7,000mAh ব্যাটারি ও দুর্দান্ত Sony ক্যামেরা নিয়ে লঞ্চ হল নতুন Moto G100 স্মার্টফোন

IP64 রেটিংযুক্ত Moto G100 (2025) ফোনের ভিতরে ধুলো ঢুকতে পারবে না। হালকা বৃষ্টি বা জল ছিটকে পড়লেও কোনও ক্ষতি হবে না।

7,000mAh ব্যাটারি ও দুর্দান্ত Sony ক্যামেরা নিয়ে লঞ্চ হল নতুন Moto G100 স্মার্টফোন

Photo Credit: Motorola

Moto G100-এর বডি IP64 সার্টিফায়েড

হাইলাইট
  • নতুন Moto G100-এর সামনে 120 হার্টজ LCD ডিসপ্লে আছে
  • স্মার্টফোনটির বডি IP64 সার্টিফায়েড
  • এতে 50 মেগাপিক্সেল Sony LYT-600 প্রাইমারি ক্যামেরা আছে
বিজ্ঞাপন

Moto G100 (2025) নিঃশব্দে লঞ্চ হয়েছে। কম দামের এই মিড-রেঞ্জ ফোনে Snapragon 7s Gen 2 প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি 7,000 এমএএইচ ব্যাটারির সঙ্গে এসেছে। মোটোরোলার নতুন স্মার্টফোনে 256 জিবি স্টোরেজ, স্টেরিও স্পিকার সেটআপ, 50 মেগাপিক্সেল Sony LYT-600 প্রাইমারি ক্যামেরা, NFC, সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। হ্যান্ডসেটটির বডি IP64 সার্টিফায়েড৷ অর্থাৎ এর ভিতরে ধুলো বা কোনও ছোট কণা ঢুকতে পারবে না। আবার হালকা বৃষ্টি অথবা জল ছিটকে পড়লেও কোনও ক্ষতি হবে না। প্রসঙ্গত, 2021 সালের মার্চে ইউরোপে Moto G100 নামে একটি ফোন লঞ্চ করেছিল কোম্পানি, যা Snapdragon 870 প্রসেসর, 5,000mAh ব্যাটারি অফার করে।

Moto G100 ডিসপ্লে এবং ক্যামেরা স্পেসিফিকেশন

মোটোরোলার নতুন ফোনের সামনে 6.72 ইঞ্চি এলসিডি ডিসপ্লে রয়েছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, FHD+ রেজোলিউশন, ও 1,050 নিট পিক ব্রাইটনেস সমর্থন করে। ডিসপ্লে প্যানেলটি DC ডিমিং অফার করে, এর ফলে চোখের উপর চাপ হ্রাস পায়। ফটোগ্রাফি ডিপার্টমেন্টের কথা বললে, ডিভাইসটির ব্যাক প্যানেলে ডুয়াল ক্যামেরা ইউনিট দেখা যায়।

Moto G100-এর ক্যামেরা সিস্টেম 50 মেগাপিক্সেল Sony LYT-600 প্রাইমারি সেন্সর এবং 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড-অ্যাঙ্গেল লেন্স নিয়ে গঠিত। সেলফি ও ভিডিও কলের জন্য, সামনের দিকে 32 মেগাপিক্সেলের একটি ক্যামেরা রয়েছে।

Moto G100 প্রসেসর, স্টোরেজ, ব্যাটারি, সফটওয়্যার

এই হ্যান্ডসেটে কোয়ালকমের স্ন্যাপড্রাগন 7এস জেন 2 প্রসেসর ব্যবহার করা হয়েছে। 4 ন্যানোমিটারের অক্টা কোর চিপটি 12 জিবি LPDDR4x র‍্যাম এবং 256 জিবি UFS 2.2 অনবোর্ড স্টোরেজের সাথে যুক্ত। ডিভাইসটিতে 33W ফাস্ট চার্জিং সহ 7,000mAh ব্যাটারি পাওয়া যায়। ফোনটি Android 15-ভিত্তিক Hello UI কাস্টম স্কিনে চলে।

Moto G100 দাম

মোটোরোলার এই ফোনের দাম চীনে 1,399 ইউয়ান রাখা হয়েছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 17,400 টাকার সমান। এটি ভারতে লঞ্চ হবে কিনা, তা এখনও জানা যায়নি। তবে দেশের বাজারে 7,000mAh ব্যাটারির ফোন চাইলে, Moto G06 Power দেখতে পারেন। দাম মাত্র 7,499 টাকা। এটি ফুল চার্জে 65 ঘন্টা চলবে বলে দাবি করা হয়েছে। এতে Dolby Atmos সহ স্টেরিও স্পিকার, IP64 জলরোধী রেটিং, ও সার্কেল টু সার্চের মতো ফিচার্স রয়েছে।

হ্যান্ডসেটটির পিছনে f/1.8 অ্যাপারচার সহ একটি 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা আছে। সামনে একটি 8 মেগাপিক্সেল (f/2.0) সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। MediaTek Helio G81 Extreme প্রসেসর 4 জিবি LPDDR4x র‍্যাম এবং 64 জিবি অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে 1 টেরাবাইট পর্যন্ত স্টোরেজ বাড়ানোর সুবিধা আছে। Android আপগ্রেড না থাকলেও 2 বছর সিকিউরিটি আপডেটের প্রতিশ্রুতি দিয়েছে মোটোরোলা।

  • KEY SPECS
  • NEWS
Display 6.72-inch
Front Camera 32-megapixel
Rear Camera 50-megapixel + 8-megapixel
RAM 12GB
Storage 256GB
Battery Capacity 7000mAh
OS Android 15
Resolution 1080x2400 pixels
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক
#সর্বশেষ খবর
  1. Samsung বড় চমক নিয়ে হাজির, পয়লা বৈশাখে ফোনের দাম 30,000 টাকা কমলো
  2. Oppo F33 5G মজবুত ডিজাইন ও লম্বা ব্যাটারি লাইফ নিয়ে লঞ্চ হল, হাত থেকে পড়লেও ক্ষতি হবে না
  3. Vivo T5 Pro 5G বিশাল 9020 ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরার সাথে লঞ্চ হল ভারতে, দাম কত জানেন
  4. Oppo F33 Pro 5G ভারতে 50MP সেলফি ক্যামেরা ও 7000mAh ব্যাটারি সহ লঞ্চ হল, দাম জেনে নিন
  5. Redmi A7 Pro 5G: মাত্র 11499 টাকায় রেডমির বিশাল ব্যাটারি ফোনের সেল শুরু, নো-কস্ট EMI-তে কেনার সুযোগ
  6. প্রকাশ হল OnePlus Ace 6 Ultra এর ফার্স্ট লুক, বিরাট ব্যাটারি ও শক্তিশালী ফিচার্সের সাথে লঞ্চ হচ্ছে
  7. Redmi K90 Max বিশাল 8550mAh ব্যাটারি, 100W ফাস্ট চার্জিং, ও ডুয়াল চিপের সাথে লঞ্চ হবে
  8. Redmi R70 5G সিরিজের দুই নতুন ফোন বিশাল ব্যাটারি ও স্মুথ ডিসপ্লে সহ লঞ্চ হল
  9. Oppo A6s Pro লঞ্চ হল, 16MP সেলফি ক্যামেরা, 7000mAh ব্যাটারি আছে, দাম জেনে নিন
  10. 84,999 টাকায় লঞ্চ হওয়া প্রিমিয়াম ফোন বিক্রি হচ্ছে 36,999 টাকায়, 48,000 টাকার অবিশ্বাস্য ছাড়
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »