Moto G57 Power স্মার্টফোনের সেল শুরু, অফারে মাত্র 12,999 টাকায় 50MP Sony ক্যামেরা ও 7,000mAh ব্যাটারি

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 3 ডিসেম্বর 2025 18:18 IST
হাইলাইট
  • Moto G57 Power সেগমেন্টে প্রথম Sony LYT-600 ক্যামেরা সেন্সর পেয়েছে
  • স্মার্টফোনটি 7,000mAh ব্যাটারির সঙ্গে এসেছে
  • Moto G57 Power ক্রেডিট কার্ডে কিনলে অতিরিক্ত ছাড় মিলবে

Moto G57 Power features a 50-megapixel triple camera setup

Photo Credit: Motorola

Moto G57 Power নভেম্বর 24 ভারতে লঞ্চ হয়েছিল। এক সপ্তাহের বেশি সময় পর আজ ফোনটির সেল শুরু হয়েছে। লঞ্চ অফারের অধীনে এটি 13,000 টাকার মধ্যে অর্ডার করতে পারবে ক্রেতারা। এই বাজেটে ডিভাইসটি অন্যতম সেরা সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন। ফোনটিতে 50 মেগাপিক্সেল Sony LYT-600 ক্যামেরা সেন্সর রয়েছে, যা এই দামে প্রথমবার পাওয়া যাচ্ছে। আবার এটি ভারতের প্রথম Snapdragon 6s Gen 4 চিপসেট চালিত ফোন। Moto G57 Power-এর বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে 120 হার্টজ FHD ডিসপ্লে, Dolby Atmos সহ ডুয়াল স্টেরিও স্পিকার, পাওয়ারফুল 7,000mAh ব্যাটারি, MIL-810H মিলিটারি গ্রেড ডিউরাবিলিটি, IP64 স্তরের জল ও ধুলো প্রতিরোধী রেটিং, ইত্যাদি।

Moto G57 Power দাম ও অফার

প্রতিবেদন লেখার সময় ফ্লিপকার্টে Moto G67 Power এর লিস্টেড প্রাইস ছিল 13,999 টাকা। এটি 8 জিবি র‍্যাম ও 128 জিবি অনবোর্ড স্টোরেজের দাম। তবে Axis ব্যাঙ্ক এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) ক্রেডিট কার্ড ব্যবহার করে কিনলে 1,000 টাকা সরাসরি ডিসকাউন্ট পাওয়া যাবে। এর ফলে দাম 12,999 টাকায় নেমে আসবে।

আবার Flipkart Axis ও Flipkart SBI কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা অতিরিক্ত 1,646 টাকা ডিসকাউন্ট পাবে। Moto G57 Power স্মার্টফোনটি প্যানটোল ফ্লুইডিটি, প্যানটোল রেগাটা, ও প্যানটোন কর্সেয়ার রঙে কেনা যাবে। প্রতিটি কালার অপশনে ফোনের পিছনে ভিগান লেদার প্যানেল রয়েছে।

Moto G57 Power স্পেসিফিকেশন ও ফিচার্স

মোটো জি57 পাওয়ার এর সামনে 6.72 ইঞ্চি ডিসপ্লে রয়েছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 1050 নিট পিক ব্রাইটনেস (HBM), ও FHD+ রেজোলিউশন (2,480 x 1,080 পিক্সেল) সমর্থন করে। স্ক্রিনে Corning Gorila 7i কভার রয়েছে। ফোনটি 4 ন্যানোমিটার প্রসেসে নির্মিত স্ন্যাপড্রান 6এস জেন 4 প্রসেসরে রান করে। পাওয়ার ব্যাকআপের জন্য, এতে 33W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 7,000mAh সিলিকন-কার্বন ব্যাটারি রয়েছে।

Moto G57 Power ট্রিপল রিয়ার ক্যামেরা অফার করে। এটি 50 মেগাপিক্সেল (f/1.8), প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা (f/2.2), ও একটি থ্রি-ইন-ওয়ান লাইট সেন্সর নিয়ে গঠিত। সেলফি এবং ভিডিও কলের জন্য, সামনে 8 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। ফোনটিতে এআই ফটো এনহ্যান্সমেন্ট ইঞ্জিন, অটো নাইট ভিশন, এআই-চালিত পোট্রেট, ম্যাজিক ইরেজার, এআই অটো স্মাইল ক্যাপচার, এবং ফটো আনব্লারের মতো ফিচার্স আছে।

Moto G57 Power সংস্থার প্রথম স্মাটফোন, যেখানে Android 16 আগে থেকেই ইনস্টলড আছে। একটাই মেজর OS আপগ্রেড (Android 17) পাওয়া যাবে। তবে তিন বছর সিকিউরিটি আপডেট প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে কোম্পানি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo V70 FE: 4100 টাকা ছাড়ে শুরু হল ভিভোর সবচেয়ে সস্তা 200MP ক্যামেরা ফোনের বিক্রি
  2. Jio, Airtel, ও Vi গ্রাহকদের জন্য খুশির খবর, কম খরচের রিচার্জের দিন শীঘ্রই ফিরতে পারে
  3. Motorola স্টাইলাস পেনের জাদুর সাথে লঞ্চ করল নয়া ফোন, দাম, ফিচার্স জেনে নিন
  4. আইফোনের মতো সেলফি ক্যামেরা নিয়ে Oppo F33 Series আগামী সপ্তাহে ভারতে লঞ্চের ঘোষণা হল
  5. Vivo T5 Pro 5G পাওয়ারব্যাঙ্কের মতো শক্তিশালী ব্যাটারির সাথে এপ্রিল 15 লঞ্চ হচ্ছে ভারতে
  6. Google অনলাইন শপিংয়ে বিপ্লব আনল, খুঁজে দেবে সেরা প্রোডাক্ট, বলবে কোথায় পাবেন সস্তায়
  7. ভারতের সবচেয়ে সস্তা ফোল্ডেবল ফোন Ai+ Nova Flip 5G কাল লঞ্চ হচ্ছে, কেমন ফিচার জেনে নিন
  8. নতুন Xiaomi ফোনে 10,000 টাকা ছাড়, 200MP ক্যামেরায় DSLR-এর মতো ছবি
  9. OnePlus Nord 6 বিশাল 9,000mAh ব্যাটারির সাথে ভারতে লঞ্চ হল, বাজেটে সেরা প্রসেসর ও ফিচার্স
  10. BSNL মাত্র 1 টাকার রিচার্জ প্ল্যান ফিরিয়ে আনল, এক মাস আনলিমিটেড কলিং ও দৈনিক 2GB ডেটা সম্পূর্ণ ফ্রি-তে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.