লঞ্চের আগেই Moto G7 সিরিজের ফোনগুলির দাম ও স্পেসিফিকেশান জেনে নিন

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 22 জানুয়ারী 2019 10:18 IST
হাইলাইট
  • Moto G7 সিরিজের চারটি নতুন ফোন লঞ্চের প্রস্তুতি চরমে
  • Moto G7 Play ফোনের দাম শুরু হচ্ছে 149 ইউরো (প্রায় 12,100 টাকা) থেকে
  • Moto G7 Power এর দাম শুরু হচ্ছে 209 ইউরো থেকে (প্রায় 16,900 টাকা)

Moto G7 সিরিজের চারটি নতুন ফোন লঞ্চের প্রস্তুতি চরমে

Photo Credit: Ishsan Agarwal/ MySmartPrice

Moto G7 সিরিজের চারটি নতুন ফোন লঞ্চের প্রস্তুতি চরমে। এই চারটি ফোন হল Moto G7, Moto G7 Play, Moto G7 Power আর Moto G7 Plus। ইতিমধ্যেই এই চারটি স্মার্টফোনের ছবি, সম্ভাব্য স্পেসিফিকেশান ও দাম ইন্টারনেটে প্রকাশিত হয়েছে।

 

আরও পড়ুন: এটাই বিশ্বের সেরা স্মার্টফোন ক্যামেরা

Advertisement

 

Moto G7 Play ফোনের দাম শুরু হচ্ছে 149 ইউরো (প্রায় 12,100 টাকা) থেকে। এটাই Moto G7 সিরিজের সবথেকে কম দামের স্মার্টফোন। সোনালি ও নীল রঙে পাওয়া যাবে Moto G7 Play। Moto G7 Power এর দাম শুরু হচ্ছে 209 ইউরো থেকে (প্রায় 16,900 টাকা)। কালো ও বেগুনি রঙে এই ফোন পাওয়া যাবে। অন্যদিকে কালো ও সাদা রঙে পাওয়া যাবে Moto G7। নীল ও লাল রঙে পাওয়া যাবে Moto G7 Plus। শেষ দুটি ভেরিয়েন্টের দাম জানা না গেলেও সব থেকে বেশি দামে বিক্রি হবে Moto G7 Plus।

 

আরও পড়ুন: Redmi Note 7 পায়ে লাগিয়ে চলছে স্কেটিং, তারপর . . .

 

Moto G7 Play (বাঁ দিকে) আর Moto G7 Power (ডান দিকে)
 

Advertisement

একই রিপোর্টে জানানো হয়েছে Moto G7 আর Moto G7 Plus ফোনে থাকবে Snapdragon 660 চিপসেট। Moto G7 Play তে থাকবে তুলনামুলক কম শক্তিশালী Snapdragon 632 চিপসেট। আর Moto G7 Power ফোনে থাকবে Snapdragon 625 চিপসেট আর 5,000 mAh ব্যাটারি।

 

আরও পড়ুন: এক নম্বরে Jio, চাপে Vodafone

Advertisement

ব্রাজিলের এক দোকানে Moto G7 Power দেখা গিয়েছে

Advertisement

 

আরও পড়ুন: WhatsApp -এ মেসেজ ফরওয়ার্ড করেন? অবশ্যই পড়ুন এই খবর

 

ইতিমধ্যেই ব্রাজিলের এক দোকানে Moto G7 Power দেখা গিয়েছে। ইতিমধ্যেই সেই দেশে বিক্রি শুরু হয়েছে এই স্মার্টফোন। Moto G7 Power ফোনের ডিসপ্লের উপরে থাকছে নচ, একটি রিয়ার ক্যামেরা আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Ai+ Nova 2 Power 5G সস্তায় 8GB র‍্যাম, 7,000mAh ব্যাটারি, ও Sony ক্যামেরা-সহ লঞ্চ হল
  2. দুটো ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল Lava Virat Curve 5G, 20,000 টাকায় সেরা ফোন?
  3. ভারতে চলে এল Realme 16 Pro 5G ও T500 Pro-র চোখধাঁধানো Harry Potter এডিশন
  4. পুজোর আগেই Amazon-এর মেগা সেল, শুরু হচ্ছে Great Indian Festival 2026
  5. BGMI আরও 50টি রিডিম কোড ছাড়ল, বিনামূল্যে কী কী রিওয়ার্ড পাবেন দেখুন
  6. 1 টাকায় 24GB ডেটা ও 3 সপ্তাহের বেশি আনলিমিটেড কল, BSNL বাম্পার অফার আনল
  7. মাত্র 13,999 টাকায় বাজারে দেশীয় 5G ফোন Lava Bold N4 Pro, ফিচার কেমন
  8. 16 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হল OnePlus 13s, ক্রেতাদের জন্য 2,000 টাকা ছাড়
  9. দোকানে যেতে হবে না, 10 মিনিটের মধ্যে বাড়িতে পাবেন iPhone 18 Pro
  10. AI নিয়ন্ত্রণের বাইরে গেলে কে থামাবে? সংশয় কৃত্রিম বুদ্ধিমত্তার জনকের
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.