট ফোন Moto G6 Play আর Moto G6। এবার ভারতের বাজারে আসতে চলেছে Moto E5 সিরিজের ফোন Moto E5 Plus। আগামী 10 জুলাই ভারতে Moto E5 Plus লঞ্চ করবে Motorola। লঞ্চের আগে গত সপ্তাহ থেকে টিজার পোস্ট করে বাজার গরম করার আজ শুরু করে দিয়েছে Motorola। নতুন  একটি 30 সেকেন্ডের ভিডিও পোস্ট করে কোম্পানি জানিয়েছে এই ফোনে থাকবে বড় ডিসপ্লে আর বিশাল 5000 mAh ব্যাটারি। ভারতে শুধুমাত্র Amazon.in এই Moto E5 Plus বিক্রি হবে।

ভারতে Moto E5 Plus এর দাম

লঞ্চের সময় Moto E5 Plus এর দাম ছিল 169 ইউরো (প্রায় 13,500 টাকা)। তবে মনে করা হচ্ছে ভারতে 10,000 টাকা দামের মধ্যে এই ফোন লঞ্চ করবে Motorola। এই দামে Xiaomi Redmi 5, Oppo Realme 1 এমনকি Xiaomi Redmi Note 5 এর সাথে বাজারে টক্কড় দেবে নতুন Moto E5 Plus।

Moto E5 Plus স্পেসিফিকেশান

Moto E5 Plus এ থাকবে একটি 6 ইঞ্চি IPS ডিসপ্লে। এই দুটি ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 18:9। Moto E5 Plus এ থাকবে Qualcomm Snapdragon 435 চিপসেট আর 3GB RAM ও 32GB স্টোরেজ।

আগেই জানানো হয়েছে Moto E5 Plus এ আছে 5000 mAh ব্যাটারি। এর সাথেই থাকছে কোম্পানির নিজস্ব টার্বো চার্জিং টেকনোলজি। এই চার্জারে পাত্র 15 মিনিটে 6 ঘন্টার চার্জ পাওয়া যাবে। Moto E5 এ একটি 13MP রিয়ার ক্যামেরা থাকবে। এছাড়াও Moto E5 Plus এ থাকবে একটি 12MP অটোফকাস ক্যামেরা। সেলফি তোলার জন্য Moto E5 Plus এর সামনে একটি 8MP ক্যামেরা থাকবে।

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Terrific battery life
  • Near-stock Android
  • Sleek design
  • Bad
  • Middling performance
  • Sub-standard cameras
  • Low-res display
  • Heavy and unwieldy
Display 6.00-inch
Processor Qualcomm Snapdragon 430
Front Camera 5-megapixel
Rear Camera 12-megapixel
RAM 3GB
Storage 32GB
Battery Capacity 5000mAh
OS Android 8.0 Oreo
Resolution 720x1440 pixels
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

#সর্বশেষ খবর
  1. Realme 16x 5G ভারতে 144Hz ডিসপ্লে, 7,000mAh ব্যাটারি, ও 50MP ক্যামেরার সঙ্গে আসছে, ফাঁস একাধিক তথ্য
  2. Gemini Spark: গুগলের পার্সোনাল AI এজেন্ট লঞ্চ হল ভারতে, বদলে দিতে পারে মানুষের ডিজিটাল জীবন
  3. EMI-এর থেকেও কম খরচে iPhone, iPad, MacBook ভাড়ায় পাবেন, লঞ্চ হল Apple Upgrade প্রোগ্রাম
  4. WhatsApp আনল পাঁচটি নতুন ফিচার, অ্যাপ ছাড়াই হবে অডিও ও ভিডিও কল, কথা শোনা যাবে আরও স্পষ্ট
  5. অবিশ্বাস্য সস্তায় AI ক্যামেরার স্মার্ট চশমা আনল Pebble, তৃতীয় চোখেই এবার হবে স্মার্টফোনের কাজ!
  6. Apple-এর বড় চমক, স্বাধীনতা দিবসের আগে 15,000 টাকা ক্যাশব্যাক অফার একাধিক মডেলে
  7. Vivo T5x 5G ফিউশন রেড লঞ্চ হল দেশে, 32MP ফ্রন্ট ক্যামেরা, 7200mAh ব্যাটারি, টার্বো প্রসেসর-সহ নজরকাড়া ফিচার্স
  8. Flipkart Freedom Sale শুরু হচ্ছে এই তারিখে, স্মার্টফোন-ল্যাপটপে বড় ছাড়, SBI কার্ডে অতিরিক্ত ডিসকাউন্ট
  9. ভারতে Redmi Note 17 5G লঞ্চের দিন অবশেষে ঘোষণা, 8,000mAh ব্যাটারি ও AMOLED ডিসপ্লের সঙ্গে আসছে
  10. Redmi K100 সিরিজ এই মাসে উন্মোচিত হচ্ছে, 200MP ক্যামেরা ও 10,000mAh ব্যাটারি থাকতে পারে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »