লঞ্চের আগেই Moto G7, Moto G7 Plus আর Moto Z4 ফোনের স্পেসিফিকেশান জেনে নিন

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 25 নভেম্বর 2018 16:19 IST
হাইলাইট
  • আগামী বছর বাজারে আসবে Moto G7 আর Moto G7 Plus
  • Moto G7 ফোনে থাকবে Snapdragon 660 চিপসেট
  • Moto G7 Plus এ থাকবে Snapdragon 710 চিপসেট

Moto G7 আর Moto G7 Plus ফোনে থাকতে চলেছে ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে

Photo Credit: Mr. Gizmo

আগামী বছর বাজারে আসবে Motorola র পরবর্তী বাজেট স্মার্টফোন Moto G7 আর Moto G7 Plus। এছাড়াও আগামী বছর সামনে আসবে Moto Z4। ইতিমধ্যেই এই ফোনগুলি সম্পর্কে বিভিন্ন খবর সামনে আসতে শুরু করেছে। Moto Z4 ফোনে থাকতে চলেছে Qualcomm এর পরবর্তী ফ্ল্যাগশিপ চিপসেট Snapdragon 8150 চিপসেট।

সম্প্রতি ইন্টারনেটে এক রিপোর্টে জানানো হয়েছে  Moto G7 ফোনে থাকবে Snapdragon 660 চিপসেট 4GB RAM আর 32GB স্টোরেজ। হাই এন্ড Moto G7 Plus এ থাকবে Snapdragon 700 সিরিজের চিপসেট। এক রিপোর্টে জানানো হয়েছে এই ফোনে থাকতে পারে Snapdragon 710 চিপসেট। সাথে থাকবে 4GB/6GB RAM আর 64GB ইন্টারনাল স্টোরেজ।

Moto Z4 ফোনে থাকতে চলেছে Qualcomm এর পরবর্তী ফ্ল্যাগশিপ চিপসেট Snapdragon 8150 চিপসেট। সাথে থাকবে 6GB RAM আর 64GB/128GB স্টোরেজ। তবে এই তইনটি ফোনে এক্সপ্যান্ডেবেল স্টোরেজ ব্যবহার করা যাবে কী না জানা যায়নি।

ইতিমধ্যেই একাধিক ছবিতে দেখা গিয়েছে Moto G7 আর Moto G7 Plus ফোনে থাকতে চলেছে ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে। এছাড়াও থাকবে ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। ডিসপ্লের নীচে থাকবে Motorola লোগো।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  2. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  3. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  4. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  5. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  6. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  7. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  8. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  9. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  10. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.